Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মণিপুরে ইন্টারনেট বন্ধ, ৩ জেলায় কারফিউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 September 2024
মণিপুরে ইন্টারনেট বন্ধ, ৩ জেলায় কারফিউ
Share on FacebookShare on Twitter

উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মণিপুর রাজ্যে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আজ মঙ্গলবার দুপুর ৩টা থেকে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পুরো রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যেম বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল বলেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।

প্রতিবেদন বলছে, রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধের পাশাপাশি তিন জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে শুরু হওয়া অস্থিরতা থামাতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি করা হয়েছে কারফিউ।

এর আগে ইম্ফল পূর্ব ও পশ্চিমের জেলা প্রশাসক মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা জানিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলা ১১টা থেকে পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে। নতুন এক নির্দেশনা জারি করে এ কথা জানিয়েছেন দুই জেলার জেলা প্রশাসক।

প্রতিবেদন বলছে, দুই জেলাতেই মঙ্গলবার বেলা ১১টা থেকে সম্পূর্ণ কারফিউ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবাকে কারফিউয়ে আওতার বাইরে রাখা হয়েছে। থৌবল জেলাতেও রোববার থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা অনুযায়ী কারফিউ জারি হয়েছে। পাঁচজন বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জেলায়।

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ লিখেছে, চলতি মাসের শুরু থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুরের পরিস্থিতি। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপণাস্ত্র হামলা, কখনও পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা চলছে। সাম্প্রতিক এই ঘটনাগুলোতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।

সোমবারই এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। দুদিন আগেই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ বলছে, ইম্ফল পশ্চিম ও কাঙ্গপোকপি জেলার সীমানাবর্তী অঞ্চল থেকে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ পাওয়া গেছে।

মণিপুরের এ পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার ইম্ফলের রাস্তায় স্কুলের পোশাক গায়ে প্রচুর ছাত্রছাত্রী বিক্ষোভ করেন। সহিংসতার বিরুদ্ধে ও স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানান তারা।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতেইয়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ গেছে কয়েক শ মানুষের। বিক্ষিপ্ত অশান্তি, গোলাগুলির খবর প্রায়ই আসছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কুকি জঙ্গিদের দায়ী করছে মেইতেইরা। অন্যদিকে কুকিদের দাবি, মেইতেইদের দিক থেকেই প্রথম গুলি চলেছে।

মণিপুরের কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট লামটিনথাং হাওকিপ কুকি সম্প্রদায়ভুক্ত। তাঁর দাবি, মণিপুরে নতুন করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী মেইতেই সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিংয়ের বিরুদ্ধে সম্প্রতি কুকি-জো সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেই প্রতিবাদের কণ্ঠরুদ্ধ করতেই এসব হামলা চালানো হয় বলে দাবি করেন হাওকিপ।

গত ১ সেপ্টেম্বর থেকে নতুন করে মণিপুরে শুরু হয় উত্তেজনা। এবার রাইফেল ও গ্রেনেডের পাশাপাশি ড্রোন ও রকেট ব্যবহার করা হচ্ছে। এতে নিরাপত্তা ব্যবস্থা আবারও হুমকির মুখে পড়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
নির্বাচিত

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

বিদ্যুৎ খরচ কমাতে এসি ব্যবহারে ৩ বিষয় মাথায় রাখুন
নির্বাচিত

বিদ্যুৎ খরচ কমাতে এসি ব্যবহারে ৩ বিষয় মাথায় রাখুন

মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের উপায়
নির্বাচিত

মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধানের উপায়

গুগল ক্যালেন্ডারে সাইবার হামলার বিষয়ে সতর্কতা
নির্বাচিত

গুগল ক্যালেন্ডারে সাইবার হামলার বিষয়ে সতর্কতা

ইমেজিং কোম্পানিতে ঝুঁকছে স্মার্টফোন উৎপাদনকারীরা
নির্বাচিত

ইমেজিং কোম্পানিতে ঝুঁকছে স্মার্টফোন উৎপাদনকারীরা

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী
নির্বাচিত

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2024

মণিপুরে ইন্টারনেট বন্ধ, ৩ জেলায় কারফিউ

Techzoom.TV |
TechzoomTV