Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ কত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৯ জুলাই ২০২২
আজ থেকে বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

বর্তমানে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। যারা স্মার্টফোন ব্যবহার করেন অথচ ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া খুবই কঠিন হবে। দূর দুরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে ইন্টারনেট ব্যবহার করছেন। আবার সোশ্যাল মিডিয়ায় নিজেকে সরব রাখতে ইন্টারনেট আবশ্যক।

ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায়না। সব কাজেই ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। ১৯৮৩ সালে ইন্টারনেটের উদ্ভব হয়েছিল। আমাদের দেশে ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি আইএসপি-র মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

বর্তমানে আমাদের দেশে চালু হয়েছে ৫জি ইন্টারনেট সেবা। আমাদের দেশে প্রতি গিগাবাইট ইন্টারনেট প্যাকেজের গড় দাম ২৯ টাকার মতো। বিভিন্ন মোবাইল অপারেটর বিভিন্ন দামে ও প্যাকেজে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তবে জানেন কি, বিশ্বের কোন দেশে ইন্টারনেটের দাম কত?

সম্প্রতি ক্যাবল.কো.ইউকের একটি রিপোর্টে উঠে এসেছে বিশ্বের ২৩৩টি দেশের মোবাইল ডেটার খরচের পরিসংখ্যান। সেখানেই দেখানো হয়েছে কোন দেশে সবচেয়ে সস্তায় মোবাইল ডেটা অফার করা হয়। এমনকি অনেক দেশের মোবাইল ডেটার দাম জানলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

এই রিপোর্টে সবচেয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহার করে এমন পাঁচটি দেশের কথা জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কত খরচে ইন্টারনেট ব্যবহার করছে-

>> এই তালিকায় সবার প্রথমেই আছে ইজরায়েল। বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় মোবাইল ডেটা অফার করে এই দেশ। সেখানে ১জিবি মোবাইল ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হয় মাত্র ০.০৪ মার্কিন। যা বাংলাদেশি মুদ্রায় ৩.৭৬ টাকা।

>> ২য় স্থানে আছে ইতালি। যে দেশে ১জিবি ইন্টারনেট জন্য মাত্র ০.১২ মার্কিন ডলার খরচ করতে হয়। যা বাংলাদেশি মুদ্রায় ১১.২৯ টাকা।

>> ৩য় স্থানে আছে স্যান ম্যারিনোর। সেখানে ১জিবি ডেটার জন্য মাত্র ০.১৪ মার্কিন ডলার খরচ করতে হয়। যা বাংলাদেশি মুদ্রায় ১৩.১৮ টাকা।

>> ৪র্থ স্থানে আছে ফিজি। যাদের ১জিবি ডেটা কিনতে লাগে ০.১৫। যা বাংলাদেশি মুদ্রায় ১৪.১২ টাকা।

> ৫ম স্থানে আছে ভারত। তাদের ১জিবি ডেটা কিনতে লাগে ০.১৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ টাকা।

এই রিপোর্টে এমন পাঁচটি দেশের নামও উল্লেখ করা হয়েছে, যাদের ১জিবি ডেটার জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয়। এই তালিকায় সবার প্রথমে রয়েছে সেইন্ট হেলেনা। সেখানে ১জিবি ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ৪১.০৬ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৮৬৪ টাকা।

পরবর্তী দেশগুলোর মধ্যে ২য় হলো ফকল্যান্ড আইল্যান্ড, সেখানে সমপরিমাণ ডেটার খরচ ৩৮.৪৫মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬১৯ টাকা। এরপরের অবস্থানে আছে সাও তোমে অ্যান্ড প্রিন্সিপি, তোকলাউ এবং ইয়েমেন। এই দেশগুলোতে ১জিবি ডেটার খরচ যথাক্রমে ২৯.৪৯ মার্কিন ডলার (২ হাজার ৭৭৫ টাকা), ১৭.৮৮ মার্কিন ডলার ( ১ হাজার ৬৮৩ টাকা) এবং ১৬.৫৮ মার্কিন ডলার (১ হাজার ৫৬০ টাকা)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের
টেলিকম

নতুন টেলিকম নীতি: গ্রাহক অ্যাসোসিয়েশনের পর এবার রবি-বাংলালিংকের উদ্বেগ

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
প্রযুক্তি সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

কলড্রপ: আজ রাত থেকেই ক্ষতিপূরণ দেবে গ্রামীণফোন

দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত

ফিক্সড ব্যান্ডের বাধা কাটলো, বাড়বে ওয়াই-ফাইয়ের গতি
টেলিকম

ফিক্সড ব্যান্ডের বাধা কাটলো, বাড়বে ওয়াই-ফাইয়ের গতি

উন্মোচনের আগেই অ্যামাজনে মটোরোলা জেড ৪
লিড স্টোরি

উন্মোচনের আগেই অ্যামাজনে মটোরোলা জেড ৪

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ জুলাই ২০২২

বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ কত?

Techzoom.TV |
TechzoomTV