Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন
Share on FacebookShare on Twitter

টেলিযোগাযোগ সেবা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে দ্বিতীয়বার গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী ১২ জুন বেলা ১১টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) অডিটরিয়ামে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ মে) বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, গণশুনানিতে অংশগ্রহণের জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যে কোনো ব্যক্তি নিবন্ধন করতে পারবেন।

গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধনের জন্য ৩ জুনের মধ্যে www.btrc.gov.bd/registration-form ওয়েবসাইট হতে নির্ধারিত ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য, প্রশ্ন, উপদেশ অনলাইন ফরম পূরণ করে ৩ জুনের মধ্যে নিবন্ধনপূর্বক পাঠানোর জন্য অনুরোধ করেছে বিটিআরসি।

শুধুমাত্র য়ৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ প্রদানকারীদের ফিরতি ই-মেইলের মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।

গণশুনানিতে অবশ্যই বিটিআরসি থেকে পাঠানো নিশ্চিতকরণ ই-মেইল এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে।

মোবাইল অপারেটরদের সেবার মান নিয়ে সরাসরি ভোক্তা সাধারণের মতামত জানতে প্রথমবারের মতো বিটিআরসি ২০১৬ সালের ২২ নভেম্বর গণশুনানির আয়োজন করে।

বিটিআরসি জানায়, মোবাইল ফোন অপারেটরদের সেবার মান বিশেষ করে কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ ও মূল্য সম্পর্কে জনগণের সরাসরি মতামত নেওয়া হবে।

এছাড়া সাইবার অপরাধ, মোবাইল ফোনে হুমকি, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য টেলিকম সেবা প্রদানকারীদের প্রদত্ত সেবার বিষয়ে জনসাধারণ অভিযোগ ও এ সম্পর্কিত বিভিন্ন মতামত গ্রহণ করা হবে।

গণশুনানিকালে বিটিআরসি’র চেয়ারম্যান মো. জহুরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফোন অপারেটর ও বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের দায়িত্বপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

বিটিআরসির সর্বশেষ তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত মোবাইল ফোন গ্রাহক ১৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার এবং ইন্টারনেট গ্রাহক নয় কোটি ৩১ লাখ ২ হাজার।

Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ অক্টোবরের পর এক নামে ১০টির বেশি সিম থাকবে না
টেলিকম

৩০ অক্টোবরের পর এক নামে ১০টির বেশি সিম থাকবে না

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

দু’দিন সমস্যা হতে পারে মোবাইল ব্যবহারে

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন
টেলিকম

পিছু হটলো গ্রামীণফোন

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
টেলিকম

একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছাবে: টেলিযোগাযোগমন্ত্রী

বিটিআরসির লাইসেন্স কার্যক্রম এখন পুরোপুরি ডিজিটাল, চালু হলো ‘LIMS’ প্ল্যাটফর্ম
টেলিকম

বিটিআরসির লাইসেন্স কার্যক্রম এখন পুরোপুরি ডিজিটাল, চালু হলো ‘LIMS’ প্ল্যাটফর্ম

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করবে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি
টেলিকম

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করবে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix