Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে: বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 April 2025
ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে: বিশেষ সহকারী
Share on FacebookShare on Twitter

দেশের ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব রয়েছে। এ প্রভাব ছেঁটে ফেলে সব ধরনের বাধা গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় ইন্টারনেট সেবার সহজলভ্যতা ও ই-গভর্ন্যান্সের দিক থেকে আমরা পিছিয়ে আছি। আগামী দিনে তিনটি স্তরে দেশের নেটওয়ার্ক টপোলজি বিন্যস্ত করা হবে। আগামী জুন থেকে এ খাত সব ধরনের নিয়ন্ত্রণমুক্ত করার কাজ শুরু হবে। ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে। এ সেবা নিশ্চিত করার পথে সব ধরনের বাধা গুঁড়িয়ে দেওয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) দেশের ‘প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে পেশাজীবী সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেট ব্যবসায় অ্যাকটিভ শেয়ারের সুযোগ উন্মোচন করা হবে। এক্ষেত্রে তিন বছরের মধ্যে মেট্রোতে মাটির নিচে শতভাগ টেলিকম ফাইবার স্থাপন করতে হবে। আগামী দুই বছরে বৈশ্বিক সব সূচকে ৩০-এর মধ্যে আনা হবে। এ কাজে নীতি হালনাগাদ করা হবে। এক্ষেত্রে যারা টাকার বস্তা নিয়ে প্রভাবিত করবে, তারা নিজেদের ধ্বংস ডেকে নেবে।

তিনি বলেন, বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনায় বিশ্বের অন্য দেশের তুলনায় দাম সবচেয়ে বেশি। এখনো শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগের জন্য আলাদা ইন্টারনেট ব্যবস্থা নেই। তাই বৈশ্বিক মানে নিজেকে বিবেচনা করতে পারি না। এজন্য আমাদের প্রথম উদ্যোগ টপোলজি পরিবর্তন। আমরা অনেকগুলো লাইসেন্স তুলে ফেলবো। লাইসেন্স লিমিটেড থাকবে না, লাইসেন্সের শর্ত পূরণের জন্য সময় দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে তা পূরণে ব্যর্থ হলে জরিমানা করা হবে।

দাম কমানো নিয়ে ইন্টারনেট সেবাদাতাদের ঘোষণা ও উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষ সহকারী বলেন, একই দামে ১০ এমবিপিএস দিচ্ছেন, ২০ এমপিপিএসও দিতে পারবেন। এটা আপনাদের মনিটর করতে হবে।

ডিডব্লিউডিএম নিয়ে তিনি বলেন, আমরা পেছনের দিকে হাঁটছি না। আমরা বার্তা দিতে চাই, আপনারা যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করেন। আপনারা রাজনৈতিক বা ইনফ্লুয়েন্সারদের কাছে যাবেন না। আমরা চাই ভয়েস ওভার ও ওয়াইফাই দ্রুত আসুক। আউট ডোরের ওপর থেকে ইনডোরে নিয়ে আসি। যাতে কোয়ালিটিটা নিশ্চিত করতে পারি। একই সঙ্গে টেলকো গ্রেডের ফাইবার নেই। ওভার হেডেড ফাইবারকে টেলকো গ্রেডের বলা যায় না। শতভাগ ফাইবার আন্ডার গ্রাউন্ডে থাকবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেট বন্ধ করার কলাকানুন বন্ধ করে দেবো। ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিশ্বকে দেখানোর দরকার আছে যে ইন্টারনেট আর বন্ধ হবে না। এটা বিনিয়োগকারীদের দেখানোর বাধ্যবাধকতা আছে, সেটা আমাদের দেখাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আলোচনা করেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইন্টারনেট সঞ্চালন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিটকের প্রতিনিধি এ টি এম সাইফুর রহমান খান, বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, রবির সেক্রেটারি ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট নিয়ন্ত্রণ বাংলাদেশইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাবইন্টারনেট সেবা গুণগত মানইন্টারনেট সেবা বাংলাদেশ ২০২৫ইন্টারনেট সেবার নতুন নীতিমালাডিজিটাল সেক্টর উন্নয়ননতুন আইন ইন্টারনেট সেবাস্বচ্ছ ইন্টারনেট সেবা বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার
প্রযুক্তি সংবাদ

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার

ইনস্টাগ্রাম এনেছে নতুন ম্যাসেজিং অ্যাপ
নির্বাচিত

ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে

বাংলাদেশে সর্বাধিক ডাউনলোডকৃত ফ্রি অ্যাপ ‘লাইকি’
নির্বাচিত

বাংলাদেশে সর্বাধিক ডাউনলোডকৃত ফ্রি অ্যাপ ‘লাইকি’

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি
টেলিকম

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2025

ইন্টারনেট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে: বিশেষ সহকারী

Techzoom.TV |
TechzoomTV