Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজ কেমন হওয়া উচিত, তা নিয়ে ব্যবহারকারীদের মতামত নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে গুগল ডকসের লিংক শেয়ার করে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। মূলত মোবাইল অপারেটরদের ডাটা প্যাকেজের দাম, মেয়াদ সম্পর্কে তথ্য নিতে এ মতামত নিচ্ছে সংস্থাটি।

বিটিআরসির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, বিটিআরসি কর্তৃক ২০২৩ সালের অক্টোবরে মোবাইল ফোন অপারেটগুলোর ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। যেখানে ডাটা প্যাকেজের মেয়াদ যথাক্রমে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড নির্ধারণ করা হয়।

এতে আরও বলা হয়, মোবাইল অপারেটর কর্তৃক বিভিন্ন মেয়াদের ডাটা প্যাকেজের বিষয়ে মতামত গ্রহণ করা প্রয়োজন। জনমত জরিপের জন্য ফর্মের তথ্যগুলো পূরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

এদিকে, ফর্মে প্রথম দিকে মোবাইল নম্বর, বয়স, লিঙ্গ, পেশা জানতে চাওয়া হয়েছে। এরপর ডাটা প্যাকেজের মেয়াদকাল কেমন হওয়া উচিত তা জানতে চেয়েছে বিটিআরসি। সেখানে অপশন হিসেবে রয়েছে, ‘৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড’; ‘৩ দিন, ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড’; ‘৩ দিন, ৭ দিন, ১৫ দিন, ৩০ দিন ও আনলিমিটেড’।

এর পরের অপশনে বিটিআরসি গ্রাহকের কাছে ৩ দিন মেয়াদি প্যাকেজ চালু করা হলে তাতে ডাটার পরিমাণ কেমন হওয়া উচিত, তা জানতে চেয়েছে। অপশনে রাখা হয়েছে, সর্বোচ্চ ৩, ৪, ৫ নাকি ৬ জিবি? তাছাড়া একেবারে শেষে ডাটা প্যাকেজের বিষয়ে আরও যদি কোনো মতামত থাকে, তা দিতে পারছেন ব্যবহারকারীরা।

গত অক্টোবরের আগে মোবাইল অপারেটরদের ৯৫টি প্যাকেজ ছিল। যেগুলোর মেয়াদ ছিল এক ঘণ্টা থেকে অনির্দিষ্টকালের। অপারেটরদের এ প্যাকেজ সংখ্যা ৪০টির মধ্যে আনার নির্দেশ দেয় বিটিআরসি। অক্টোবরে সেই সিদ্ধান্ত কার্যকর হয়। তাতে জনপ্রিয় ৩ দিন ও ১৫ দিনের প্যাকেজ বন্ধ করে দিতে বাধ্য হয় অপারেটর কোম্পানিগুলো। বর্তমানে ৭ দিন, ৩০ দিন এবং অনির্দিষ্টকালের জন্য তিন মেয়াদের বেশকিছু প্যাকেজ চালু রেখেছে অপারেটররা। তবে গ্রামীণফোন ১ দিনের একটি প্যাকেজও চালাচ্ছে।

বিটিআরসি সূত্র জানায়, আগামী ৮ মে টেলিযোগাযোগ খাতের সমস্যা নিয়ে গণ-শুনানির আয়োজন করেছে বিটিআরসি। সেখানে মোবাইল নেটওয়ার্কের গতি, ইন্টারনেট সেবা, ডাটা প্যাকেজের দামসহ নানা বিষয়ে অভিযোগ ও মতামত জানাতে পারবেন গ্রাহকরা।

বিটিআরসির কর্মকর্তারা জানান, যারা গুগলে মতামত দিচ্ছেন, তাদের মধ্য থেকে নির্ধারিত কিছু গ্রাহককে শুনানিতে অংশ নিতে আহ্বান জানানো হবে। এছাড়া ডাটা প্যাকেজ নিয়ে জনমত জরিপের তথ্য পর্যালোচনা করবে বিটিআরসি।

ইন্টারনেটের দাম-মেয়াদ নিয়ে মতামত দিতে এখানে ক্লিক করুন:

Tags: ইন্টারনেটইন্টারনেটের দামগ্রামীণফোনডাটা প্যাকেজডাটা প্যাকেজের মেয়াদবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

কি-বোর্ড মাউস কম্বো আনল রাপু
নির্বাচিত

কি-বোর্ড মাউস কম্বো আনল রাপু

ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
টেলিকম

ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০
নির্বাচিত

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

মেসেজ এডিট করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!

Load More

ট্রেন্ডিং টপিক

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix