Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জুলাই ২০২৪
ইন্টারনেট প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহারের সীমা উঠল
Share on FacebookShare on Twitter

আবারও ৩ দিন মেয়াদি মোবাইল ইন্টারনেট প্যাকেজ চালু হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, গ্রাহকদের পছন্দের সব ডাটা প্যাকেজ পুনর্বহালে এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে কমিশন।

গত বছরের ১৫ অক্টোবর বিটিআরসি’র নির্দেশে ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড-এই তিন মেয়াদের ৯৫টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় ৪০টিতে।

যদিও সেই সময় খোদ বিটিআরসি’র জরিপেই উঠে আসে প্রায় ৭০ শতাংশ গ্রাহক ব্যবহার করেন তিন দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি- টানা চার মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।

শাকিল হোসেন নামের একজন গ্রাহক বলেন, এতো বেশি টাকা দিয়ে একবারে এতো ইন্টারনেট প্রয়োজন পড়ে না। সাধারণত বাসা-বাড়িতে থাকলে এই মোবাইল ডাটার প্রয়োজন পড়ে না। তাই অতিরিক্ত টাকা দিয়ে মোবাইল ডাটা আর কেনা হয় না।

ইয়াশফি নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, একবারে এতো বেশি পরিমাণ ডাটা শিক্ষার্থীদের প্রয়োজন হয় না। এক্ষেত্রে প্রয়োজন স্বার্থে অল্প পরিমাণ ডাটা কিনতেই পছন্দ করে সবাই। যখন প্রয়োজন পড়বে, তখন কেনা হয় এইসব ডাটা। ১৫ দিনের জন্য বা ১ মাসের জন্য পুরো ডাটা কিনতে বাধ্য করার কোনো যৌক্তিকতা দেখছি না।

এদিকে কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুনে জিপি, রবি ও বাংলালিংকের বিক্রিত সেবার আয় ছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেইসঙ্গে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে আয় বাড়লেও, প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক ১ দশমিক ৭৬ শতাংশ। এই ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘আমাদের অধিকাংশ গ্রাহকই তিনদিনের প্যাকেজটা বেশি পছন্দ করে থাকে। তাই এ প্যাকেজটা বন্ধ করে দেওয়ার পর থেকে মোবাইল অপারেটরদের আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।’

একই ধরনের কথা জানিয়েছেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম। তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা দিতে হবে। তাদেরকে কোনো কিছুতে বাধ্য করে বা তাদের ইচ্ছার বাইরের কোনো প্যাকেজ চাপিয়ে দেওয়া হলে, মোবাইল অপারেটরদের ক্ষতি হবে। এতে সরকারও রাজস্ব হারাবে।

এঅবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবারো চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, গ্রাহকদের যেটা পছন্দ, সেখানে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বিটিআরসির সর্বশেষ তথ্যমতে— দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৫১ লাখ গ্রাহক। তবে টানা চার মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যায় প্রায় ৩১ লাখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট প্যাকেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাঙালির বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ
নির্বাচিত

বাঙালির বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
নির্বাচিত

স্ক্রিনে তাকালে ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ
নির্বাচিত

আজ ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান
টেলিকম

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুলাই ২০২৪

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর

Techzoom.TV |
TechzoomTV