Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন তিন কোটি গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 September 2022
দেশে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন তিন কোটি গ্রাহক
Share on FacebookShare on Twitter

‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালু হওয়ার পর সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ। বর্তমানে দেশে তিন কোটির বেশি মানুষ তথ্যপ্রবাহের সঙ্গে যুক্ত থাকতে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন।
মেটার সঙ্গে পার্টনারশিপে দেশে চালু হওয়া এই উদ্যেগে মোবাইল ফোন অপারেটরদের বর্তমানে ১ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ খরচ করতে হয়। পুরো প্রক্রিয়া ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নের সহায়ক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে মাসের পরিসংখ্যানে দেখা যায়, এক মাসে ৩ কোটি ৩৪ লাখ গ্রাহক টেক্সট-অনলি ফেসবুক ব্যবহার করেছেন। যেখানে গ্রামীণফোনের এক কোটি ৫০ লাখ, রবির এক কোটি ৬ লাখ এবং বাংলালিংকের ৭০ লাখ ৮০ হাজার গ্রাহক ছিলেন। চলতি মাসে ৩ অপারেটর মিলে ডিসকভার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৪১৪ জন।

এই মাসে অপারেটরগুলোর মোট ব্যান্ডউইথ খরচ হয়েছে এক দশমিক শূন্য ৩ জিবিপিএস। যেখানে গ্রামীণফোনের শূন্য দশমিক ৪৩, রবির শূন্য দশমিক ৩৮ এবং বাংলালিংকের শূন্য দশমিক ২১ জিবিপিএস ব্যান্ডউইথ খরচ হয়েছে।

ডেটার হিসেবে যা ছিল গ্রামীণফোনের (জিপি) এক হাজার ৪১৯ দশমিক ৮ টেরাবাইট, রবির এক হাজার ২৭৮ টেরাবাইট এবং বাংলালিংকের ৭১৩ টেরাবাইট।

টেক্সট-ওনলি ফেইসবুক সেবা কী:
গ্রাহকরা ডাটা শেষ হয়ে যাওয়ার পরও ফেসবুকে সংযুক্ত থাকতে পারেন এবং অনলাইনে গুরুত্বপূর্ণ টেক্সট-ভিত্তিক তথ্য আদান প্রদান করতে পারেন। এই পরিষেবায় শুধু টেক্সট দেখা যায়, কোন ছবি কিংবা ভিডিও দেখা যায় না।

ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন: শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন ফেসবুকে কোভিড তথ্যকেন্দ্র সম্পর্কে জানতে পারে।

ডিসকভার অ্যাপ সেবা কী:
গ্রাহকরা ফ্রি ডাটা সীমার মধ্যে ই-পরিসেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এ ক্ষেত্রে গ্রাহকদের ডিসকভার অ্যাপটি ডাউনলোড করতে হয়। তবে ডিসকভার অ্যাপটি ব্যবহারের জন্য ফেসবুক এক্যাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।

গ্রাহকরা দৈনিক এবং মাসিক ভিত্তিতে অপারেটর অনুযায়ী বিটিআরসি অনুমোদিত ডাটা সীমার মধ্যে অ্যাপ/মোবাইল ওয়েবের মাধ্যমে বিনামূল্যে ব্রাউজিং উপভোগ করতে পারেন। তবে একজন গ্রাহক তার দৈনিক এবং মাসিক ব্যবহারের সীমা অতিক্রম করার পর নতুন ডাটা প্যাক কেনা না পর্যন্ত কোনো সাইট অ্যাক্সেস করতে পারেন না।

এই অ্যাপের মাধ্যমে ফ্রি ব্রাউজিং কালে গ্রাহকরা কোনো ছবি বা ভিডিও দেখতে পারবেন না। উল্লিখিত বিষয়বস্তু দেখতে চাইলে গ্রাহকরা ডাটা প্যাক কেনার মাধ্যমে তা পারেন।

গ্রাহকরা সরকারি সংস্থার ওয়েবসাইটসহ অন্যান্য ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন উপকরণসহ স্কুল প্রকাশিত সকল তথ্য দেখতে পারে।

এর আগে, ২০২১ সালের ৯ নভেম্বর এই সেবা চালু হয়। দেশের মোবাইল ফোন গ্রাহকদের ইন্টারনেট না থাকলেও ‘টেক্সট-ওনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ সেবা চালুর সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রমনায় বিটিআরসি কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল
নির্বাচিত

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

গ্রাহক চাহিদার শীর্ষে সিম্ফনি আই১৫ এর নতুন মাইলফলক
নির্বাচিত

গ্রাহক চাহিদার শীর্ষে সিম্ফনি আই১৫ এর নতুন মাইলফলক

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা

পর্ন সাইটে প্রবেশে জুলাই থেকে বয়স যাচাই বাধ্যতামূলক
নির্বাচিত

পর্ন সাইটে প্রবেশে জুলাই থেকে বয়স যাচাই বাধ্যতামূলক

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন
নির্বাচিত

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন

ভিভোর ঈদ অফারে লাখ টাকা ক্যাশব্যাক
ছাড় ও অফার

ভিভোর ঈদ অফারে লাখ টাকা ক্যাশব্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2022

দেশে ফ্রি ডেটায় ইন্টারনেট ব্যবহার করছেন তিন কোটি গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV