Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংক এলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা ভালো সেবা দিতে বাধ্য হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
মোবাইল ইন্টারনেট প্যাকেজে শর্ত শিথিল, বিটিআরসির নতুন নির্দেশনা
Share on FacebookShare on Twitter

ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা চাপে পড়ে হলেও ভালো সেবা দিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য আমরা অবশ্যই স্টারলিংক নিয়ে আসব। এটা আমাদের কমিটমেন্ট (প্রতিশ্রুতি)। হ্যাঁ, স্টারলিংক আসার পর দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা হয়তো কিছুটা বিপাকে পড়তে পারেন। এটি তো খারাপ হবে বলে আমি মনে করছি না। চাপে পড়ে বাধ্য হয়ে হলেও তারা ভালো ইন্টারনেট সেবা দিতে বাধ্য হবেন।

রোববার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ইন্টারনেট ব্যবসায়ীরা যে ৫ বা ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিয়ে ব্রডব্যান্ড লাইন বলে থাকে, সেটি আসলে তা নয়। ব্রডব্যান্ডের জন্য ন্যূনতম ২০ এমবিপিএস গতি থাকতে হবে। আবার ১০০ এমবিপিএস থেকে ৫ জনকে ভাগ করে দিলেও সেটা ভালো সেবার মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, দেশের গ্রাহকদের জন্য সার্বোচ্চ ভালো গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। স্টারলিংক দেশে আসলে প্রিমিয়াম ইন্টারনেট গ্রাহকরা সেদিকে ঝুঁকে পড়বেন। তাই আগে থেকে ভালো সেবা দিতে গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতিব্ধ থাকতে হবে ব্যাবসায়ীদের।

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, বিগত সরকার টেলিযোগাযোগ খাতে যে ধরনের পলিসি গ্রহণ করেছিল, সেগুলো আসলে বর্তমান বিশ্বের টেলিযোগাযোগ খাতের আশপাশেও যায় না। এ খাতটি হলো সেবামূলক খাত। অথচ বাংলাদেশের বেশির ভাগ পলিসি এখন পর্যন্ত ফোনকলের ওপর নির্ভরশীল। আমরা কাজ করছি। আশা করি দ্রুতই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক পলিসিগুলো বাস্তবায়ন করতে পারব।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য পাওয়া মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। সাবেক স্বৈরশাসক এ অধিকার থেকে দেশের মানুষদের নানাভাবে বঞ্চিত করেছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গার সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে সেভাবে কিছু বলা হচ্ছে না। এটি দেশের গুরুত্বপূর্ণ সেক্টর। এখানেও সংস্কার হওয়া প্রয়োজন।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজির সভাপতি আমিনুল হাকিম, বিডিজবসের সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর প্রমুখ।

Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনোর এই ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ১৭ ঘণ্টা চলবে
নির্বাচিত

টেকনোর এই ল্যাপটপ বিদ্যুৎ ছাড়াই ১৭ ঘণ্টা চলবে

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং
নির্বাচিত

পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো
নির্বাচিত

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘স্যামসাং প্রমিজ’
নির্বাচিত

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘স্যামসাং প্রমিজ’

ভিডিও গেম শিল্পে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে চীন
নির্বাচিত

ভিডিও গেম শিল্পে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে চীন

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix