Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
Share on FacebookShare on Twitter

গত বছর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে ফাইভজি প্রযুক্তির যাত্রা হয়েছে। এখন পর্যন্ত সব কোম্পানি এ পরিষেবা দিতে না পারলেও পরিধি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে ও স্থিতিশীল ফাইভজি পরিষেবা দিতে তরঙ্গের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টরা।

ফাইভজির পাশাপাশি সিক্সজি প্রযুক্তি ব্যবহারে নেতৃস্থানীয় অবস্থান তৈরিতেও ভারত সরকার কাজ করছে। আর এজন্য তরঙ্গ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেলুলার অপারেটরসও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিওএআই) ব্যবস্থাপনা পরিচালক এসপি কোচার বলেন, ‘২০৩০ সাল নাগাদ ফাইভজি বা সিক্সজির ব্যবহার নিশ্চিতে মিড ব্যান্ডে প্রতিটি কোম্পানির ২ গিগাহার্টজ তরঙ্গ প্রয়োজন।’

মিড ব্যান্ডে ফাইভজি ও সিক্সজির জন্য সবচেয়ে কার্যকর স্পেকট্রাম হচ্ছে ৩ দশমিক ৩ থেকে ৪ দশমিক ২ গিগাহার্টজ। সি-ব্যান্ডের মাধ্যমে এটি নিশ্চিত করা গেলে তা টেলিযোগাযোগ খাতের জন্য বেশ কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সামরিকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ খাতে উন্নত স্পেকট্রাম বা তরঙ্গ ব্যবহৃত হচ্ছে। যে কারণে ফাইভজি ও সিক্সজির জন্য নতুন করে স্পেকট্রাম বরাদ্দ পাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আন্তর্জাতিক পর্যায়ে মোবাইল টেলিকমিউনিকেশনের (আইএমটি) জন্য ৬ গিগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করা যাবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

কোচার বলেন, ‘ফাইভজি বা সিক্সজির জন্য ৬ গিগাহার্টজ উপযুক্ত। গত বছর ফাইভজির জন্য ৩ দশমিক ৩ গিগাহার্টজে যে স্পেকট্রাম বিক্রি করা হয়েছে সেটির সঙ্গে মিল রয়েছে।’

সাধারণ ১ থেকে ৬ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গকে মিড-ব্যান্ড বলা হয়। বর্তমানে ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে ওয়াইফাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ৬ গিগাহার্টজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ব্যান্ডকে যদি আইএমটি হিসেবে চিহ্নিত করা হয় তাহলে টেলিযোগাযোগ খাতের কোম্পানিগুলো ফাইভজি ও সিক্সজির জন্য নিলামে তা কিনতে পারবে। তবে প্রযুক্তি খাতসংশ্লিষ্টরা ওয়াইফাইয়ের ব্যবহার থেকে এ ব্যান্ডের অনুমোদন বাতিল করতে চাইছে।

টেলিকম কোম্পানিগুলোর মতে, যদি এ ব্যান্ডের অনুমোদন বাতিল করা হয় তাহলে কানেক্টিভিটির জন্য পর্যাপ্ত স্পেকট্রাম থাকবে না। বিশেষ করে ফাইভজির পরিপূর্ণ বিস্তার ও সিক্সজি উন্মোচনের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে। কোচার বলেন, ‘সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে ফাইভ ও সিক্সজি দুটোর জন্যই একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়। আইএমটির জন্য ৬ গিগাহার্টজ বরাদ্দ করলে তা টেলিকম কোম্পানিগুলোকে ভালো পরিমাণ স্পেকট্রাম বা তরঙ্গ সরবরাহে সহায়ক হবে। এর মাধ্যমে কানেক্টিভিটিতে বিদ্যমান সমস্যাও দূর হবে।’

স্পেকট্রাম বা তরঙ্গের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ভারতের টেলিকম কোম্পানিগুলো পরিষেবা উন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবহারেও এগিয়েছে। সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেনচারের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতীয় টেলিকম অপারেটরগুলো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রযুক্তি পরীক্ষায় এগিয়ে রয়েছে।

অ্যাসেনচারের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল টেকনোলজি লিড মাথাঙ্গি সান্দিলিয়া জানান, ভারত বৈশ্বিক প্রযুক্তি অনুসরণ করছে না। দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলো ফাইভজি প্রযুক্তির প্রাথমিক গ্রহণকারী হবে, যা ভারতীয় টেলিকম অপারেটরদের ফাইভজি পরিষেবা প্রদানের রাস্তা প্রশস্ত করবে।

সান্দিলিয়া বিশ্বাস করেন, ভারতের টেলিকম কোম্পানিগুলো গ্রাহক থেকে ফাইভজি পরিষেবার জন্য আরো অর্থ উপার্জন করতে পারে। তবে এজন্য ফাইভজি পরিষেবা গ্রহণে অতিরিক্ত অর্থ ব্যয়ে গ্রাহকের ইচ্ছা থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হ্যাকিং ঝুঁকিতে
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হ্যাকিং ঝুঁকিতে

২৮ ফেব্রুয়ারি আসছে রেডমি বাডস ৮ প্রো (Redmi Buds 8 Pro): অডিও প্রযুক্তিতে বড় ধামাকা!
নির্বাচিত

২৮ ফেব্রুয়ারি আসছে রেডমি বাডস ৮ প্রো (Redmi Buds 8 Pro): অডিও প্রযুক্তিতে বড় ধামাকা!

প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ট্যাবে ম্যাগনেটিক কি-বোর্ড ও পেন থাকবে

কাস্টমাইজড মাস্ক বানিয়েছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

কাস্টমাইজড মাস্ক বানিয়েছে অ্যাপল

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা
নির্বাচিত

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা
প্রযুক্তি সংবাদ

প্রতিশ্রুত সময় পেরিয়েও আসেনি গুগলের নতুন এআই মডেল, বাড়ছে অপেক্ষা

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ নভেম্বর ২০২৩

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

Techzoom.TV |
TechzoomTV