Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জনগণ, দাম বেড়েছে প্যাক প্রতি ২১-২৬ টাকা

ইন্টারনেট প্যাকেজ নিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
ইন্টারনেট ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জনগণ, দাম বেড়েছে প্যাক প্রতি ২১-২৬ টাকা
Share on FacebookShare on Twitter

দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে বিপুলহারে। তবে ইন্টারনেট সেবার পরিধি বাড়লেও গ্রাহক সেবা তুলনামূলক বাড়েনি। উল্টো কলড্রপ, ইন্টারনেটে ধীরগতি ও নেট ব্যবহারে ব্যয় বেড়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে টাকা অপারেটররা। বাজারে ছোট, মাঝারি নানা প্যাকেজ ছেড়ে মানুষকে বিভ্রান্ত করছে। হাতিয়ে নিচ্ছে শতকোটি টাকা। প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে নেট বন্ধ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে টাকা নেই। আবার একটু ব্যবহারের পরই বলা হচ্ছে মেগাবাইট (এমবি) শেষ। কীভাবে শেষ হচ্ছে, এর কোনো জবাব নেই। ফাইভজির যুগে খোদ রাজধানীতেই মিলছে না থ্রিজি। রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্পটে চলে টুজি। ৩০ দিনের ৪৯৯ টাকার ইন্টারনেটে ১০ মিনিট ইউটিউব দেখলেই নেট শেষ। ১০০ টাকা খরচ করলেও মেয়াদ শেষে দেখা গেছে বাকি বেঁধে দেওয়া হবে ৪০০ টাকার নেট উধাও। কোথায় গেছে কেউ বলতে পারে না।

তথ্যমতে, আগে গ্রামীণফোনের এক জিবি ইন্টারনেট প্যাকেজের মূল্য ছিল ৪৬ টাকা। মেয়াদ ছিল ৩ দিন। বর্তমানে অপারেটরটির এক জিবি ইন্টারনেট প্যাকেজের মূল্য ২৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকায়। এদিকে ৩ দিন মেয়াদি বাংলালিংকের এক জিবি ইন্টারনেট প্যাকেজের মূল্য ছিল ৪২ টাকা। যেটি এখন ২৬ টাকা মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকায়। রবি আজিয়াটার ৩ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেটের মূল্য ছিল ৪৮ টাকা। যেটি এখন ২১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকায়। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ৭ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট প্যাকেজের মূল্য ছিল ২৭ টাকা, এখন ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকায়।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, ফাইভজি চালু হলে ইন্টারনেট সেবার মান আরও বাড়বে। কিন্তু কীভাবে বাড়বে, মাস্টারপ্ল্যান নেই। এরই মধ্যে বহুল ব্যবহৃত ১৫ ও ৩ দিনের দুটি প্যাকেজ বাতিল করেছে সরকার। বলা হচ্ছে, এ দুই প্যাকেজের আড়ালে নেটের ব্যবহার না হলেও শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অপারেটররা। কিন্তু বাতিলের পর দেখা গেছে হিতে বিপরীত হয়েছে গ্রাহকদের। অপারেটররা এই সুযোগে সব প্যাকেজের দাম বাড়িয়ে দিয়েছে। গ্রাহকদের অভিযোগ, প্রায় সব ইন্টারনেট প্যাকেজের দাম এখন দ্বিগুণ। গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও রাষ্ট্রায়ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।

গ্রামীণফোনের গ্রাহক মোমিনুল হকের অভিযোগ, তিনি ৮৯ টাকা রিচার্জ করে গ্রামীণফোনের এক জিবির একটি প্যাকেজ নেন। সেখানে শর্ত ছিল এই এক জিবির মেয়াদ হবে ৭ দিন আর বোনাস হিসাবে ফোরজি ইন্টারনেট পাবেন এক জিবি, যার মেয়াদ হবে এক মাস। অথচ তাকে ৫ দিনের মধ্যেই বলা হলো তার সব ইন্টারনেট শেষ। কীভাবে দুই জিবি ইন্টারনেট শেষ হলো, এর কোনো জবাব তিনি পাননি। কোনো ধরনের ডাউনলোড বা আপলোডও তিনি করেননি। মেইল চেক করা, ফেসবুক আর ২-৩টি নিউজ পোর্টাল ব্রাউজ করেছিলেন।

আমিনুল ইসলাম নামে আরেকজনের অভিযোগ, ১৬ টাকা রিচার্জ করে দুই দিন মেয়াদে শুধু ফেসবুক দেখতে এক জিবি ইন্টারনেট কেনেন। এটা কিনতেই তার অ্যাকাউন্ট থেকে ৪ টাকা বেশি। কেটে নিয়েছে। এরপরও তিনি এই ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। এর মধ্যেই দুই দিনের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে তাকে নতুন প্যাকেজ নিতে হয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ক্রয়ের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। একই সময়ে অপারেটরগুলোর ইন্টারনেটের ব্যয় বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের অন্যান্য পণ্য ক্রয়ক্ষমতার বাইরে গেছে। একই সময়ে ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি খুবই অযোক্তিক। ইন্টারনেটের দাম বাড়ার ফলে বর্তমানে ৩০ শতাংশ মানুষ এখন অনলাইনবিমুখ। সরকার যেখানে বলছে, প্রান্ত্রিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছে দেবে, সেখানে দাম বৃদ্ধির ফলে ডিজিটাল সেবাগুলোয় বাধা তৈরি করবে। আমাদের দাবি যেটি ছিল তা হচ্ছে, ইন্টারনেটের গায়ে কোনো মেয়াদ থাকবে না, যতটুকু ব্যবহার করবে ততটুকু এমবি কাটবে। আমাদের প্রযুক্তির ব্যবহার বাড়লেও মনিটরিং বাড়েনি। অপারেটরগুলো বিটিআরসির অনুমোদন ছাড়া কিন্তু অপারেটরগুলো এটি করেনি। দেরিতে হলেও বিটিআরসি বা মন্ত্রী মহোদয় দাম বাড়ার বিষয়টি বুঝতে পেরেছেন, সে জন্য ধন্যবাদ জানাই।

Tags: ইন্টারনেটইন্টারনেট প্যাকেজ নিয়ে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’

ওয়ানপ্লাস ৮টি সাইবারপাঙ্ক ২০৭৭ লিমিটেড এডিশন রিভিউ: এই ফোনটি দুর্দান্ত
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮টি সাইবারপাঙ্ক ২০৭৭ লিমিটেড এডিশন রিভিউ: এই ফোনটি দুর্দান্ত

বিশ্বের দ্রুতগতির ডির‍্যাম তৈরির দাবি হাইনিক্সের
নির্বাচিত

বিশ্বের দ্রুতগতির ডির‍্যাম তৈরির দাবি হাইনিক্সের

১ টাকায় বাইক দিচ্ছে দারাজ!
ই-কমার্স

১ টাকায় বাইক দিচ্ছে দারাজ!

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

ন্যানোচিপের ক্ষমতা বাড়লো, ফোনে চার্জ থাকবে কতো দিন?

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!
নির্বাচিত

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix