Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫ অক্টোবর থেকে ইন্টারনেট ডেটার ৩ দিনের প্যাকেজ থাকছে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 September 2023
ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
Share on FacebookShare on Twitter

নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে মোবাইল ফোন ডেটার প্যাকেজসংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ সাতদিন, ৩০ দিন ও অসীম (আনলিমিটেড) করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তিন ও পনের দিন মেয়াদের প্যাকেজ। আগামী ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আয়োজিত (বিটিআরসি) এক সভায় এ কথা বলেন মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার জানান, গ্রাহকদের তিন দিন মেয়াদের জন্য মোবাইল অপারেটেরগুলো যে পরিমাণ ডাটা অফার করে একই পরিমাণ ডাটা তিনদিন মেয়াদের পরিবর্তে সাতদিনের মেয়াদে দেওয়া হবে। এর ফলে গ্রাহকরা অধিক সময়সীমার মধ্যে ডাটা খরচ করার সুযোগ পাবেন এবং অব্যবহৃত ডাটা হারানোর সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, একই সঙ্গে ডাটা বিভ্রান্তি কমাতে বিদ্যমান তিন দিন, সাত দিন, পনের দিন ও ত্রিশ দিনের পরিবর্তে প্যাকেজের মেয়াদ সাত দিন, ত্রিশ দিন ও আনলিমিটেড এবং প্যাকেজের সর্বোচ্চ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, এমটবের সভাপতি ও বাংলালিংকের সিইও এরিক অস, রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, এমটবের সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বক্তব্য দেন। অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন।

সভায় মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে মোস্তাফা জব্বার বলেন, আপনি যখন প্যাকেজ বিক্রি করবেন গ্রাহকদের কাছে সে প্যাকেজের গ্রহণযোগ্যতা থাকতে হবে। ডাটা নিয়ে মানুষের প্রশ্ন হচ্ছে ডাটার মেয়াদ কেন থাকবে। জনগণ যাতে বিভ্রান্ত না হয় কিংবা জনগণ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হওয়া উচিৎ। সততাই হওয়া উচিৎ ব্যবসা প্রসারের হাতিয়ার। বিদ্যমান প্যাকেজ গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় প্রতিনিয়ত গ্রাহকদের অভিযোগ পাচ্ছি। আমার কেনা ডাটা আমি ব্যবহার করবো যতদিন খুশি এটাই স্বাভাবিক।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও মোবাইল ডাটা গুরুত্বপূর্ণ। ভয়েজ কলের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্ব নিম্নরেট আমরা নির্ধারণ করেছি। মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারীর ক্ষেত্রেও একদেশ একরেট নির্ধারণ করে আমরা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছি- পুরস্কৃত হয়েছি। প্যাকেজ যতবেশি থাকে মানুষ তত বিভ্রান্ত হয়। ব্যবসা প্রসারে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, তিন দিনের ডাটা সাত দিনে ব্যবহারের নির্দেশনা গ্রাহকের স্বার্থে। অংশীজনদের সঙ্গে ১৪টি বৈঠকের পর এ নির্দেশনা প্রণয়ন করা হয়েছে।

সভায় বিটিআরসির মহাপরিচালক মূলপ্রবন্ধে নির্দেশনাটির প্রেক্ষাপট সবিস্তারে তুলে ধরেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট ডেটাডেটার প্যাকেজপ্যাকেজ বিক্রিমোবাইল অপারেটরমোবাইল ডাটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার

বছরের প্রথম নয় মাসে হুয়াওয়ের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
টেলিকম

বছরের প্রথম নয় মাসে হুয়াওয়ের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ

পাবজি বিশ্বকাপে অংশ নিতে দুবাই যাচ্ছেন ৫ তরুণ
গেম

পাবজি বিশ্বকাপে অংশ নিতে দুবাই যাচ্ছেন ৫ তরুণ

ফ্রি ইন্টারনেট
টেলিকম

যেভাবে মিলেবে ফ্রি ইন্টারনেট

নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে এইচএমডি
লিড স্টোরি

নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে এইচএমডি

ওয়েবসাইটে সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2023

১৫ অক্টোবর থেকে ইন্টারনেট ডেটার ৩ দিনের প্যাকেজ থাকছে না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix