Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমএনপি সেবায় বাধা তুলে রাজস্ব বাড়ানোর আহ্বান ইনফোজিলিয়নের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
এমএনপি সেবায় বাধা তুলে রাজস্ব বাড়ানোর আহ্বান ইনফোজিলিয়নের
Share on FacebookShare on Twitter

সিমের ওপর থেকে কর প্রত্যাহার করে এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা সহজলভ্য করলে রাজস্ব আয় ও গ্রাহকসেবা—উভয়ই বাড়বে বলে মনে করে এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন।

সমান লাইসেন্স ফি দিয়ে অনুমোদিত এ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের দাবি, গ্রাহক পর্যায়ে সেবাটি গ্রহণে যেসব নীতিগত প্রতিবন্ধকতা রয়েছে, তা তুলে নেওয়ার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র। প্রতিষ্ঠানটির মতে, এটি করলে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং ব্যবহারকারীর স্বাধীনতাও নিশ্চিত হবে।

কর্মশালায় আরও বলা হয়, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সুরক্ষায় মাস্কিং বাধ্যতামূলক করতে হলে এমএনপি বাধ্যবাধকতা তুলে নেওয়া জরুরি। এর মাধ্যমে অননেটের পাশাপাশি অফনেট এসএমএসেও মাস্কিং চালু করা সম্ভব হবে।

ইনফোজিলিয়নের পক্ষ থেকে সুপারিশ করা হয়, গাইডলাইনের মাধ্যমে স্পষ্টভাবে এটুআপি (এটুপি) নীতিমালা নির্ধারণ করে তা আইআইজির (আআইজি) মাধ্যমে বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক এসএমএস থেকেও রাজস্ব বাড়ানো সম্ভব।

মঙ্গলবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি): চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

কর্মশালায় ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন বলেন, “গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা কাজ করছি, কিন্তু নানা বিধিনিষেধে সেই স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগুলো দূর করা গেলে পরোক্ষভাবে সরকারের রাজস্বও বাড়বে, পাশাপাশি গ্রাহক পাবে সর্বোত্তম সেবা।”

ইনফোজিলিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা কামাল বলেন, “দেশীয় এটুআপি উদ্যোক্তারা মোবাইল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না, কারণ অপারেটররাই সরাসরি গ্রাহকদের কাছে মেসেজ পাঠাচ্ছেন।”

তিনি যোগ করেন, ভারতে রেগুলেটর-সমর্থিত পরিবেশে এমএনপি সাফল্য পেয়েছে, বাংলাদেশেও সে রকম সমর্থন দরকার।

ইনফোজিলিয়নের টেকনিক্যাল লিড ওবায়দুল ইসলাম জানান, বিশ্বের ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে এমএনপি চালু হলেও প্রথম বছরে যেখানে সাত লাখ গ্রাহক এ সেবা গ্রহণ করেছিলেন, পরবর্তী ছয় বছরে সেই সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি ঘটেনি। বর্তমানে ৯৭ শতাংশ গ্রাহক এমএনপি সেবা ব্যবহার করছেন না, যার প্রধান কারণ—বিভিন্ন রেগুলেটরি বাধা।

তিনি জানান, ইনফোজিলিয়ন বর্তমানে এটুআপি এগ্রিগেটর ও এসএমএস ডিপিং প্ল্যাটফর্ম তৈরি করে টেলিকম সেবার মান ধরে রাখতে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনফোজিলিয়নের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সাজ্জাদ হোসাইন মজুমদার, হেড অব সার্ভিস আসিফুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিফাত হাসান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমএনপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
অর্থ ও বাণিজ্য

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

টেলিটক
টেলিকম

ডিসেম্বরের মধ্যে টেলিটকের ফোরজি টাওয়ার ৫৭৬০টিতে পৌঁছাবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে
টেলিকম

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে

বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি
টেলিকম

বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

এবার সীমাহীন মেয়াদ-ভলিউমের ডাটা প্যাকেজ আনলো রবি

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
টেলিকম

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
ছাড় ও অফার

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ এপ্রিল ২০২৫

এমএনপি সেবায় বাধা তুলে রাজস্ব বাড়ানোর আহ্বান ইনফোজিলিয়নের

Techzoom.TV |
TechzoomTV