Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বর্তমান বিশ্বে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোনকে তাই আরও সহজলভ্য করতে এবং সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সাথে অংশীদারিত্ব করেছে। এটি ইনফিনিক্সের অত্যাধুনিক প্রযুক্তিকে পাম পে’র উদ্ভাবনী আর্থিক সমাধানের সঙ্গে যুক্ত করেছে, যা ডিজিটাল  বৈষম্য কমাতে এবং লাখো মানুষকে আধুনিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।

পাম পে ও ইনফিনিক্স-এর এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন থেকে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন। এই অংশীদারিত্ব সীমিত আয়ের মানুষদের বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে, যাদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা যোগাড় করে পছন্দের স্মার্টফোন কেনাটা বেশ কষ্টসাধ্য, তাদের জন্য এই উদ্যোগ একটি আশীর্বাদ। কেননা পাম পে’র উন্নত ও ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম গ্রাহকদের নিরাপদ কিস্তির সুযোগ প্রদান করে; যা ইনফিনিক্সের গ্রাহকদের উন্নত মোবাইল প্রযুক্তি সহজলভ্য করার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।  

স্বপ্ন পূরণে সহজ কিস্তি

দৈনন্দিন কর্মজীবন, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি বা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট- সব কাজেই একটি দরকার একটি ভালো ডিভাইস। তবে এককালীন অর্থপ্রদানের আর্থিক চাপে দামি স্মার্টফোন কেনা অনেকের জন্য একটি চ্যালেঞ্জ। ইনফিনিক্স ও পাম পের এই অংশীদারিত্ব এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করছে, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত  কিস্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের প্রযুক্তির সঙ্গে জীবনমান উন্নত করার সুযোগ দিচ্ছে।

যেভাবে কিস্তিতে স্মার্টফোন কিনবেন

খুব সহজেই গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনিতে পারবেন। যেমন- দশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২, ৫০৫ টাকা প্রদান করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ-  ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে।

বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১,৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১,০৯৪ টাকা। এই ব্যবস্থায় গ্রাহকরা কোন প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন।

যেভাবে সুবিধা গ্রহণ করবেন

এই সুবিধা ভোগ করতে গ্রাহকদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি; মোবাইল নম্বর; অফিসের আইডি কার্ড; জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে।

সীমিত আয়ের মানুষের জন্য প্রতিবন্ধকতা দূর করা

ইনফিনিক্স ও পাম পের এই উদ্যোগ ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা দূর করবে। বিশেষ করে যারা শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিত্যদিনের যোগাযোগের জন্য যারা বাজেটের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না; তাদের জন্য এটি বিশেষ সুযোগ। একইসঙ্গে এটি ইনফিনিক্স ও পাম পের প্রযুক্তির ব্যবহারযোগ্যতা বাড়ানোর প্রতিশ্রুতির প্রমাণ। গ্রাহকরা তাদের নিকটস্থ ইনফিনিক্স স্টোর বা অনুমোদিত বিক্রেতার কাছে গিয়ে এই অফারটি গ্রহণ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার
প্রযুক্তি সংবাদ

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!
টিপস

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড আনল শাওমি
কিভাবে করবেন

জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
নির্বাচিত

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ করার হটলাইন চালু
নির্বাচিত

ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ করার হটলাইন চালু

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘কুইক ডিলিট’ ফিচার
নির্বাচিত

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘কুইক ডিলিট’ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২৫

ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV