Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে ৪৬০ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে ৪৬০ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

বর্তমানে পৃথিবীর ৪৬০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন ইনটেলিজেন্সের (জিএসএমএ) সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে আসে। জরিপের তথ্যানুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

গত নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০১২ সালে যখন ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘আর ১০০ কোটি ব্যবহারকারী যোগ হওয়ার বড় কারণ হবে মোবাইল।’

তবে জিএসএমএ বলছে, সম্প্রতি নতুন মোবাইল ইন্টারনেট সাবস্ক্রাইবারের বৃদ্ধির হার ধীরে ধীরে কমছে। ২০১৫-২১ সাল পর্যন্ত গবেষণায় প্রতি বছর বিশ্বব্যাপী ২০ কোটির বেশি নতুন ব্যবহারকারী মোবাইল ডিভাইসের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়। কিন্তু গত দুই বছরে এ সংখ্যা ১৬ কোটিতে নেমে আসে। রেস্টঅবওয়ার্ল্ডের বিশ্লেষণ অনুযায়ী, কিছু উন্নয়নশীল দেশে নতুন মোবাইল ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা এখন স্থির হয়ে গেছে।

জিএসএমএর মোবাইল ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান ম্যাক্স কুভেলিয়ার জিয়াকোমেলি জানিয়েছেন, বিশ্বের অনেক মানুষের এখনো মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। এর মূল কারণ হলো ইন্টারনেট খরচ। যদিও সাম্প্রতিক বছরগুলোয় ডাটার খরচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলেছে, বিভিন্ন অঞ্চলের মধ্যে এখনো এ-সংক্রান্ত বড় পার্থক্য রয়ে গেছে। যেমন আফ্রিকায় ডাটার খরচ আমেরিকার তুলনায় দ্বিগুণ। আফ্রিকার মতো অঞ্চলে মোবাইল ইন্টারনেট ব্যবহারের এ উচ্চ ব্যয় একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

জিএসএমএর বিশেষজ্ঞের মতে, উদ্ভাবনের শুরুর দিকে মোবাইল ইন্টারনেটের মতো নতুন প্রযুক্তির ব্যাপক গ্রহণযোগ্যতা দেখা যায়। বাজারে নতুন হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। যারা সামর্থ্য রাখে, তারা এর উপযোগিতা ভালোভাবেই বুঝতে পারে।

এদিকে চীন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের মতো দেশগুলোয় মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেশি। চীনে ৮০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮১ ও সিঙ্গাপুরে ৯৩ শতাংশ জনসংখ্যা এরই মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এ কারণেই এসব দেশে নতুন মোবাইল ইন্টারনেট সাবস্ক্রিপশনের হার ধীরে ধীরে কমে আসছে।

বাংলাদেশ, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো দেশগুলোয়ও নতুন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। বর্তমান তথ্যানুযায়ী, বাংলাদেশে ৩৭ শতাংশ, নাইজেরিয়ায় ৩৪ ও পাকিস্তানে মাত্র ২৪ শতাংশ জনসংখ্যা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এ তথ্য নির্দেশ করে, যাদের কাছে মোবাইল ইন্টারনেট পৌঁছানো সহজ ছিল, তারা এরই মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু বাকিদের কাছে এ সেবা পৌঁছানো এখন আরো কঠিন হয়ে পড়েছে। তবে ২০১০ সালের শেষের দিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়লেও, সাম্প্রতিক কয়েক বছরে ভারতের এ প্রবৃদ্ধির হার কমে গেছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দেশটির প্রায় অর্ধেক বা ৪৬ শতাংশ মানুষ এখনো মোবাইল ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়।

মোবাইল ইন্টারনেট কাভারেজ এখনো একটি চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বের ৩৫ কোটির মতো মানুষ, যা বৈশ্বিক জনসংখ্যার ৪ শতাংশের সমান, এমন এলাকায় বাস করে যেখানে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের কাভারেজ নেই। জিএসএমএর তথ্যানুযায়ী, সাবসাহারান আফ্রিকা অঞ্চলে কাভারেজ ঘাটতি সবচেয়ে বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে
টেলিকম

ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহক বেড়েছে ৩১ লাখ

গ্রামীণফোনের একচেটিয়া দাপট, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
টেলিকম

গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিক শোষণ ও হয়রানির অভিযোগ

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হবে নারীরা: স্পিকার

বাঙালি টেকনোলজিস ও টেলিটকের মধ্যে চুক্তি
টেলিকম

বাঙালি টেকনোলজিস ও টেলিটকের মধ্যে চুক্তি

আমাদের তরুণ উদ্ভাবকেরা শুধু দেশের নয় বিশ্বেরও সমস্যা সমাধান করবে: পলক
প্রযুক্তি সংবাদ

আমাদের তরুণ উদ্ভাবকেরা শুধু দেশের নয় বিশ্বেরও সমস্যা সমাধান করবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম
অর্থ ও বাণিজ্য

আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ ডিসেম্বর ২০২৪

বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে ৪৬০ কোটি মানুষ

Techzoom.TV |
TechzoomTV