Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 February 2025
ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম
Share on FacebookShare on Twitter

গ্রাহক পর্যায়ে সিম পৌঁছে দিতে নতুন সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটক। এর ফলে এখন থেকে অনলাইনে অর্ডার করে ঘরে বসেই কিংবা পোস্ট অফিস বা ডাকঘর থেকে টেলিটক সিম সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এরই মধ্যে সারা দেশের ১২৭টি পোস্ট অফিসে এ কার্যক্রম শুরু হয়েছে। এ পরিষেবা আরও বিস্তৃত করার কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সিম পৌঁছে দিতে টেলিটক অনলাইনে সিম কেনার সুবিধা চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকরা পছন্দের মোবাইল সিমটি হাতে নিতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে ঘরে বসেই গ্রাহক সিম নম্বর পছন্দ ও অর্ডার করে তার সুবিধাজনক পোস্ট অফিস অথবা বাসায় বসেও নিতে পারবেন। একইসঙ্গে অর্ডার করার পর গ্রাহক অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমে সিমের ডেলিভারির অবস্থান সম্পর্কে জানতে পারবেন।

আবার সিম পেতে অর্ডার করার সময়ই টাকা মোবাইল ওয়ালেট পরিষেবার মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে সিম নিতে ২৫০ টাকা এবং ঘরে বসে সংগ্রহ করতে ৩০০ টাকা মোবাইল পরিশোধ করতে হবে। সিম নিতে আগ্রহী গ্রাহকরা টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd) গিয়ে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে সেবাটি নিতে পারবেন।

অন্যদিকে সম্প্রতি শুরু হওয়া এ উদ্যোগ এরই মধ্যে গ্রাহক পর্যায়ে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন টেলিটকের বিক্রয় ও বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) সালেহ মো. ফজলে রাব্বী। তিনি বলেন, সারা দেশে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মজবুত করতে প্রতিনিয়তই কাজ চলমান রয়েছে। তাছাড়া স্বল্প মূল্যে অধিক সেবার জন্যও টেলিটক সিম গ্রাহক পর্যায়ে বেশ সমাদৃত। এ পরিষেবা আরও বাড়াতেই অনলাইনে সিম বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে সারা বাংলাদেশে ১২৭টি পোস্ট অফিসের মাধ্যমে সিম পাওয়া যাবে। আবার গ্রাহকরা সিম অর্ডার করার পরে অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমেই সিমের ডেলিভারির অবস্থান সম্পর্কেও জানতে পারবেন।

এ পদ্ধতিতে সিমের মালিকানা নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি কীভাবে নিশ্চিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকের বায়োমেট্রিক নিয়েই সিম হস্তান্তর করা হবে। আমরা ১২৭টি পোস্ট অফিসে স্ক্যানার দিয়েছি। যার মাধ্যমে গ্রাহক ঘরে বসে কিংবা ডাপোস্ট অফিসেই বায়োমেট্রিক দিয়ে সিম নিতে পারবেন। খুব শিগগিরই অনলাইনে সিম বিক্রির এ পরিষেবা আরও বিস্তৃত পরিসরে আনার কাজও চলমান রয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের ফোল্ডেবল ল্যাপটপ
নির্বাচিত

নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের ফোল্ডেবল ল্যাপটপ

জন্মদিনে আলিবাবা থেকে জ্যাক মা’র অবসর
নির্বাচিত

জ্যাক মা অন্তর্ধান রহস্য

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ই-বাইক
অটোমোবাইল

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ই-বাইক

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

খরচ কমাতে গিয়ে উল্টো বাড়ল মোবাইল ইন্টারনেটের দাম

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
নির্বাচিত

ফেসবুকে নিয়ম না মানলেও ছাড় পাচ্ছেন ভিআইপি ব্যবহারকারীরা!

১০ নকল ‘চাইনিজ ফোন’ থেকে সাবধান
নির্বাচিত

১০ নকল ‘চাইনিজ ফোন’ থেকে সাবধান

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2025

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix