Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ২৮ মে ২০১৯
বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি
Share on FacebookShare on Twitter

একীভূতকরণ ও তীব্র প্রতিযোগিতার কারণে টানা লোকসানের পর ২০১৯ সালের প্রথম প্রান্তিকে ১১ দশমিক ৫ কোটি টাকা মুনাফা করেছে রবি। এ সময়ে দেশজুড়ে বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলে শীর্ষ উদ্ভাবনী ডিজিটাল ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান মজবুত করেছে রবি।

তবে ২০১৯ সালের জানুয়ারিতে আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আইএফআরএস (ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) সিক্সটিন বান্তবায়ন করায় অর্জিত স্বল্প মুনাফা ২৪ দশমিক ৬ কোটি টাকা লোকসানে পরিণত হয়েছে।

সেবা খাত থেকে অর্জিত রাজস্ব এবং কোম্পানির নেয়া ব্যয় ব্যবস্থাপনার ফলে এ বছরের প্রথম প্রান্তিকে স্বল্প মুনাফা মার্জিন ও ইবিআইটিডিএ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে (আইএফআরএস সিক্সটিন’র ইমপ্লিকেশনগুলো বিবেচনায় না নিয়ে)। রবি যে ডিজিটাল কোম্পানি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ডেটা ও ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকে রাজস্ব বৃদ্ধি তারই প্রতিফলন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির আয় ১ হাজার ৮২৯ দশমিক ১ কোটি টাকা, যা গত প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। গত বছরের একই প্রান্তিকের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ১২ দশমিক ৩ শতাংশ।

গত প্রান্তিকের তুলনায় ভয়েস থেকে রবি’র রাজস্ব ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় তা ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত প্রান্তিকের তুলনায় ডেটা থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় তা বৃদ্ধি পেয়েছে ৩২ দশমিক ১ শতাংশ।

গ্রাহক সংখ্যা গত প্রান্তিকের তুলনায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে এ বছরের প্রথম প্রান্তিকে ৪ কোটি ৭৩ লাখে দাঁড়িয়েছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৬ শতাংশ। গত বছরের একই প্রান্তিকের তুলনায় গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮ শতাংশ। ২০১৯ সালের প্রথম

প্রান্তিক শেষে ২ কোটি ৯০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন যা মোট গ্রাহকের ৬১ দশমিক ৩ শতাংশ।

আইএফআরএস সিক্সটিন’র ইমপ্লিকেশনগুলো বিবেচনায় না নিয়ে ২৯ দশমিক ১ শতাংশ মার্জিনসহ ২০১৯ সালের প্রথম প্রান্তিকের রবি’র ইবিআইটিডিএ দাঁড়িয়েছে ৫৩১ দশমিক ৭ কোটি টাকায়। পার্সেন্টেজ পয়েন্টে (পিপি) ইবিআইটিডিএ মার্জিন প্রবৃদ্ধি গত প্রান্তিকের তুলনায় বেড়েছে ১ পিপি (আইএফআরএস সিক্সটিন বিবেচনায় না নিয়ে) এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় তা বেড়েছে ১১ পিপি (আইএফআরএস সিক্সটিন বিবেচনায় না নিয়ে)। আইএফআরএস সিক্সটিন বিবেচনায় নিলে রবি’র ইবিআইটিডিএ ২০১৯ সালের প্রথম প্রান্তিকের দাঁড়িয়েছে ৭১৪ দশমিক ৮ কোটি টাকায়।

ফোরজি নেটওয়ার্ক আরো বিস্তৃত করতে এ বছরের প্রথম প্রান্তিকের রবি’র মূলধনী বিনিয়োগ ৩০৪ দশমিক ৮ কোটি টাকা। এখন পর্যন্ত দেশজুড়ে ৭ হাজার ৮৭৮টি সক্রিয় সাইট নিয়ে দেশের বৃহত্তম ফোরজি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। কার্যক্রম শুরুর পর থেকে ২০১৯ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত রবির মোট মূলধনী বিনিয়োগের পরিমাণ ২৩ হাজার ৪৫০ কোটি টাকা; আর একই সময়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করেছে মাত্র ২৯০ কোটি টাকা।

এ প্রান্তিকের ৬৫৪ দশমিক ১ কোটি টাকাসহ কার্যক্রম শুরুর পর থেকে রাষ্ট্রীয় কোষাগারে ২৪ হাজার ৫১০ কোটি টাকা জমা দিয়েছে রবি।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘একীভূতকরণ ও তীব্র প্রতিযোগিতার কারণে আর্থিক চাপ সামলে মুনাফার ঘরে আসতে পেরে আমরা আনন্দিত। ৪.৫জি নেটওয়ার্কের উপর ভিত্তি করে সাম্প্রতিক সময়ে ডিজিটাল জীবনধারার ব্যাপক প্রসার ঘটেছে। এমএনপির মাধ্যমে গ্রাহকরা ক্রমাগত রবিতে আসতে থাকায় এটা স্পষ্ট যে উদ্ভাবনী ডিজিটাল ব্র্যান্ড হিসেবে বাজারে জায়গা করে নিয়েছে রবি। তবে আমাদের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ভারসাম্যহীন বাজার প্রতিযোগিতা নিরসনে আরো অনেক কিছু করার সুযোগ আছে।’

Tags: রবি আজিয়াটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবি এলিট সদস্যদের ফ্যাশন অভিজ্ঞতা উন্নত করতে এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
টেলিকম

রবি এলিট সদস্যদের ফ্যাশন অভিজ্ঞতা উন্নত করতে এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

গ্রাহক কমেছে রবির

শিশুর যত্নে বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘জাস্ট ফর বেবি’
টেলিকম

শিশুর যত্নে বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘জাস্ট ফর বেবি’

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

গ্রামীণফোনের ৫০ টাকার সিম ৫০০ টাকা!

পলক ও ইমদাদের নামে আইসিটি আইনে মামলা হচ্ছে
টেলিকম

পলক ও ইমদাদের নামে আইসিটি আইনে মামলা হচ্ছে

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?
কিভাবে করবেন

আপনার হারিয়ে যাওয়া ফোন কিভাবে ব্লক করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix