Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বকেয়া বিল ফেরতসহ পাঁচ দাবি টেলিটকের ডিলারদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বকেয়া বিল ফেরতসহ পাঁচ দাবি টেলিটকের ডিলারদের
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে টেলিটককে ধ্বংস ও তৃতীয়পক্ষের কাছে বিক্রি করার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন টেলিটকের ডিলাররা। ন্যায্য পাওনা আদায় এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন সংস্কার করে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে লাভজনক করার দাবি জানান তারা। পাশাপাশি ২০ কোটি টাকার বেশি বকেয়া কমপেনসেশন বিল ও সিকিউরিটি ডিপোজিট ফেরত দেওয়াসহ পাঁচ দফা দাবি জানান ডিলাররা।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিলাররা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘টেলিটক আমাদের ফোন’ এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা সকল ডিলাররা টেলিটক বাংলাদেশ লিমিটেডকে মনেপ্রাণে ভালোবাসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটককে ধ্বংস করার লক্ষ্যে বিগত স্বৈরাচার সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদপুষ্ট বর্তমান সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট কাজ করে গেছেন। তারা টেলিটককে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। এই গ্রুপের একমাত্র কাজ ছিল টেলিটককে একটি লস প্রজেক্ট হিসেবে দাঁড় করিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির ব্যবস্থা করে বড় আকারের কমিশন বাণিজ্য করা।

ম্যানেজমেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ডিলাররা বলেন, মার্কেটে সিমের চাহিদা থাকলেও চাহিদা মোতাবেক সিম ডিলারদের কাছে দেওয়া হয় না। রিটেইলারদের টেলিচার্জ ও পল্লী বিদ্যুৎ সেল করার জন্য টেলি-পে অ্যাপ সামস্যার অজুহাতে মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়। সিম এক্টিভেশন এবং প্রথম রিচার্জ করতে কমপক্ষে ২০ মিনিট সময় লাগে। যাতে করে রিটেলাররা টেলিটকের সিম বিক্রি করতে অনীহা প্রকাশ করে। টেলিটকের টাওয়ারে ব্যাটারি ব্যাকআপের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নেটওয়ার্কও চলে যায়। রিটেলারদের বিভিন্ন সময় বিভিন্ন সিম প্যাকেজের প্রাপ্য ইউজেস কমিশন অফিস অর্ডার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত দেওয়া হয়নি। এতে সকল ডিলাররা প্রতি মাসে আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।

আর্থিক অনিয়মের তথ্য তুলে ধরে বলা হয়, ডিলারদের মাসিক এসআর, সুপারভাইজার এবং বিপিদের বেতন বাবদ কম্পেনমেশনের বিষয়ে বর্তমান জিএম ২০২১ সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রদান করেছেন। কিন্তু ২০২২ সালের জানুয়ারি থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে। টেলিটক প্রত্যেক ডিলারের কাছ থেকে জামানত হিসেবে এক লাখ টাকা করে নেয়। পরবর্তীতে ২০১৯ সালে পল্লী বিদ্যুৎ ও টেলিচার্জ বাবদ ডিলার প্রতি ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত সিকিউরিটি ডিপোজিট নেয়। কিন্তু বছরখানেক পর কিছু অসাধু কর্মকর্তা পল্লী বিদ্যুৎ বিল ও টেলিচার্জ ব্যবসা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওয়ার বাই টেলিটক হিসেবে চুক্তি করে। যাতে ডিলারদের বিদ্যুৎ বিল ও টেলিচার্জ ব্যবসা কমতে শুরু করে ও ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। তাদের এই কর্মকাণ্ড দেখে আমরা টেলিটককে বাঁচাতে এর মার্কেট আরও গতিশীল করতে কয়েকবার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করি। কিন্তু তারা আমাদের বিষয়গুলো আমলে নেয়নি। অনেক ডিলার তাদের স্বেচ্ছাচারিতা সহ্য করতে না পেরে ব্যবসা ছেড়ে চলে গেছেন বা অন্যায়ের প্রতিবাদ করায় ম্যানেজমেন্ট তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে।

এ সময় ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারিতায় ব্যবসা ছেড়ে দেওয়া প্রতিবাদ করায় অব্যহাতি পাওয়া ডিলাররা তাদের জমা করা আমানতের টাকা, বকেয়া কমপেনসেশন, বিভিন্ন সময় পাওনা সিম কমিশনের টাকা চাওয়া হলে টেলিটক ম্যানেজমেন্ট তাদের দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন ডিলাররা।

সংবাদ সম্মেলনে ডিলারদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। এগুলো হলো:

১. স্মারক নাম্বার TBL/MKT/Dealers/২০০৯/২৮ (০১/০৪/২০১৬) অনুযায়ী ডিলার হাউজের এস আর, সুপারভাইজার এবং বিপিদের বেতন বাবদ কম্পেনসেশন ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের চলতি মাস পর্যন্ত অবিলম্বে পরিশোধ করতে হবে। যা আনুমানিক ১৩ কোটি টাকা।

২. প্রত্যেক ডিলারের থেকে নেওয়া পল্লী বিদ্যুৎ বা টেলিচার্জ বাবদ অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট অবিলম্বে ফেরত দিতে হবে। যা আনুমানিক সাড় সাত কোটি টাকা।

৩. ডিলার ও রিটেলারদের পাওনা শতবর্ষ, বর্ণমালা স্বাগতম এবং অপরাজিতা প্যাকেজের ইউজেস কমিশন অবিলম্বে পরিশোধ করতে হবে এবং অপরাজিতা প্যাকেজের SAF কমিশন দিতে হবে।

৪. টেলিটক থেকে অব্যাহতি নেওয়া সকল ডিলারদের সিকিউরিটি ডিপোজিটসহ সকল পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।

৫. কতিপয় কিছু অসাধু কর্মকর্তা অবৈধ পন্থা অবলম্বন করে কমপেনসেশন দেওয়ার আগেই ৩০ শতাংশ টাকা অগ্রিম নিয়েষ কম্পেনসেশন দেওয়া হতো। সেই ৩০ শাতংশ টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ করলো এসএসএলকমার্জ
নির্বাচিত

বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ করলো এসএসএলকমার্জ

৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি
টেলিকম

৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
নির্বাচিত

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ
প্রযুক্তি সংবাদ

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ

দ্রুতগতির প্রসেসরে এলো পাতলা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

দ্রুতগতির প্রসেসরে এলো পাতলা ল্যাপটপ

বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন দিতে পারবে প্রাইভেট কোম্পানি
প্রযুক্তি সংবাদ

বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন দিতে পারবে প্রাইভেট কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্বাচিত

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি পরামর্শ

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ সেপ্টেম্বর ২০২৪

বকেয়া বিল ফেরতসহ পাঁচ দাবি টেলিটকের ডিলারদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix