Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মার্চ ২০২৪
টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে
Share on FacebookShare on Twitter

এক বছর আগে ফাইভজি নেটওয়ার্কের জগতে প্রবেশ করেছে ভারত। টেলিযোগাযোগ খাতে যা দেশটির জন্য অন্যতম একটি বিষয়। তবে নেটওয়ার্ক অবকাঠামো, ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে এটি এখনো সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। এরই মধ্যে দেশটিতে টুজি সেলফোন নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার আলোচনা দীর্ঘদিন থেকেই চলছে। কিন্তু এটি বন্ধ করে দেয়া কি ইতিবাচক হবে না নেতিবাচক, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

ইটি টেলিকমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ২০-২৫ কোটি ফিচার ফোন ব্যবহারকারী রয়েছে এবং সবাই টুজি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি ভারতে টেলিযোগাযোগ খাতের অন্যতম কোম্পানি রিলায়েন্স জিও পুনরায় টুজি বন্ধের আলোচনা তুলেছে। কোম্পানিটি ফোরজি নেটওয়ার্ক পরিষেবা দিয়ে থাকে। অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন সম্মিলিতভাবে টুজি ও ফোরজি নেটওয়ার্ক পরিষেবা দেয়। রিলায়েন্স ও এয়ারটেল উভয়ের ফাইভজি নেটওয়ার্কও রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন প্রযুক্তির কারণে বর্তমানে দেশটির গ্রাহকরা ফোরজি/ফাইভজি নেটওয়ার্কে স্থানান্তরিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে টুজি নেটওয়ার্কের ব্যবহারকারী কমছে। এ নেটওয়ার্কের মাধ্যমে শুধু ভয়েস কল ও মেসেজ পাঠানো যায়।

সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ভারতে বর্তমানে ১২০ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে ২০-২৫ কোটি এখনো টুজি নেটওয়ার্কের আওতাভুক্ত। তাদের জন্য এ নেটওয়ার্ক পরিচালনা করাও কঠিন। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উন্নত প্রযুক্তির পরিষেবায় স্থানান্তর হওয়ার ক্ষেত্রে এসব ব্যবহারকারীর সামনে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা।

প্রযুক্তিবিদদের মতে, ভারতে টুজি নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এটা স্বাভাবিক। কিন্তু আগামী তিন-চার বছরের জন্য এ সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। সম্প্রতি টুজি ও থ্রিজি নেটওয়ার্ক বন্ধে নীতিমালা প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিলায়েন্স। এর মাধ্যমে নেটওয়ার্ক খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কে নিয়ে আসার কথাও জানিয়েছে এ কোম্পানি।

ভোডাফোন আইডিয়া এ পদক্ষেপের বিরোধিতা করেছে। কোম্পানির মতে, নীতিমালা করে জোরপূর্বক টুজি ও থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হলে তা প্রত্যন্ত অঞ্চলে ফিচার ফোন ব্যবহারকারীদের অর্থনৈতিক অবস্থার ওপর চাপ তৈরি করবে। এছাড়া এটিএম ও পস মেশিনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে।

টুজি নেটওয়ার্ক পরিষেবায় ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যাই বেশি। এ নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হলে কোম্পানিটি অধিকাংশ গ্রাহক হারাবে। অন্যদিকে গ্রাহক ধরতে জিওফোন ইন্টারনেট ব্যবহারের সুবিধাযুক্ত সাশ্রয়ী মূল্যের সেলফোনও বাজারজাত করছে। ইউনিভার্সাল সার্ভিসেস অবলিগেশন ফান্ডের (ইউএসওএফ) মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মোবাইল ব্যবহারকারীদের সহায়তা দেয়া হয়। বর্তমানে এ প্রকল্পের অধীনে ৭৭ হাজার ১১৩ কোটি রুপি অব্যবহৃত অবস্থায় রয়েছে বলে সূত্রে জানা গেছে। জিও ও ভোডাফোন অতিরিক্ত এ অর্থ টুজি/থ্রিজি ব্যবহারকারীদের উন্নত নেটওয়ার্কে নিয়ে আসায় ব্যবহারের ক্ষেত্রে সম্মতি দিয়েছে।

অন্যদিকে সেলফোন নেটওয়ার্কের উন্নয়ন ও পরিধি বাড়াতে নতুন করে তরঙ্গ বিক্রির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিলামের মাধ্যমে ৯৩ হাজার ৬৩০ কোটি রুপি মূল্যের তরঙ্গ বিক্রি করা হবে।

৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০, ৩৩০০ মেগাহার্টজ ও ২৬ গিগাহার্টজ ব্যান্ডে ১০ হাজার ৫২৩ দশমিক ১ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করা হবে বলে জানা গেছে। তবে কবে নাগাদ তরঙ্গ বিক্রির নিলাম আয়োজিত হবে সে বিষয়ে সরকারি সূত্রে কিছু জানা যায়নি।

ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, নিলামের পর টেলিকম পরিষেবার উন্নয়ন ও গ্রাহক পর্যায়ে কভারেজ বাড়াতে অবিক্রীত তরঙ্গ ব্যবহার করা হবে। এছাড়া নিলামের মাধ্যমে রিলায়েন্স জিও ইনফোকম, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো ওয়্যারলেস নেটওয়ার্ক কোম্পানিগুলো পরিষেবা বাড়াতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি
টেলিকম

প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
টেলিকম

সারা দেশে ৫০০ টাকায় মাসজুড়ে ইন্টারনেট

করোনায় কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর দাবি
টেলিকম

করোনায় কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর দাবি

এমএনপি সেবায় রবির গ্রাহক মাহমুদ গ্রুপ
টেলিকম

এমএনপি সেবায় রবির গ্রাহক মাহমুদ গ্রুপ

৪০০ টাকায় ব্রডব্যান্ড! বিটিআরসির নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা
টেলিকম

সারাদেশে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, ঘোষণা বিটিআরসির

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কল ড্রপে ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত পাবেন গ্রাহক: বিটিআরসি চেয়ারম্যান

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

গুগলের এআই মোডে সার্চ এজেন্ট চালু, যেসব সুবিধা পাওয়া যাবে

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ মার্চ ২০২৪

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে

Techzoom.TV |
TechzoomTV