Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি: ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 September 2022
ইন্টারনেট স্পীড বৃদ্ধি করার কার্যকরী কিছু উপায় !
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ইন্টারনেটের দাম তুলনামূলকভাবে কম হলেও এর মান ও গতির অবস্থা ভালো নয় বলে জানিয়েছে ইন্টারনেটের দাম ও গতি নিয়ে পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান কেবলডটকোডটইউকে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯৫তম।

অন্যদিকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওকলার তথ্য অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে। ইন্টারনেটের গতির তুলনামূলক চিত্র তুলে ধরে জুলাই মাসের তথ্য অনুযায়ী, ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। ওকলার হিসাবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ৯ দশমিক ৬৪ এমবিপিএস। আপলোডের গতি ৭ দশমিক ৭৫ এমবিপিএস। এক বছর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৩১তম।

ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবার মান দিন দিন বৃদ্ধি না পেয়ে কমে যাচ্ছে। আমাদের দাবি ছিল আইএসপিএবি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার প্রধান শর্ত থাকবে সরকার নির্ধারিত মূল্যে উন্নত এবং সর্বোচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া। বর্তমানে প্রায় দুই হাজারের অধিক লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে। প্রায় দশ হাজার অবৈধ।

কেবলডটকোডটইউকে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে ১ জিবি ডেটার দাম শূন্য দশমিক ৩২ ডলার। বাংলাদেশি মুদ্রায় গড়ে ১ জিবির জন্য খরচ হয় ৩০ টাকা ৪১ পয়সা। যদিও গত বছর এ দাম ছিল শূন্য দশমিক ৩৪ ডলার তথা ৩২ দশমিক ৩১ টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে কম দামে মোবাইল ইন্টারনেট পাওয়া যায় ভারতে (শূন্য দশমিক ১৭ ডলার), নেপাল ও শ্রীলঙ্কায় (শূন্য দশমিক ২৭ ডলার)।

তবে বিশ্বে মোবাইল ইন্টারনেটের দাম সবচেয়ে সস্তা ইসরায়েলে। মোবাইল ইন্টারনেটের কম দামের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। তবে এটি গতবার ছিল অষ্টম অবস্থানে। এতে ২৩৩টি দেশের ৫ হাজার মোবাইল ডেটা প্ল্যানের ১ জিবি খরচের তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে।

কেবলডটকোডটইউকে ২২০টি দেশের বৈশ্বিক ব্রডব্যান্ডের তুলনামূলক দামও পর্যালোচনা করেছে। সেপ্টেম্বরে দেওয়া বিশ্বের মোবাইল ডেটার দাম সম্পর্কিত প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ব্রডব্যান্ড ও মোবাইল ডাটার মান দুটিই খারাপ। বাংলাদেশে ব্রডব্যান্ড ব্যবহারের জন্য মাসে গড়ে ১৭ দশমিক ৪০ ডলার অর্থাৎ দেড় হাজারের কিছু বেশি টাকা খরচ করতে হয়। বাংলাদেশে সর্বনিম্ন ৫০০ টাকা খরচ করলে ব্রডব্যান্ড সেবা পাওয়া যায়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ব্রডব্যান্ডের দাম কম নেপাল (১১ দশমিক ৭০ ডলার), শ্রীলঙ্কা (১৪ দশমিক ৯৯ ডলার) ও ভারতে (১৫ দশমিক ৫৯ ডলার)।

যাদের লাইসেন্স আছে তাদের আমরা সতর্ক করতে পারি। কিন্তু যাদের লাইসেন্স নেই তাদের বিষয়ে অভিযোগগুলোর নাম-ঠিকানা বিটিআরসির কাছে দিচ্ছি। বিটিআরসি যদি অ্যাকশন না নেয় আমাদের তো করার কিছু থাকে না। তাদের যথেষ্ট লোকবল নেই। অফিস নেই।

কেবলডটকোডটইউকে তথ্য অনুযায়ী, ব্রডব্যান্ডে গতির দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান ৭৭তম, মালদ্বীপ ১২৭তম, শ্রীলঙ্কা ১২৯তম, নেপাল ১৩৯তম এবং ভুটান ১৪৩তম। এর মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও নেপালে ইন্টারনেটের দাম বাংলাদেশের চেয়ে কম। বাংলাদেশের গড় ডাউনলোড গতি ৩ দশমিক ৭৪ এমবিপিএস। এখানে ৫ জিবির একটি সিনেমা নামাতে ৩ ঘণ্টা ২ মিনিট ৩২ সেকেন্ড সময় লাগে।

বাংলাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রডব্যান্ডে ধীরগতির কারণ হলো নিয়মবহির্ভূতভাবে ব্যবসা চালানো, পেশিশক্তি ও বিটিআরসির নজরদারির অভাব। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্য নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা সেবা পরিচালনা। আইনে না থাকলেও স্যাটেলাইট ক্যাবল অপারেটদের এই কাজ করতে দেওয়া।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাই মাসে প্রায় ১৪ লাখ নতুন ডেটা ব্যবহারকারী গ্রাহক বেড়েছে। জুলাই মাসের ৩ দশকিম ৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। ফলে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ দশমিক ৭৬ কোটিতে পৌঁছেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু
নির্বাচিত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

একজনের ১০টির বেশি সিম নিষিদ্ধ: ১৫ আগস্ট থেকে কার্যকর, বন্ধ হবে ৬৭ লাখ অতিরিক্ত সিম
টেলিকম

এক নামে ১০টির বেশি সিম নয়

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান
নির্বাচিত

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান

২০২৫ সাল নাগাদ চাকরি হারাবে সাড়ে ৪ কোটি মানুষ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সাল নাগাদ চাকরি হারাবে সাড়ে ৪ কোটি মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2022

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি: ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম

Techzoom.TV |
TechzoomTV