Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতী এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ৮ মে ২০১৯
ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতী এয়ারটেল
Share on FacebookShare on Twitter

অভ্যন্তরীণ বাজারে কঠিনতম প্রতিযোগিতার মুখে রয়েছে ভারতের সবক’টি মোবাইল অপারেটর কোম্পানি। এর মধ্যে টানা ১১টি প্রান্তিক নিম্নমুখী প্রবণতার পর ২০১৮-১৯ অর্থবছরের শেষ প্রান্তিকে এক লাফে ২৯ শতাংশ মুনাফা বেড়েছে ভারতী এয়ারটেলের। এছাড়া টানা ১০ প্রান্তিক রাজস্বে নিম্নগামী প্রবণতার পর রাজস্বেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

গত সোমবার প্রকাশিত এয়ারটেলের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে কোম্পানির সমন্বিত নেট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়ে হয়েছে ১০৭ কোটি ২০ লাখ রুপি। ব্যবসায় এককালীন প্রবৃদ্ধির কারণেই এ মুনাফা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতের বাজারে রিলায়েন্স জিও প্রবেশের পর অন্যান্য অপারেটরের মতো এয়ারটেলও বেশ চাপে পড়ে। পরিস্থিতি এখনো অনুকূল নয়। অর্থবছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির নেট মুনাফা আগের প্রান্তিকের তুলনায় বড় উল্লম্ফন মনে হলেও বছরওয়ারি হিসেবে এ মুনাফা প্রায় অর্ধেক।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এয়ারটেলের গত মার্চে সমাপ্ত বার্ষিক নেট মুনাফা ৪০৯ কোটি ৫০ লাখ। যেখানে আগের বছর ছিল ১ হাজার ৯৯ কোটি রুপি। এ সময়ের মধ্যে রাজস্বও কমেছে। ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব ৮১ হাজার ৭১ কোটি ৪০ লাখ রুপি, যেখানে আগের বছর ছিল ৮২ হাজার ৮৮৭ কোটি ৬০ লাখ রুপি।

সুনীল মিত্তালের মালিকানাধীন এ টেলিকম কোম্পানি চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে অবিশ্বাস্যরকম ক্যাপিটাল গেইনও করেছে। আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের নেট ক্যাপিটাল গেইন ২ হাজার ২২ কোটি ১০ লাখ রুপি। এর মধ্যে নেটওয়ার্ট পুনসংযোজন ও হালনাগাদকরণ বাবদ পরিচালন ব্যয় এবং কর (লেভি) পুনর্মূল্যায়ন বাবদ খরচ রয়েছে।

এদিকে ভারতের দ্বিতীয় বৃহত্তম এ মোবাইল অপারেটর ২০১৮-১৯ অর্থবছরের শেষ প্রান্তিকে রাজস্ব আয় করেছে ১০ হাজার ৬৩২ কোটি রুপি, যা আগের প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, রাজস্বের এ প্রবৃদ্ধি কোম্পাানিটির ঘুরে দাঁড়ানোরই লক্ষণ প্রকাশ করছে।

বলা হচ্ছে, কোম্পানির ‘মিনিমাম চার্জ প্ল্যান’ রাজস্ব প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অফারের কারণে গ্রাহক প্রতি রাজস্ব (এআরপিইউ) এবং ডাটার ব্যবহার বেড়েছে। ভারতে এয়ারটেলের রাজস্বে ৭০ শতাংশ অবদান রেখেছে এ ধরনের বিভিন্ন মোবাইল সেবা।

অবশ্য এর পরও রাজস্ব আয়ে এয়ারটেল এখনো রিলায়েন্স জিওর চেয়ে অনেক নিচেই অবস্থান করছে। চতুর্থ প্রান্তিকে ১১ হাজার ১০৬ কোটি রুপি রাজস্ব আয় করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন জিও। এপ্রিলের শুরুর দিকে জিওর পক্ষ থেকে জানানো হয়, টানা ষষ্ঠ প্রান্তিকের মতো কোম্পাানির নিট মুনাফা হয়েছে ৮৪০ কোটি রুপি, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের চেয়ে ৬৫ শতাংশ বেশি। জিওর বর্তমান গ্রাহক ৩০ কোটি ৬৭ লাখ বলে দাবি করা হয়।

এর আগে এয়ারটেল জানায়, ডিসেম্বরের শেষ নাগাদ তাদের সক্রিয় ও রাজস্বে অবদান রাখা গ্রাহক সংখ্যা ছিল ২৮ কোটি ৪২ লাখ। নিষ্ক্রিয় গ্রাহক বাদ দেয়ার পর এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানায় এয়ারটেল। অপরদিকে আফ্রিকার ১৪টি দেশ, দক্ষিণ এশিয়া এবং ভারত মিলিয়ে কোম্পানির মোট গ্রাহক ৩৮ কোটি ৪৭ লাখ বলে দাবি করা হয়।

চতুর্থ প্রান্তিকে আফ্রিকায় প্রবৃদ্ধির কারণে এয়ারটেলের সমন্বিত রাজস্বও ৬ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ২০ হাজার ৬০২ কোটি রুপি। আফ্রিকার ১৪টি দেশে ভয়েস ও ডাটা সার্ভিস থেকে কোম্পানির আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন পর নেট মুনাফা ও রাজস্বে এ উল্লম্ফনের খবর প্রকাশের আগেই গত সোমবার ভারতী এয়ারটেলের শেয়ার দর বেড়ে যায়। এদিন প্রতিটি শেয়ারের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৩৩৩ দশমিক ৪ রুপিতে বেচাকেনা হয়েছে।

Tags: এয়ারটেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট
টেলিকম

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

টেলিটকের ফাইভজি বাতিল, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
টেলিকম

টেলিটকের ফাইভজি বাতিল, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘মোবাইল ইন্টারনেটও হবে এক দেশ এক রেট’
টেলিকম

‘মোবাইল ইন্টারনেটও হবে এক দেশ এক রেট’

বিটিআরসি
টেলিকম

ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আসছে, ‘টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ

তরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব
টেলিকম

তরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব

এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্র্যান্ড চালু করল রবি
টেলিকম

এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্র্যান্ড চালু করল রবি

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ
নির্বাচিত

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন
প্রযুক্তি পরামর্শ

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা
নির্বাচিত

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম
প্রযুক্তি বাজার

চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম...

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix