Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অব্যবহৃত ডেটা ব্যবহারে লিমিট থাকছে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 January 2024
ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
Share on FacebookShare on Twitter

প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা নতুন করে একই প্যাকেজে যোগ হওয়ার যে লিমিট ছিল তা তুলে দিয়েছে বিটিআরসি। আগে গ্রাহক ৫০ জিবি পর্যন্ত অবব্যহৃত এই ডেটা একই প্যাকেজে ক্যারি ফরওয়ার্ড পেত বা যোগ হতো। এখন আর এমন কোনো লিমিট নেই এখানে, গ্রাহকের যত ডেটাই অবব্যহৃত থাকুক না কেন তার পুরোটাই পাবেন। এজন্য ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডেটা এবং ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ সংশোধন করেছে বিটিআরসি।

নতুন বছরের শুরুতেই এ বিষয়ে সিদ্ধান্ত মোবাইল অপারেটরগুলোকে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। অপারেটরগুলো জানিয়েছে, তারা ইতোমধ্যে এই নির্দেশনা কার্যকর করেছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আগে ৫০ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেত, এখন যে পরিমাণ ডেটা অবব্যহৃত থাকবে তার পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক।

‘গ্রাহক স্বার্থের বিষয়টি তারা গুরুত্বে সঙ্গে দেখে থাকেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে’ বলেন তিনি। সর্বশেষ নির্দেশিকার ৭.৫ ক্লজে বলা ছিল, একটি প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি (ভ্যারিয়েশনসহ মেয়াদ বা ভলিউম ইত্যাদি) পুনরায় কিনলে আগের প্যাকেজটির অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে আর গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত এই ক্যারি ফরওয়ার্ড পাবেন।

নতুন সংশোধনীতে বলা হয়েছে, গ্রাহকের ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা বোনাসসহ ক্যারি ফরওয়ার্ড হবে যদি গ্রাহক আগের প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ (আলাদা মেয়াদ হলেও) কেনেন। মোবাইল ইন্টারনেটের প্যাকেজ নিয়ে যা ঘটেছে : মোবাইল ইন্টারনেটের দাম সাশ্রয়ী করতে এবং ইন্টারনেট কেনার প্যাকেজ সহজ করতে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর নতুন ডেটা নির্দেশিকা ঘোষণা করে বিটিআরসি। যা কার্যকর করতে বলা হয় ওই বছরের ১৫ অক্টোবর হতে।

নতুন ওই নির্দেশিকায় স্পেশাল ডে প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ ৭ দিন করা (আগে এটি ছিল ৩ দিন)। অপারেটর যে প্যাকেজেই দিক না কেন তার মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড ( আগে এটি ছিলো ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন)। একটি অপারেটরের নিয়মিত, বিশেষ, রিসার্চ ও ডেভেলমেন্ট, সব ধরনের ব্র্যান্ড (গ্রামীণফোন, স্কিটো, রবি, এয়ারটেল, বাংলালিংক ইত্যাদিসহ যা আছে) মিলিয়ে প্যাকেজের সংখ্যা হবে ৪০টি। আগে এটি ছিল ৮৫টি। মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে।

এতে একই ভলিউম এবং একই কন্টেন্টের ৭ বা ৩০ দিন মেয়াদের প্যাকেজ ব্যবহার করার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রাহক ওই প্যাকেজ আবার কিনলে ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে। ক্যারি ফরওয়ার্ড করা যাবে সর্বোচ্চ ৫০ জিবি ডেটা পর্যন্ত। কমানো হয়েছে প্রমোশনাল এসএমএসের সংখ্যাও। আগে প্রতিদিন সর্বোচ্চ ৪টি এসএমএস দিতে পারত অপারেটররা, এখন দিতে পারবে ৩টি। গ্রাহক তার পছন্দ অনুযায়ী টকটাইম, ডেটা ভলিউম, সোশ্যাল প্যাক, এসএমএস ঠিক করে ‘ফ্লেক্সিবল প্ল্যান’ হিসেবে নিজে একটি নিয়মিত প্যাকেজ তৈরি করতে পারবে।

অপারেটররা ৩টি আলাদা ভলিউমের আনলিমেটেড প্যাকেজ অফার করতে পারবে। শুরুতে ২৫ জিবি, ৫০ এবং ৭৫ জিবি হবে। পরে বিটিআরসির অনুমোদন নিয়ে ভলিউম পরিবর্তন করা যাবে।কিন্তু এই নির্দেশিকার ৩ দিনের বা স্বল্পমেয়াদি প্যাকেজ বন্ধ করা নিয়ে মোবাইল অপারেটররা শুরু করে তীব্র আপত্তি। তবে তীব্র আপত্তির পরও ১৫ অক্টোবর রাত হতে বিটিআরসির নতুন ডেটা নির্দেশিকা কার্যকর শুরু করে মোবাইল অপারেটরগুলো। তারা ৩ দিনের ডেটা প্যাকেজ বন্ধ করে দেয়। এবার শুরু হয় গ্রাহকদের সমালোচনা।

সারা দেশে ইন্টারনেটের দাম বাড়িয়ে দেয়ার ব্যাপক অভিযোগ দিতে থাকে গ্রাহকরা। তারা বলেন, ৩ দিনের যে ডেটা যেই দামে কিনতে পারতেন গ্রাহক সেই ডেটা ৭ দিন মেয়াদে সেই দামে আর কিনতে পারছেন না গ্রাহকরা। যেখানে বিটিআরসির নির্দেশনা ছিল, ৩ দিনের মেয়াদে যে পরিমাণ ডেটা যে দামে দেয়া হতো সেই ডেটা একই দামে ৭ দিন মেয়াদেও দিতে হবে। মানে, ৩ দিনের প্যাকেজগুলোর মেয়াদ শুধু বেড়ে ৭ দিন হবে।

গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে এবার বিটিআরসি অপারেটরদের নির্দেশনা দেয়, ১০ নভেম্বরের মধ্যে দাম ঠিক রেখে ৩ দিনের মেয়াদের প্যাকেজগুলোর মেয়াদ ৭ দিন করতে হবে। এ ছাড়া যেসব প্যাকেজের দাম বেড়েছে সেগুলোকে ১৪ অক্টোবরের পূর্ববর্তী অবস্থায় আনতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট ডেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!
নির্বাচিত

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন

জেআর টিএল৭ঃ বাজেটের ভেতর শক্তপোক্ত ইয়ারবাডস
নির্বাচিত

জেআর টিএল৭ঃ বাজেটের ভেতর শক্তপোক্ত ইয়ারবাডস

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

ফি ছাড়াই ‘নগদ’র মাধ্যমে ডেসকোর বিল

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়
নির্বাচিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

আসছে জুম এর মতো বাংলাদেশি অ্যাপ ‘বৈঠক’
নির্বাচিত

আসছে জুম এর মতো বাংলাদেশি অ্যাপ ‘বৈঠক’

Load More

ট্রেন্ডিং টপিক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2024

অব্যবহৃত ডেটা ব্যবহারে লিমিট থাকছে না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix