Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 February 2025
হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
Share on FacebookShare on Twitter

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লায়নসগেট প্লে’র সাথে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি এর সকল ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিকালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে। সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে।

জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন থেকে শুরু করে জাব উই মেটের কালজয়ী রোমান্স, টফির লাইব্রেরিতে সব বয়সীদের উপযোগী কনটেন্ট রয়েছে। দর্শকরা এখন দ্য বিকিপারের মতো হলিউডের অনবদ্য মুভি থেকে শুরু করে টোকিও ভাইসের মতো প্রশংসিত সিরিজ; গোলমালের মতো বলিউডের হিট মুভি থেকে শুরু করে আজাব প্রেম কি গাজাব কাহানির মতো আনলিমিটেড ফান খুব সহজেই উপভোগ করতে পারবেন। একইসাথে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস সহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুবর্ণ সুযোগ পাবেন, যা তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় আমাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টফি এসমস্ত প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও সকল ব্যবহারকারীর জন্য সমৃদ্ধ এন্টারটেইনমেন্ট অপশন যুক্ত করার মাধ্যমে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করবো আমরা।”

এ বিষয়ে লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্ম সহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে আপনার দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারিত্ব। লায়নসগেট প্লে নিজেদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ; আর এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের কনটেন্ট উপভোগ করতে চান এমন বাংলাদেশি দর্শকদের জন্য মানসম্মত বিনোদন নিয়ে আসার ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের জন্য বিনোদনের জগত সমৃদ্ধ করছে টফি। স্ট্রিমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে লায়নসগেট প্লে’র আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্ট সাশ্রয়ী মূল্যে নিয়ে আসছে এই অ্যাপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
টেলিকম

লাইসেন্স বাতিলের চিঠি গেল গ্রামীণফোন ও রবিতে

রবির কর্পোরেট গ্রাহক হলো এলিট পেইন্ট
টেলিকম

রবির কর্পোরেট গ্রাহক হলো এলিট পেইন্ট

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি
টেলিকম

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন
টেলিকম

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
টেলিকম

মোবাইল ডাটায় শুল্ক প্রত্যাহার ও কর বাড়ানোর প্রস্তাব

ঈদযাত্রায় ফ্রি বাস সার্ভিস চালু করছে বাংলালিংক
টেলিকম

ঈদযাত্রায় ফ্রি বাস সার্ভিস চালু করছে বাংলালিংক

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

গ্রাহকদের দ্রুত ও সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে...

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 February 2025

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

Techzoom.TV |
TechzoomTV