Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কলড্রপ ইস্যুতে এবার রবি-বাংলালিংককে বিটিআরসির নোটিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 July 2024
কলড্রপ ইস্যুতে এবার রবি-বাংলালিংককে বিটিআরসির নোটিশ
Share on FacebookShare on Twitter

কলড্রপ ও নিম্নমানের সেবা নিয়ে মোবাইল অপারেটর রবি ও বাংলালিংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১১ জুলাই) অপারেটর দুটিকে এ নোটিশ পাঠানো হয়।

বিটিআরসি সূত্রে জানা যায়, এটি তাদের নিয়মিত পর্যবেক্ষণের অংশ। সম্প্রতি তাদের কলড্রপের ড্রাইভ টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এ নোটিশ দেওয়া হচ্ছে। দুটি অপারেটরকে নোটিশের জবাব দিতে সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এর আগে কলড্রপ ইস্যুতে গত ১ জুলাই তারা গ্রামীণফোনকেও নোটিশ দিয়েছিল।

বিষয়টি নিয়ে রবি ও বাংলালিংক তাদের অবস্থান জানিয়েছে। রবির পক্ষ থেকে গণমাধ্যমে বলা হয়েছে, বিটিআরসি ও রবির নিজস্ব কারিগরি টিমের পরীক্ষা অনুসারে সেবার মানের প্রবিধান অনুযায়ী প্রত্যাশিত পরিষেবার চেয়ে রবি আরও ভালো মানের পরিষেবা দিচ্ছে। তার মধ্যেই কারণ দর্শানোর নোটিশটি রবির জন্য বিস্ময়কর।

নোটিশটিকে তারা অযৌক্তিক উল্লেখ করে বলেছে, এ ধরনের নোটিশ নিয়ন্ত্রক কাঠামোতে বিভ্রান্তি ও অসংগতি সৃষ্টি করবে। রবি যথাসময়ে নিজেদের অবস্থান বিটিআরসিকে লিখিতভাবে জানাবে।

অন্যদিকে বাংলালিংক বলেছে, তারা সবসময় গ্রাহকদের এবং নিয়ন্ত্রকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করে থাকে। এছাড়া আরও উন্নত পরিষেবা প্রদানে কাজ করে যাবে।

জানা গেছে, গত ৩০ জুন বিটিআরসিতে কলড্রপ–সংক্রান্ত বৈঠক হয়। সেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

বৈঠকে দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে কলড্রপের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সেখানে তারা টাওয়ার কম থাকার বিষয়টি বলেছিল। কলড্রপের যে প্যারামিটার, সেটা প্রায় সবাই পূরণ করছে বলেও দাবি করেছিলেন তারা।

অপারেটরদের দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসির মতামত ছিল, অপারেটরগুলো বরাদ্দকৃত তরঙ্গ (স্পেকট্রাম) তুলনামূলক কম ব্যবহার করছে। নতুন প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগেও তাদের আগ্রহ কম। এ কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

এদিকে, ওই বৈঠকের পর ৩ জুলাই প্রতিমন্ত্রী পলক জানান, বরাদ্দ ও প্রতিশ্রুতি অনুযায়ী তরঙ্গ ব্যবহার না করলে অপারেটরদের জরিমানা করার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাকি অপারেটরগুলোর বিষয়ে কাজ হচ্ছে। সঠিক ব্যাখ্যা না দিতে পারলে তাদের ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কলড্রপজুনাইদ আহমেদ পলকবাংলালিংকবিটিআরসিমোবাইল অপারেটররবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেওয়া মানুষের তালিকায় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেওয়া মানুষের তালিকায় বাংলাদেশ

খরচ একই রেখে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়িয়েছে বিটিসিএল
টেলিকম

বিনামূল্যে ইন্টারনেট দেবে বিএনপি, আনবে পেপ্যাল

নববর্ষে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ আনল টেলিটক
ছাড় ও অফার

নববর্ষে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ আনল টেলিটক

নতুন আইফোন ১৬ কেন অন্যসব মডেলের ফোন থেকে আলাদা?
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন ১৬ কেন অন্যসব মডেলের ফোন থেকে আলাদা?

ম্যাকবুককে টেক্কা দেবে মাইক্রোসফটের এই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুককে টেক্কা দেবে মাইক্রোসফটের এই ল্যাপটপ

মিডরেঞ্জে মিডিয়াটেকের নতুন চিপসেট উন্মোচন
প্রযুক্তি বাজার

মিডরেঞ্জে মিডিয়াটেকের নতুন চিপসেট উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2024

কলড্রপ ইস্যুতে এবার রবি-বাংলালিংককে বিটিআরসির নোটিশ

Techzoom.TV |
TechzoomTV