Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতেই উৎপাদন হবে আইফোন টেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 18 April 2019
ভারতেই উৎপাদন হবে আইফোন টেন
Share on FacebookShare on Twitter

ভারতের চেন্নাইয়ের কারখানায় জুলাই থেকে বাণিজ্যিকভাবে অ্যাপলের আইফোন টেন সিরিজের স্মার্টফোন উৎপাদন শুরু করবে ফক্সকন। চেন্নাইয়ে ১৬০ একর জায়গাজুড়ে কারখানাটি স্থাপন করেছে তাইওয়ানের চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। বহুজাতিক মোবাইল নির্মাতা অনেক প্রতিষ্ঠানই ভারতে উৎপাদন কার্যক্রম বৃদ্ধি করায় দেশটিতে আইফোনের দাম কমবে বলে মনে করা হচ্ছে। খবর ইকোনমিক টাইমস।

ফক্সকনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, চেন্নাইয়ের কারখানায় আইফোন টেন সিরিজের উৎপাদন শুরু করবে ফক্সকন। বৈশ্বিক বাজারে মডেলটির ব্যাপক চাহিদার সুবাদে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম বহুমুখী করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তবে ম্যানুফ্যাকচারিং কার্যক্রম সক্ষমতা বৃদ্ধির বিষয়টি স্থায়ী হবে কিনা, তা অনেক কিছুর ওপর নির্ভর করছে। এর মধ্যে ভারতের বর্তমান সরকারের হাতে পুনরায় ক্ষমতা ফিরে আসে কিনা, তা অন্যতম।

ভারতে ফক্সকনের ম্যানুফ্যাকচারিং কার্যক্রমের যাত্রা এটিই প্রথম নয়। এখানে ফক্সকনের উৎপাদন কার্যক্রমের শুরু তাইওয়ানভিত্তিক উইস্ট্রনের মাধ্যমে। সে সময় উইস্ট্রনের বেঙ্গালুরুর কারখানায় আইফোন এসই তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিল ফক্সকন। পরবর্তীতে এখানে আইফোন ৬এস মডেলেরও উৎপাদন করা হয়। বর্তমানে উইস্ট্রন এ কারখানায় আইফোন ৭ উৎপাদন করছে।

গত জানুয়ারিতে চেন্নাইয়ে আয়োজিত গ্লোবাল ইনভেস্টরস মিট অনুষ্ঠানে স্মার্টফোন নির্মাণের জন্য তামিলনাড়ুু সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করে ফক্সকন। প্রতিষ্ঠানটির এ চুক্তি ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির জন্য রীতিমতো চমকপ্রদ ঘটনা। কারণ চার বছর আগে নকিয়া এখানকার কারখানাটি বন্ধ করে দেয়ার পর অঞ্চলটির ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং খাতকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।

ভারতের বাজারের প্রতি আগ্রহী প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম বৃদ্ধি করে যাচ্ছে। ভারতে ফোন সংযোজনের ঊর্ধ্বগতিতেই এর প্রমাণ পাওয়া যায়। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের (আইসিইএ) তথ্য অনুযায়ী, দেশটিতে গত বছর ২৯ কোটি ইউনিট ফোন সংযোজন করা হয়। ২০১৪ সালে দেশটিতে ফোন সংযোজন করা হয়েছিল মাত্র ৫ কোটি ৮০ লাখ ইউনিট।

আইসিইএর প্রেসিডেন্ট পংকজ মহিন্দ্র বলেন, ‘স্বল্পমেয়াদে ডিফারেন্সিয়াল ডিউটি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামটি আমদানির বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। ফোন সংযোজন ২৯ কোটি থেকে ৫০ কোটি ইউনিটে এবং ২০২৫ সালের মধ্যে তা ১০০ কোটি ইউনিটে পৌঁছানোর চ্যালেঞ্জ নেয়া হয়েছে। ন্যাশনাল পলিসি অন ইলেকট্রনিকস আমাদের সামনে একটি বিস্তৃৃত কাঠামো উপস্থিত করেছে। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্য পূরণের জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।’

বিভিন্ন মোবাইল নির্মাতা ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি আইসিইএর সদস্য। এসব কোম্পানির মধ্যে অ্যাপল, শাওমি, ভিভো, অপো এবং ম্যানুফ্যাকচারারদের মধ্যে ফ্লেক্স ও ফক্সকনের মতো প্রতিষ্ঠানগুলোর ভারতে উৎপাদন কার্যক্রম বৃদ্ধির ফলে স্থানীয় বাজারে অ্যাপলের কিছু নির্দিষ্ট মডেলের আইফোনের দাম কমবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। টেকনোলজি মার্কেট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, ‘দাম কমবে। তবে নতুন সংস্করণের তুলনায় আইফোন ৭-এর মতো পুরনো মডেলগুলোর দাম কমানোর সম্ভাবনাই বেশি।’ গত সপ্তাহে আইফোন এক্সআরের সব মডেলের দাম ২২ শতাংশ পর্যন্ত কমিয়েছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো রেনো ৩ প্রো : স্পেসিফিকেশন ও রিভিউ
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ৩ প্রো : স্পেসিফিকেশন ও রিভিউ

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ

নিরাপত্তা ঠিক রাখতে হোয়াটসঅ্যাপে ‘তালা ঝোলাবেন’ যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিপজ্জনক ফিশিং স্ক্যাম নিয়ে বিপাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

দেশের শিক্ষার্থীরা ইন্টারনেট পায় না, পায় রোহিঙ্গারা
নির্বাচিত

দেশের শিক্ষার্থীরা ইন্টারনেট পায় না, পায় রোহিঙ্গারা

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ই-ভোটিংয়ে স্যামসাংয়ের এজিএম

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
প্রযুক্তি সংবাদ

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা...

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2019

ভারতেই উৎপাদন হবে আইফোন টেন

Techzoom.TV |
TechzoomTV