Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করবে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ মার্চ ২০২৫
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করবে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি
Share on FacebookShare on Twitter

মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কলড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্র্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা।

মোবাইল অপারেটরস তথ্যমতে, দেশে বর্তমানে ১৮ কোটি ৬৬ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছে সাড়ে ৮ কোটি, গ্রাহক অনুপাতে তরঙ্গের হার মাত্র ০.৭ শতাংশ। ৫ কোটি ৮৩ লাখ গ্রাহকের রবিতে তরঙ্গের হার ১ শতাংশ। বাংলালিংকের ৪ কোটি ২৪ লাখ গ্রাহকের অনুপাতে তরঙ্গের হার ১ শতাংশ। আর ৬৫ লাখ গ্রাহক নিয়ে টেলিটকের অনুপাতিক তরঙ্গের ৪.৭ শতাংশ।

এ অবস্থায় সেবার মান বাড়াতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৭০০ মেগাহার্টজ নিম্ন-ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গদৈর্ঘ্য বেশি। যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গদৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহুরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়।

জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ২৬৩ কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। ১০ কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা। বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে ২৬৩ কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে তারা।

রবির সিনিয়র ডিরেক্টর (টেকনিক্যাল রেগুলেশনস অ্যান্ড কমিউনিকেশনস) অনামিকা ভক্ত বলেন, এক বা দুবছর পর পর অতিরিক্ত মূল্যে তরঙ্গ কেনা ক্ষুদ্র অপারেটরদের জন্য একেবারেই যৌক্তিক হবে না।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, কেনার পর যদি কেউ রিটার্ন না আনতে পারে, তাহলে ভবিষ্যতে বিনিয়োগ করাও কিন্তু খুবই কষ্টাসাধ্য হয়ে যায়। যদি দামটা বিবেচনা করা হয়, তাহলে অপারেটরদের জন্য সুবিধাজনক বটে।’

এদিকে, দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। দাম হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয়া আবার হঠাৎ করে অনেক কমিয়ে দেয়া কাম্য নয়।

অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান দাম কমানোর উদ্যোগ নেবন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেটাকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা করল ইইউ
নির্বাচিত

মেটাকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা করল ইইউ

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
অটোমোবাইল

এ বছরই বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্য হুয়াওয়ের

২০২০ সালে গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে
নির্বাচিত

২০২০ সালে গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক
অটোমোবাইল

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ
নির্বাচিত

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে
ই-কমার্স

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ মার্চ ২০২৫

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করবে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি

Techzoom.TV |
TechzoomTV