Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 December 2022
ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি
Share on FacebookShare on Twitter

এয়ারটেল ব্রান্ড নাম ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রতিষ্ঠানটি এ নামে আর কোনো প্রচার-প্রসার চালাতে পারবে না। দিতে পারবে না বিজ্ঞাপনও। এয়ারটেলের নামে কোনো সেবাও দেওয়া যাবে না। এয়ারটেলের গ্রাহকরা রবির গ্রাহক হিসেবেই চিহ্নিত হবেন। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সংস্থাটির ২৬৯তম বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের দুটি ব্র্যান্ড রবি ও এয়ারটেল। এয়ারটেল ব্র্যান্ড নামেই রয়েছে মোবাইল সিম। এ নামেই ভয়েস ও ডেটার (ইন্টারনেট) প্যাকেজের প্রচার প্রসারের জন্য বিভিন্ন গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া হয়। তবে এখন তা আর তা পারবে না রবি।

বিটিআরসি সূত্রে জানা গেছে, কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— এয়ারটেল নামে কোনো প্যাকেজ অফার করা যাবে না। যেসব প্যাকেজ চালু আছে, তার মেয়াদ শেষ হলে তা আর এয়ারটেল নামে নবায়ন করা যাবে না। এয়ারটেলের কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না এবং এয়ারটেলের হোল্ডিং বা ব্যানার বিজ্ঞাপন থাকলে তা দুই মাসের মধ্যে সরিয়ে ফেলতে হবে।

সূত্র জানায়, ২০১৬ সালে সংঘটিত রবি ও এয়ারটেলের মাঝে মার্জারের শর্তানুসারে এয়ারটেলের নামে কোনো প্যাকেজ অফার করা যাবে না। বর্তমানে এয়ারটেলের নামে চলমান যে প্যাকেজগুলো বাজারে আছে, সেগুলো মেয়াদ শেষে এয়ারটেলের নামে আর নবায়ন করা যাবে না। যেসব গ্রাহক প্যাকেজগুলো নবায়ন করতে চায়, তাদের বিকল্প প্যাকেজ অফার করা যাবে। প্যাকেজ সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা অনুযায়ী— যেকোনো (আনলিমিটেড প্যাকেজ ব্যতীত) প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ ৩০ দিন। সেই অনুসারে অনলাইনে (অফিসিয়াল, ওয়েবসাইট, ফেসবুক পেজ, টেলিভিশন প্রভৃতি) এয়ারটেলের কোনও বিজ্ঞাপন প্রচার করা যাবে না। রাস্তাঘাটে হোল্ডিং, রিটেইলার শপ ইত্যাদিতে এয়ারটেলের যেকোনও বিজ্ঞাপন থাকলে তা চিঠি জারির (নির্দেশনা) তারিখ থেকে দুই মাসের মধ্যে সরিয়ে ফেলতে হবে।

জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এয়ারটেলের প্যাকেজ ও অফার সম্পর্কে এ ধরনের একটি অভিযোগ আসে। টেলিযোগাযোগ বিভাগ অভিযোগটি বিটিআরসিতে পাঠিয়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন। অভিযোগটি ছিল— এয়ারটেল রবির অংশ। অথচ তারা আলাদা অফার দেয়। আলাদা ব্র্যান্ডিং করে। ফলে এয়ারটেল নিয়ে গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছে। এয়ারটেলের আলাদা প্যাকেজ ও ব্র্যান্ডিং বন্ধ করতে হবে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগও মতামত দেয়। এর পরিপ্রেক্ষিতেই কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

কোন ৬ জায়গায় পরীক্ষামূলক ফাইভ জি চালু হয়েছে?
টেলিকম

মোবাইল অপারেটরদের ফাইভ-জি চালুর প্রস্তুতি

ভার্চুয়াল র‍্যাম নিয়ে চাইনীজ কোম্পানি গুলোর প্রতারণা
লিড স্টোরি

ভার্চুয়াল র‍্যাম নিয়ে চাইনীজ কোম্পানি গুলোর প্রতারণা

বিটিআরসিতে ৯ হাজার কোটি টাকার ক্ষতি, তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল
টেলিকম

বিটিআরসিতে ৯ হাজার কোটি টাকার ক্ষতি, তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে
ই-কমার্স

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

প্রথম আলোর ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতার জন্য উপযোগী...

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2022

ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি

Techzoom.TV |
TechzoomTV