Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান সন্তোষজনক নয়: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

মোবাইল-সেবার মান ভালো না খারাপ, তা মাপার যন্ত্র নিয়ে এলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। সেই সিস্টেমের উদ্বোধন হলো রবিবার (৬ নভেম্বর)। বিটিটিআরসিতে মোবাইল অপারেটরদের সেবার মান পরিমাপের জন্য নতুন ও অত্যাধুনিক কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘পরিবর্তিত প্রযুক্তির এই যুগে সেবার মানের দিকে নজর না দিলে গ্রাহক ধরে রাখা কঠিন হবে। এমএনপি চালু হওয়ায় নম্বর ঠিক রেখে অপারেটর বদলানোর সুযোগ রয়েছে, তবে কোনও মোবাইল অপারেটরের গ্রাহক সেবার মান সন্তোষজনক নয়।’

বিটিআরসির সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এ সিস্টেমের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশে প্রথমদিকে কিছু মানুষের জন্য মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকলেও বর্তমানে ঘরে ঘরে মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারী রয়েছে। গ্রাহক বৃদ্ধি সাময়িক ব্যবসার হাতিয়ার হলেও দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসার জন্য গ্রাহক সন্তুষ্টি গুরুত্বপূর্ণ।’

স্বাগত বক্তব্যে কমিশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সারাদেশে আউটডোর এবং ইনডোরে সেবার মান পরীক্ষার লক্ষ্যে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান থেকে কেনা উচ্চপ্রযুক্তির এই বেঞ্চমার্কিং যন্ত্রপাতির টেস্ট ও ট্রায়াল এবং বিটিআরসির জনবলের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নতুন এ সিস্টেমের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সেবার মান পরিমাপে ৪টি ইউনিট ব্যবহার করা হবে, যার মধ্যে ২টি ভেহিকেল মাউন্টেড চেসিস বেইজড সিস্টেম এবং ২টি ব্যাকপ্যাক বেজড সিস্টেম। প্রতিটি চেসিস বেজড সিস্টেমের ২৪টি টার্মিনালের মাধ্যমে একসঙ্গে সব অপারেটরের টুজি, থ্রিজি, ফোরজি ভয়েস, থ্রিজি ডাটা, ফোরজি ডাটা ও ওভার দ্য টপ অ্যাপস তথা ফেসবুক,গুগল ও হোয়াটসঅ্যাপের সেবার মান পরিমাপ করা যাবে। চেসিস বেজড সিস্টেমগুলো গাড়িতে স্থাপিত হয়েছে এবং এসব গাড়ি দেশের বিভিন্ন স্থানের রাস্তা দিয়ে পরিভ্রমণ করবে। আর ব্যাকপ্যাক বেজড সিস্টেমের মাধ্যমে আউটডোর স্থানের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনডোরে সহজে মোবাইল সেবার মান যাচাই করা যাবে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান টেলিকম খাতে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কল ড্রপ হ্রাস এবং ডাটা স্পিড বৃদ্ধিসহ সেবার মান বাড়াতে অপারেটরদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘টেলিকম খাতে গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতে বিটিআরসি’র অব্যাহত প্রচেষ্টায় নতুন এই বেঞ্চমার্কিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাস্তবায়িত হলে বিটিআরসি থেকে দেশের সব এলাকার মোবাইল সেবার মান নজরদারি করা যাবে এবং অপারেটরদের থেকে রাজস্ব আহরণে স্বচ্ছতা আসবে।’ টাওয়ার রেডিয়েশন নিয়ে ভুল তথ্য প্রচার হয় উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘বিটিআরসি পরিচালিত রেডিয়েশন পরিমাপে পরিবেশ ও মানবদেহের ক্ষতিকর জন্য কোনও উপাদান পাওয়া যায়নি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপারেটরমোবাইল অপারেটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

২১ মে আসছে অনারের নতুন চমক!
নির্বাচিত

২১ মে আসছে অনারের নতুন চমক!

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে
নির্বাচিত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

মোবাইল অপারেটরদের অবশ্যই ইন্টারনেটের ধীরগতির সমাধান করতে হবে: হাইকোর্ট

১০৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে আসছে রেডমি নোট১১ প্রো প্লাস
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে আসছে রেডমি নোট১১ প্রো প্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
অটোমোবাইল

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ নভেম্বর ২০২২

মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান সন্তোষজনক নয়: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix