Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 August 2025
চট্টগ্রাম বন্দরে রবি’র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
Share on FacebookShare on Twitter

অটোমেশনের মাধ্যমে পঞ্চম প্রজন্মের (৫-জি) স্মার্ট পোর্ট সেবা দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমীক্ষা যাচাই চুক্তি করেছে রবি আজিয়াটা পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি। এ জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং এক্সেনটেক পিএলসি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।

রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল, এম মুনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসিস; এবং এক্সেনটেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও, আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায়, চট্টগ্রাম বন্দরের জন্য একটি ৫-জি ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে এক্সেনটেক । বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, স্মার্ট অ্যাকসেস কন্ট্রোলিং-এর মতো সেবা প্রদানের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হবে। এ ছাড়া বন্দরের টেস্টিং ল্যাব অটোমেশন এবং যানবাহন ও গ্যান্ট্রি ক্রেইন স্মার্ট পদ্ধতিতে পরিচালনার সম্ভাব্যতাও যাচাই করা হবে।

এ বিষয়ে এক্সেনটেকের এমডি ও সিইও, আদিল হোসেন নোবেল বলেন, “এন্টারপ্রাইজ পর্যায়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রবি’র ৫-জি ভিত্তিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের সাথে এ চুক্তি আমাদের ৫-জি অগ্রযাত্রায় একটি মাইলফলক। বন্দর কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধিতে আমাদের ৫-জি স্মার্ট সল্যুশন ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির; এক্সেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম; ডিরেক্টর-করপোরেট বিজনেস, মো. আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এক্সেনটেকরবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি
নির্বাচিত

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়

তাজমহলের আদলে মাইক্রোসফটের অফিস
প্রযুক্তি সংবাদ

তাজমহলের আদলে মাইক্রোসফটের অফিস

উন্মোচনের আগেই ফাঁস গুগল পিক্সেল ৪-এর দাম
প্রযুক্তি সংবাদ

হাতের নাড়াচাড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে গুগলের স্মার্টফোন

রাজধানীতে চালু হচ্ছে স্মার্ট সিগন্যাল
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে চালু হচ্ছে স্মার্ট সিগন্যাল

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার
নির্বাচিত

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2025

চট্টগ্রাম বন্দরে রবি'র ৫-জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক

Techzoom.TV |
TechzoomTV