Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 October 2023
বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর রেজিস্ট্রেশন শুরু
Share on FacebookShare on Twitter

দেশের সবচেয়ে বড় ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর্স’-এর ৭ম আসর শুরু হয়েছে। ঢাকায় বাংলালিংক-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু করেন প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।

বাংলালিংক ইনোভেটর্স ৭.০ প্রতিযোগীদেরকে ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনার সাথে সম্পৃক্ত করার পাশাপাশি তাদেরকে উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা দেবে। উদ্যোগটি দেশের ডিজিটাল অবকাঠামোর রূপান্তরে বাংলালিংক-এর প্রতিশ্রুতির একটি প্রতিফলন। দেশের সৃষ্টিশীল ও প্রতিভাবান তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংক-এর প্রচেষ্টাও এই উদ্যোগে প্রতিফলিত হয়। বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও সুনিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষে প্রতিযোগিতার ৩টি দল আকর্ষণীয় পুরষ্কারসহ পাবে বাংলালিংক-এর বিভিন্ন সুযোগ। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা https://ennovators.banglalink.net ভিজিট করে ইনোভেটর্স ৭.০-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

প্রতিযোগিতার বিজয়ী দল সম্পূর্ণ বাংলালিংক-এর পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী কোম্পানি ভিওন-এর কার্যালয় ভ্রমণের সুযোগ পাবে। সেরা ৪০ জন প্রতিযোগী সরাসরি ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া সেরা ৫টি দল অগ্রাধিকারের ভিত্তিতে বাংলালিংক-এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগদান করতে পারবে, যেখানে তরুণ পেশাজীবীদেরকে কর্পোরেটের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়। প্রতিযোগীতার সেরা ৩টি দল যোগ দেবে বাংলালিংক-এর ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে, যেখানে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “আমরা দেশের উদ্ভাবনী তরুণদের আবারও বাংলালিংক ইনোভেটর্স-এ স্বাগত জানাতে পেরে আনন্দিত। এই বছর আমাদের এই প্রতিযোগীতায় ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগ আমাদের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর স্মার্ট ও ডিজিটাল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা প্রতিযোগিতাটিতে তরুণদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং একই সাথে আশা করছি, কার্যকর ডিজিটাল সমাধান নিয়ে আসার ক্ষেত্রে নতুন প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে এই প্রতিযোগিতা অতীতের সাফল্যকে ছাড়িয়ে যাবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংকবাংলালিংক ইনোভেটর্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
নির্বাচিত

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার

ট্রিপল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ আসছে পোকো সি৩১
নির্বাচিত

ট্রিপল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ আসছে পোকো সি৩১

আইসিটি বিভাগের অধীন সংস্থা ও প্রকল্পসমূহের অগ্রগতি ৮৮  শতাংশ
নির্বাচিত

আইসিটি বিভাগের অধীন সংস্থা ও প্রকল্পসমূহের অগ্রগতি ৮৮ শতাংশ

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ফোনে কথা বলায় বাড়তি শুল্ক থাকছে না

স্বল্পমূল্যে সিম্ফনির সেরা ফোন বাজারে
নির্বাচিত

স্বল্পমূল্যে সিম্ফনির সেরা ফোন বাজারে

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2023

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর রেজিস্ট্রেশন শুরু

Techzoom.TV |
TechzoomTV