Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অপারেটরদের ‘লুকোচুরি’ বন্ধে দেশে অত্যাধুনিক যন্ত্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ নভেম্বর ২০২২
১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নিয়ে লুকোচুরি বন্ধে অত্যাধুনিক কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) বেঞ্চমার্কিং সিস্টেম চালু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার বিটিআরসির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নতুন সিস্টেমের উদ্বোধন করেন।

নতুন যন্ত্রপাতি ও সিস্টেম ব্যবহারের মাধ্যমে মোবাইল অপারেটরদের একাধিক সেবার মান পরীক্ষা করতে পারবে বিটিআরসি। যেমন- একই সময়ে দেশের চার স্থানে সেবার মান পরিমাপ করা যাবে। সকল অপারেটরের টুজি ভয়েস, থ্রিজি ভয়েস, ফোরজি ভয়েস, থ্রিজি ডাটা, ফোরজি ডাটা ও ওভার দ্যা টপ অ্যাপস (ওটিটি) পরিমাপ করা যাবে। ফাইভজি নেটওয়ার্কের সেবার মানও যাচাই করা যাবে।

মোস্তাফা জব্বার বলেন, অপারেটরদের গ্রাহক বৃদ্ধি সাময়িক ব্যবসার হাতিয়ার হলেও দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবসার জন্য গ্রাহক সন্তুষ্টি গুরুত্বপূর্ণ। পরিবর্তিত প্রযুক্তির এই যুগে সেবার মানের দিকে নজর না দিলে গ্রাহক ধরে রাখা কঠিন হবে। বর্তমানে মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়। মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে।

অনুষ্ঠানে কমিশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, বাইরে ও ঘরের ভেতরে মোবাইল সেবার মান পরীক্ষার জন্য জার্মানভিত্তিক প্রতিষ্ঠান রোডে শোয়ার্জ থেকে উচ্চপ্রযুক্তির এই বেঞ্চমার্কিং যন্ত্রপাতি কেনা হয়েছে। বিটিআরসির জনবলের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নতুন এ সিস্টেমের মাধ্যমে একই সময়ে দেশের চার স্থানে সেবার মান পরিমাপ করা যাবে। এই যন্ত্রপাতির মধ্যে রয়েছে দুটি পরিবহনে যুক্ত (ভেহিকেল মাউন্টেড চেসিস বেইজড) সিস্টেম এবং দুটি কাঁধে বহনযোগ্য (ব্যাকপ্যাক বেইজড) সিস্টেম।

তিনি আরও বলেন, প্রতিটি চেসিস বেইজড সিস্টেমের মোট ২৪টি টার্মিনালের মাধ্যমে একসঙ্গে সকল অপারেটরের টুজি ভয়েস, থ্রিজি ভয়েস, ফোরজি ভয়েস, থ্রিজি ডাটা, ফোরজি ডাটা ও ওভার দ্যা টপ অ্যাপস (ওটিটি) তথা ফেসবুক, গুগল ও হোয়াটসঅ্যাপের সেবার মান পরিমাপ করা যাবে। চেসিস বেইজড সিস্টেমগুলো গাড়িতে স্থাপিত হয়েছে এবং এ সকল গাড়ি দেশের বিভিন্ন স্থানের রাস্তা দিয়ে পরিভ্রমণ করবে। আর ব্যাকপ্যাক বেইজড সিস্টেমের মাধ্যমে আউটডোর স্থানের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনডোর স্থানে (যেমন- মার্কেটের অভ্যন্তরে, বিভিন্ন বিল্ডিংয়ের বেইজমেন্ট, বাড়ি ও অফিসের ভেতরে) সহজে মোবাইল সেবার মান যাচাই করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসিটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস ভিভোবুক এস ১৫: কি আছে এতে ?
নির্বাচিত

আসুস ভিভোবুক এস ১৫: কি আছে এতে ?

তৃতীয় অ্যাপেক্স ‘কনসেপ্ট’ দেখালো ভিভো
প্রযুক্তি সংবাদ

তৃতীয় অ্যাপেক্স ‘কনসেপ্ট’ দেখালো ভিভো

হ্যান্ডহেল্ড গেমিং পিসি স্টিম ডেক আনল ভালভে
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গেমিং পিসি স্টিম ডেক আনল ভালভে

কৃষিপ্রধান দেশ এখন ডিজিটাল বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন: মোস্তাফা জব্বার

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

টিকটক কিনে নিচ্ছেন ইলন মাস্ক?

Load More

ট্রেন্ডিং টপিক

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০
বিবিধ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

স্যামসাং ফোন হ্যাং করলে এই ৫ টিপস মেনে চলুন
নির্বাচিত

স্যামসাং ফোন হ্যাং করলে এই ৫ টিপস মেনে চলুন

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ নভেম্বর ২০২২

মোবাইল অপারেটরদের ‘লুকোচুরি’ বন্ধে দেশে অত্যাধুনিক যন্ত্র

Techzoom.TV |
TechzoomTV