Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিতর্কিত প্রক্রিয়ায় বিটিসিএল ৫জি প্রকল্পের কাজ পেল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
বিতর্কিত প্রক্রিয়ায় বিটিসিএল ৫জি প্রকল্পের কাজ পেল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

তড়িঘড়ি করে আইন লঙ্ঘনের মাধ্যমে এই প্রকল্পের কাজে হুয়াওয়েকে নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হয়, বাংলাদেশে নাকি সরকারি ফাইল শামুকের গতিতে আগায়। আর এর ফলে যেকোনো প্রকল্প বাস্তবায়ন হতে সময় লেগে যায় অনেক বেশি।

তবে যে গতিতে ফাইলের কাজ এগিয়ে চীনের টেলিযোগাযোগ (টেলিকম) সংস্থা হুয়াওয়েকে ৫জি নেটওয়ার্ক অবকাঠামো প্রকল্পের কাজ দেওয়া হয়েছে, তাকে অবিশ্বাস্যই বলা চলে।

জানা গেছে, দরপত্র উন্মুক্তকরণ নোটিশ দেওয়ার দিন থেকে থেকে শুরু করে হুয়াওয়ের কাজ পাওয়ার দিনটি পর্যন্ত সব ধরনের সরকারি কাজ নজিরবিহীন দ্রুতগতিতে এগিয়েছে। আর এই দ্রুতগতিতে কাজ করতে গিয়ে ৫জি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লঙ্ঘন করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিটের (সিপিটিইউ) ক্রয় সংক্রান্ত নীতিমালা।

তড়িঘড়ি করে আইন লঙ্ঘনের মাধ্যমে এই প্রকল্পের কাজে হুয়াওয়েকে নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যেখানে বেশিরভাগ উন্নত দেশে ৫জি নেটওয়ার্ক সরবরাহের কাজ পেতে বাধার মুখে পড়েছে হুয়াওয়ে।

সিপিটিইউর সাবেক মহাপরিচালক একেএম ফজলুল করিম বলেন, ‘এটা নজিরবিহীন এবং অসম্ভবও বটে—সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।’

দ্রুতগতির ইন্টারনেট সেবা ৫জি বাস্তবায়নের প্রস্তুতিতে গত বছরের ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিসিএলকে ৪৬৩ কোটি টাকা ব্যয় করে একটি অপটিকাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক বসানোর দায়িত্ব দেয়।

বিটিসিএল গত বছরের ডিসেম্বরে ৫জি সেবার জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিলে এতে সাড়া দেয় হুয়াওয়ে, জেডটিই ও নোকিয়া। তিনটি প্রতিষ্ঠানকেই কারিগরি নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এটাই এই প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের কারিগরি চাহিদা পুরোপুরি পূরণ করতে না পারা সত্ত্বেও এই সুযোগ পায়।

নথি অনুযায়ী, বিটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরী এই কারিগরি নিরীক্ষা প্রতিবেদনে সই করেননি। তিনি নতুন করে টেন্ডার আহ্বান করার দাবি জানান। এ কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অক্টোবরে তাকে পদাবনতি দিয়ে টেলিযোগাযোগ বিভাগে মহাব্যবস্থাপক পদ দেওয়া হয়। এরপর ৭ নভেম্বর তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সাময়িকভাবে বরখাস্ত করে। পরের দিন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তবে দুটি উদ্যোগই আদালতে স্থগিত হয়ে যায়।

ইতোমধ্যে, ৬ নভেম্বর প্রকল্প পরিচালক মো. মনজির আহম্মেদ টেন্ডারে অংশগ্রহণকারীদের ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় তার কার্যালয়ে দরপত্রের আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। অন্তত সাত দিনের অগ্রিম নোটিশ দেওয়ার বিধি থাকলেও এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে পরিচালকের কার্যালয়ে অনুমোদিত প্রতিনিধি পাঠাতে ৪৮ ঘণ্টারও কম সময় দেওয়া হয়।

এই চিঠি হাতে পাওয়ার একদিন পর চীনের টেলিকম প্রতিষ্ঠান জেডটিই মনজির আহম্মেদের কাছে চিঠি পাঠিয়ে টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের বিষয়ে তাদের আপত্তি জানায়।

চিঠিতে বলা হয়, ‘আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ বৈঠকে যোগ দেওয়ার অধিকার সমুন্নত রাখতে আমরা অনুরোধ করছি, টেন্ডার নথিতে উল্লেখিত সিপিটিইউর স্ট্যান্ডার্ড টেন্ডার নথির আইটিটি ধারা ৫৩ দশমিক এক মতে, ন্যূনতম সাত দিনের নোটিশ দেওয়া হোক। তা না হলে টেন্ডার নথিতে উল্লেখ করা শর্তের এবং (সম্ভাব্য সরবরাহকারী হিসেবে) আমাদের অধিকার লঙ্ঘন হবে।’

জেডটিই জানায়, তাদের প্রতিনিধি বাংলাদেশে নেই এবং দুই দিনেরও কম সময়ে নোটিশে এই কর্মকর্তাকে হাজির করা সম্ভব নয়। সংস্থাটি বিটিসিএলকে অনুরোধ করে, নির্ধারিত দিনটিতে তাদের অনুমোদিত প্রতিনিধির উপস্থিতি ছাড়া আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ প্রক্রিয়া শুরু না করতে।

দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে যথোপযুক্ত সময় না দিয়ে বিটিসিএল তাদের নিজেদের টেন্ডার নথিতে উল্লেখ করা নীতির বিরুদ্ধে গেছে বলে মত প্রকাশ করেন সিপিটিইউর সাবেক মহাপরিচালক ফজলুল করিম।

তিনি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক টেন্ডার। বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা হুট করে দুই দিনেরও কম সময়ের নোটিশে আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ বৈঠকে যোগ দিতে পারেন না।’

এখানেই টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম থেমে থাকেনি। হুয়াওয়ে সবচেয়ে কম খরচে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব জমা দেয়, যার পরিমাণ ৩২৬ কোটি টাকা। এই দর অনুযায়ী কাজ দেওয়ার বিষয়টি হুয়াওয়েকে জানানো হয় ‘নজিরবিহীন’ দ্রুততার সঙ্গে।

মাত্র দুই কর্মদিবসে, ছুটির দিনসহ ধরলে মোট চার দিনে বিটিসিএলের বোর্ড সব ধরনের যাচাই-বাছাই ও বিশ্লেষণ শেষে ১২ নভেম্বর চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়।

টেন্ডার নথিতে বলা হয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া শুরুর আগেই কমিটিকে প্রয়োজনীয় সব বিষয়ের ব্যাখ্যা নিতে হবে, গাণিতিক ত্রুটি সংশোধন করতে হবে এবং সমস্ত দরদাতাদের দামকে একক মুদ্রায় রূপান্তর করতে হবে। তারপরে তাদের দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিটি প্রস্তাবের মূল্যায়ন করতে হবে এবং সর্বনিম্ন মূল্যে কোন সংস্থাটি (যারা একইসঙ্গে সব শর্ত মানছে) প্রকল্পের কাজ শেষ করতে পারবে, সেটি খুঁজে বের করতে হবে। পরিশেষে, দরপত্রের হালনাগাদ কারিগরি ও আর্থিক যোগ্যতা ও দরপত্রে উল্লেখিত চাহিদার বিপরীতে পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

ফজলুল করিমের মতে, আর্থিক প্রস্তাব মূল্যায়নের জন্য যথেষ্ট সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘মাত্র দুই কার্যদিবসের মধ্যে সব নথি মূল্যায়ন করা অসম্ভব। কারণ নথিগুলো অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে।’

পরদিন ১৩ নভেম্বর বিটিসিএলের ২১৬তম বোর্ড সভায় হুয়াওয়ের আর্থিক প্রস্তাব অনুমোদন করা হয়। এর পরের দিন হুয়াওয়েকে কাজের আদেশ পাওয়ার বিষয়টি সম্পর্কে জানানো হয়।

নাম না প্রকাশের শর্তে বিটিসিএলের একাধিক কর্মকর্তা জানান, জরুরিভিত্তিতে সভা আহ্বান না করা হলে সভার আলোচনাসূচি (এজেন্ডা) কমপক্ষে ৭২ ঘণ্টা আগে বোর্ড সদস্যদের কাছে পাঠাতে হবে। আর ক্রয় আদেশ থাকলে কী অনুমোদন দিতে যাচ্ছেন তা বোঝার জন্য বোর্ড সদস্যদের ৭২ ঘণ্টা আগে মূল্যায়ন প্রতিবেদন দিতে হবে।

নাম না প্রকাশের শর্তে এক বোর্ড সদস্য জানান, তিনি ৯ নভেম্বর বোর্ডের বৈঠকের আমন্ত্রণ পেলেও এতে বিটিসিএলের কোম্পানি সচিবের ৮ নভেম্বরের সই দেওয়া ছিল।

‘আমি বোর্ডের পরিচালনা পর্ষদের ২১৬তম বৈঠকের আমন্ত্রণের সঙ্গে কোনো এজেন্ডাও পাইনি’, বলেন তিনি।

বিটিসিএলের নানা টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন এমন এক সাবেক কর্মকর্তা জানান, নিরীক্ষা কমিটির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার এক দিনের মাথায় কোনো দরপত্রের চূড়ান্ত প্রতিবেদন বোর্ডের কাছে উপস্থাপন করার বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক।

বৈঠকের মিনিটস তৈরি করতে কোম্পানি সচিব অন্তত কয়েকদিন সময় নেন। এই মিনিটস ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয় এবং সবশেষে এর সংশোধন ও পরিমার্জনের পর চেয়ারম্যান এতে সই করেন। এই পুরো প্রক্রিয়ায় ন্যূনতম তিন থেকে চার দিন সময় প্রয়োজন হয়।

তিনি বলেন, ‘বিষয়টি খুবই বিস্ময়কর যে এটা বোর্ডে পাস হয়েছে এবং বৈঠকের পরের দিনই নোটিশ পাঠানো হয়েছে। ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে আগে থেকেই নির্ধারণ করা একটি প্রতিষ্ঠানকে সাজানো দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ দেওয়া হলো।’

 

Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েজেডটিইটেলিকমবিটিসিএলহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
টেলিকম

জয়ের হস্তক্ষেপে থমকে গিয়েছিল এনইআইআর প্রকল্প; নেপথ্যে শতকোটি টাকার ঘুষ ও অবৈধ আমদানিকারক সিন্ডিকেট

টেলিটকের নতুন অফার: মাত্র ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট
টেলিকম

টেলিটকের নতুন অফার: মাত্র ১৬ টাকায় ১ জিবি ইন্টারনেট

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন
টেলিকম

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
টেলিকম

ক্ষুদ্র আইএসপিগুলোকে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার, সংশোধিত হবে গাইডলাইন: ফয়েজ আহমেদ

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
টেলিকম

ফাইভজির চেয়ে এক লক্ষ গুণ বেশি দ্রুত গতির ইন্টারনেট!

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক
টেলিকম

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix