Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 November 2019
দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক
Share on FacebookShare on Twitter

বিশ্ব ব্যাংক বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বিশেষ করে ২০২৩ সালের মধ্যে ফাইভ -জি প্রযুক্তি চালু করতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট সিও চিউ কুয়াক ( ঝরড়ঁ পযবি শঁবশ) এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সাক্ষাৎ কালে বিশ্বব্যাংক প্রতিনিধিদল বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে সহায়তা প্রদানের এই আগ্রহ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদিসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এবং টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসিনুল আলম উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে সূচিত ডিজিটাল এই বিপ্লব বাংলাদেশ পৃথিবীকে ডিজিটাল শিল্প বিপ্লবের পথ চিনিয়েছে। ডিজিটাল বিপ্লবকে শাণিত করতে দেশের প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সংযোগ নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে প্রযুক্তির অভাবনীয় ভার্সন ফাইভজি প্রযুক্তি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। তিনি ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ফাইভ জি প্রযুক্তি কেবল কথা বলার প্রযুক্তি নয়, কৃষি, মৎস্যসহ শিল্পের প্রতিটি শাখায় অভাবনীয় পরিবর্তনের সূচনা করবে, সভ্যতার পরিবর্তন ঘটাবে।

প্রতিনিধিদল দেশের অগ্রগতির প্রতিটি সূচকসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে।

এছাড়াও ফাইভ জি প্রযুক্তি চালু করতে বাংলাদেশের প্রস্তুতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে আগামী ৭ নভেম্বর সংশ্লিষ্ট অংশিজনদের সাথে বৈঠকের আগ্রহ ব্যক্ত করেছে।

প্রতিনিধিদলের অপর সদস্যগণ হচ্ছেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট রাজেন্দ্র সিংহ এবং বিশ্ব ব্যাংকের শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ টিএম আসাদুজ্জামান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালে ঢাকায় হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে ঢাকায় হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

আসুস ভিভবুক এস১৫ এস৫৩০ইউ: ল্যাপটপে ফ্যাশন আর তারুণ্যের ছোঁয়া
ভিডিও

আসুস ভিভবুক এস১৫ এস৫৩০ইউ: ল্যাপটপে ফ্যাশন আর তারুণ্যের ছোঁয়া

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
টেলিকম

তিন মাসে মোবাইল গ্রাহক কমেছে ৪৬ লাখ

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

বাংলাদেশের দীর্ঘতম অ্যানিমেশন ফিল্ম ’খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের দীর্ঘতম অ্যানিমেশন ফিল্ম ’খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 November 2019

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV