Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

অপোর বছরের সেরা উপহার এফ১৯ প্রো, প্রিঅর্ডার করা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 March 2021
দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অপো ‘এফ১৯ প্রো’-এর জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (১০ মার্চ) অপো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং; কান্ট্রি পিআর এবং কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজানা রিজভান; মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভিসহ অন্যান্য অপো অফিশিয়ালসহ এবং ‘এফ১৯ প্রো’-এর আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডরস, সিয়াম আহমেদ এবং সাফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অপো ‘এফ১৯ প্রো’ সম্পর্কে জোশিতা সানজানা রিজভান বলেছেন, ‘এই ফোনের অত্যাধিক স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচারস তরুণ প্রজন্মকে আরও বেশি আকর্ষিত করবে এবং এর বাজারমূল্য ফোনটির ফিচারস ও অন্যান্য গুণগত মানের তুলনায় অনেক সাশ্রয়ী।’

অপো এফ১৯ প্রো স্পেসিফিকেশন ও ফিচার
অপো এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ কাস্টম স্কিনে চলে। এতে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০, রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ স্যাম্পেলিং রেট নরমাল মোডে ১৩৫ হার্টজ ও গেমিং মোডে ১৮০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ৪০৯ পিপিআই, পিক ব্রাইটনেস ৮০০ নিটস ও কনট্রাস্ট রেশিও ১০০০০০০:১। এর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

অপো এফ১৯ প্রো ফোনে ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপ এর জন্য এতে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ৩০ ওয়েট ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

এই ফোনে পাওয়া যাচ্ছে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, অত্যন্ত আপগ্রেডেড রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘ-মেয়াদি গেমিং সুবিধা। ক্যামেরার কথা বললে অপো এফ১৯ প্রো ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় প্যানোরামা, পোর্ট্রেট, নাইট, টাইম-ল্যাপস, সেলফি বিউটিফিকেশন এর মত ফিচার উপলব্ধ। ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪), ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা (এফ/২.৪)। পিছনের ক্যামেরায় এআই হাইলাইট পোর্ট্রেট ভিডিও (আল্ট্রা নাইট ভিডিও + এইচডিআর ভিডিও) ফিচার দেওয়া হয়েছে।

নতুন ‘এফ১৯ প্রো’ ফোনটি অত্যন্ত হালকা ও সুক্ষ ডিজাইন সম্পন্ন। এই ফোনে গ্রাহকেরা ওভারহিটিং এর প্রবলেম পাবেন না। অপো ‘এফ১৯ প্রো’-এর মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা। অতএব বলা যায়, ‘এফ১৯ প্রো’ গ্রাহকদের জন্যে এবছরের সেরা উপহার হতে চলেছে। অপো ‘এফ১৯ প্রো’-এর ফার্স্ট সেল ১৮ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। ফার্স্ট সেলের আগ পর্জন্ত গ্রাহকরা ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির পক্ষ থেকে ২০জিবি ৪জি ইন্টারনেট ফ্রি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোভিডিওগ্রাফি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল রিচার্জ: এক-দুই টাকা করে বছরে নিয়ে যাচ্ছে ৩২৪ কোটি টাকা!
টেলিকম

মোবাইল রিচার্জ: এক-দুই টাকা করে বছরে নিয়ে যাচ্ছে ৩২৪ কোটি টাকা!

ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য
প্রযুক্তি সংবাদ

ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন
নির্বাচিত

ঘরে ঢুকতেই ফোনে নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন

দেশের রিটেইল খাতে জাপানি বিনিয়োগের বড় চমক: ‘স্বপ্ন’-এর সঙ্গী হলো বিশ্বখ্যাত মিতসুই
ই-কমার্স

দেশের রিটেইল খাতে জাপানি বিনিয়োগের বড় চমক: ‘স্বপ্ন’-এর সঙ্গী হলো বিশ্বখ্যাত মিতসুই

শিশু কিশোরদের ডিজিটাল বিপ্লবের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে
নির্বাচিত

শিশু কিশোরদের ডিজিটাল বিপ্লবের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 March 2021

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

Techzoom.TV |
TechzoomTV