Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনুমোদন ছাড়াই ৭৮৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে ১৭ আইএসপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ নভেম্বর ২০২৩
অনুমোদন ছাড়াই ৭৮৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে ১৭ আইএসপি
Share on FacebookShare on Twitter

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স এবং আন–লাইসেন্স ব্যান্ডে রেডিও তরঙ্গ ব্যবহারের অনুমোদন নেই। ব্যবহার করতে হলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) থেকে অনুমোদন নিয়ে ব্যবহার করতে হয়। কিন্তু এমন ১৭টি আইএসপি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে— যারা ৫ গিগাহার্টজ ব্যান্ডের হলেও রাষ্ট্রের ৭৮৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে কোনও ধরনের অনুমোদন ছাড়াই।

জানা গেছে, নজরে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি এ বিষয়টির সুষ্ঠু সমাধান বের করবে বলে মনে করে বিটিআরসি। তবে বিটিআরসি আইএসপিগুলোকে যাচাই-বাছাই ও পর্যালোচনা করে দেখতে পেয়েছে যে, আইএসপিগুলো না জেনে অননুমোদিত বেতার তরঙ্গ ও বেতার যন্ত্রপাতি ব্যবহার করে আসছে।

জানা যায়, প্রচলিত বিধিবিধান অনুযায়ী, বিটিআরসি থেকে আইএসপিগুলো পূর্বানুমোদন নিয়ে বেতার তরঙ্গ (স্পেক্ট্রাম) ব্যবহার করে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তবে মাঠ পর্যায়ে তরঙ্গ মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় বেশ কয়েকটি অননুমোদিত রেডিও লিংক ব্যবহারের তথ্য পায় বিটিআরসি। এ কারণে রেডিও লিংকের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য বিটিআরসি কাজ শুরু করে এবং ১৭০টি আইএসপির তথ্য সংগ্রহ করতে সরেজমিন পরিদর্শনে যান কমিশনের সদস্যরা। গত ২৩ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৭টি আইএসপি সরেজমিনে পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে বিটিআরসি দেখতে পায় কোনও ধরনের অনুমোদন না নিয়েই বেতার তরঙ্গ ও বেতার যন্ত্রপাতি ব্যবহার করে আসছে তারা। যেসব প্রতিষ্ঠানের তথ্য বিটিআরসি সংগ্রহ করেছে, তার মধ্যে একটিরও লাইসেন্স এবং আন-লাইসেন্স ব্যান্ডে রেডিও তরঙ্গ ব্যবহারের অনুমোদন নেই। পাঁচ গিগাহার্টজ ব্যান্ডে অনুমোদন ছাড়া ব্যান্ডউইথ ব্যবহারের পাশাপাশি আন-লাইসেন্স ব্যান্ডে রেডিও লিংক ব্যবহার করছে আইএসপিগুলো।

অভিযুক্ত আইএসপিগুলো হলো— বিজয় অনলাইন লিমিটেড ৪০ মেগাহার্টজ, র‌্যাংকস আইটি লিমিটেড ২০ মেগাহার্টজ, অগ্নি সিস্টেমস লিমিটেড ৮০ মেগাহার্টজ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট লিমিটেড ৪০ মেগাহার্টজ, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ২০ মেগাহার্টজ, টেলনেট কমিউনিকেশন লিমিটেড ৮০ মেগাহার্টজ, সার্কেল নেটওয়ার্ক ৪০ মেগাহার্টজ, সিস্টেম সলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড(কার্নিভাল ইন্টারনেট) ৬০ মেগাহার্টজ, ডিট নেটওয়ার্ক ৫ মেগাহার্টজ, পরী হক সাইবার ৮০ মেগাহার্টজ, এইচএন টেলিকম লিমিটেড ৮০ মেগাহার্টজ, আদিয়ান টেলিকম ২০ মেগাহার্টজ, ইথার টেকনোলজি নেটওয়ার্ক ২০ মেগাহার্টজ, চিটাগাং অনলাইন লিমিটেড ৮০ মেগাহার্টজ, সরাইল নেট ২০ মেগাহার্টজ ও রাইট নেট ২০ মেগাহার্টজ ব্যান্ডইউথ ব্যবহার করছে। ব্যবহৃত মোট ব্যান্ডউইথের পরিমাণ ৭৮৫ মেগাহার্টজ।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি ছাড়া বেতার তরঙ্গ অর্থাৎ স্পেক্ট্রাম ব্যবহার করা যায় না এটি আইএসপিবি জানে না এটা অত্যন্ত হাস্যকর। কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে যে চিঠি দিয়েছে এটিও অত্যন্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য। অনৈতিকভাবে তরঙ্গ ব্যবহার করার কারণে চিহ্নিত প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স বাতিল অবশ্যই করতে হবে পাশাপাশি তাদের বিরুদ্ধে অর্থনৈতিক জরিমানাও করতে হবে।

Tags: আইএসপিকার্নিভাল ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক

প্রযুক্তি সংবাদ

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

কোন সিমের গ্রাহক বর্তমানে কত

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা

ক্লাউড-ভিত্তিক এসএমই সল্যুশন ‘আমার হিসাব’ আনল রবি
টেলিকম

ক্লাউড-ভিত্তিক এসএমই সল্যুশন ‘আমার হিসাব’ আনল রবি

এক মাসে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ২০ লাখ!
টেলিকম

এক মাসে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ২০ লাখ!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix