Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ সংকট কাটিয়ে নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 March 2025
ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ সংকট কাটিয়ে নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন
Share on FacebookShare on Twitter

ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে তিন চীনা প্রতিষ্ঠানের সিন্ডিকেটে সৃষ্ট জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক। চীনা তিন কোম্পানির মধ্য থেকে একটিকে নির্বাচিত করা হবে নাকি সবার জন্য নতুন করে দরপত্র আহ্বান করবে, তা নিয়ে সমাধানের পথ খুঁজছে টেলিটক। রাষ্ট্রায়ত্ত এ মোবাইল অপারেটর কোম্পানিটি এজন্য গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২ মার্চ টেলিটককে নিজেদের মতামত জানিয়েছে বিপিপিএ।

বিপিপিএ পরিচালক (উপসচিব) সাখাওয়াত হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘এরূপ অবস্থায় সব দরপত্র বাতিলের নিয়ম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় উল্লেখিত আছে। এর সঙ্গে আরও বিশদ নীতিমালাও দেওয়া আছে। সে অনুযায়ী টেলিটক অগ্রসর হতে পারে। পাশাপাশি যেহেতু এটি জি-টু-জির আওতাভুক্ত, তাই এ বিষয়ে ইআরডির মতামত নেওয়া যেতে পারে।’

সার্বিক পরিস্থিতিতে বিদ্যমান অযোগ্য ইপিসি কোম্পানিগুলোকে বাদ দিয়ে উচ্চ যোগ্যতাসম্পন্ন আরও নতুন ইপিসি কোম্পানির তালিকার জন্য টেলিটক অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সরাসরি আবেদন করতে পারে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, তিনটি কোম্পানি দরপত্রের নিয়ম ভেঙেছে। যার ফলে এ তিন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে নতুন কোম্পানিগুলোর মধ্যে দরপত্র আহ্বান করাটাই যৌক্তিক।

তাদের মতে, কারসাজির নেতৃত্ব দেওয়া সিএমইসি যদি আবারও দরপত্র আহ্বানের সুযোগ পায়, তাহলে সংকট ঘনীভূত হবে। সঠিক সিদ্ধান্তই টেলিটককে এ সংকট থেকে বাঁচাতে পারে।

এদিকে, ইআরডি জানিয়েছে, নতুন করে টেলিটক দরপত্র আহ্বান করবে কি না, সেটা টেলিটকের এখতিয়ার। এ বিষয়ে টেলিটক যদি স্পষ্টভাবে তাদের কাছে নতুন ইপিসি কোম্পানির নাম চেয়ে আবেদন করে, তাহলে তারা চীনা দূতাবাসের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

জানতে চাইলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী বলেন, ‘বিপিপিএ-র পরামর্শ অনুযায়ী এখন ইআরডিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারি নিয়ম অনুসরণ করছি। এ নিয়ে ইআরডির যে পরিপত্র আছে, সেটি প্রতিপালন করা হবে। বিষয়টি নিয়ে ইআরডি সিদ্ধান্ত দেবে।’

বিগত বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কোন্নয়ন হয়েছে। গত চার বছরে চীন বাংলাদেশকে দুই দশমিক ৯৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। দুই দেশের প্রকল্পে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

তারা বলছেন, চীন-বাংলাদেশ বা অন্য দ্বিপাক্ষিক অর্থায়নের ক্ষেত্রে অর্থদাতা দেশ অনেক সময় কিছু প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করে দেওয়ার প্রচলন আমরা দেখতে পাই। তবে একই প্রতিষ্ঠান বা সিন্ডিকেট বারবার সামনে এলে প্রকল্পের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ওপর চাপ থাকে—এমনটাই দেখে আসছি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক রেজাউল কবির বলেন, বিষয়টি নিয়ে কোনো দাপ্তরিক তথ্য আমাদের কাছে এখনো আসেনি। আমাদের কাছে তথ্য এলে খতিয়ে দেখা হবে।

টেলিটক সূত্রে জানা যায়, টেলিটকের ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে চীন জোগান দিচ্ছে দুই হাজার কোটি টাকার ঋণ এবং বাংলাদেশ সরকার দিচ্ছে প্রায় ৯০০ কোটি টাকা।

জি-টু-জি প্রকল্প অনুযায়ী, এ প্রকল্পে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) মাত্র তিনটি প্রতিষ্ঠানের নাম নির্ধারিত করে দেয় চীন। কিন্তু দরপত্রে অংশ গ্রহণের নিয়ম ভাঙার কারণে তাদের সবাইকেই কারিগরি মূল্যায়নে অযোগ্য হিসেবে বাতিল করা হয়। তাদের মধ্যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

সিন্ডিকেট গড়ে তোলা তিন কোম্পানি হলো, চায়না ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন কন্সট্রাকশন করপোরেশন (সিআইটিসিসি), ইউনান কন্সট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট হোল্ডিং গ্রুপ (ওয়াইসিআইএইচ) ও চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন কোম্পানি (সিএমইসি)।

খোঁজ নিয়ে জানা যায়, চায়না মেশিনারিজ ২০১৩ সালে বিটিসিএলের ইন্সটোলেশন অব এনজিএন বেজড, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল বাংলাদেশ (এনটিএন) কাজ করার জন্য নির্বাচিত হয়েছিল। সেসময় দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতির কারণে চীন সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে। দুর্নীতির বিষয়টি সামনে এলে বিটিসিএলের প্রায় ১৮২ মিলিয়ন ডলারের প্রকল্পটি ভেস্তে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন
নির্বাচিত

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন

ডেলের কর্মী সংখ্যা কমেছে ১০ শতাংশ
নির্বাচিত

ডেলের কর্মী সংখ্যা কমেছে ১০ শতাংশ

গ্রামীণফোনের আয়োজনে ফাইভজি মিডিয়া ক্যাপাসিটি বিল্ডিং সেশন
টেলিকম

গ্রামীণফোনের আয়োজনে ফাইভজি মিডিয়া ক্যাপাসিটি বিল্ডিং সেশন

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে

এক বছরে ১৯০ কোটি ম্যালওয়্যার থামিয়েছে গুগল প্লে স্টোর
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে-স্টোরের যে অ্যাপগুলো মোটেও ব্যবহার করা যাবে না

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2025

ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ সংকট কাটিয়ে নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন

Techzoom.TV |
TechzoomTV