Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 May 2025
ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা: ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

বিভিন্ন উদ্যোগ ও নীতিগত হস্তক্ষেপের পরও দেশে মোবাইল ইন্টারনেটের মূল্য নাগালের বাইরে রয়ে গেছে—এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অপারেটরদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “ইন্টারনেটের দাম না কমালে সরকার বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে।”

বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

দ্বিপক্ষীয় আলোচনায় তোলা হবে সব ইস্যু ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম নিয়ে অপারেটরদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

“যারা এখনো আলোচনায় অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে। মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বকেয়া পরিশোধ, লাইসেন্স নবায়ন, পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই আলোচনার টেবিলে তোলা হবে।”

তিনি আরও বলেন, “আমরা কারো ব্যবসায়িক পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্মত, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে।
অপারেটরদের সহযোগিতা না পেলে সরকার বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

বিটিআরসি’র প্রস্তুতি
সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত শুধু বিটিআরসির একক বিষয় নয়, এটি পুরো ইকোসিস্টেমের চ্যালেঞ্জ।”

তিনি জানান, অপারেটরদের অংশগ্রহণে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতিও সম্পন্ন।

নারী-পুরুষ সমতায় প্রযুক্তির চ্যালেঞ্জ
আগামী ১৭ মে উদযাপিত হবে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’। এবারের প্রতিপাদ্য—“ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন” শুধু শ্লোগান নয়, বরং প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার ও নেতৃত্ব নিশ্চিত করার একটি বাস্তব চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয়।

আইটিইউ’র তথ্যমতে, বিশ্বে এখনো ২.৬ বিলিয়ন মানুষ ইন্টারনেটের বাইরে, যার একটি বড় অংশই নারী। উন্নত দেশে ডিজিটাল বিভাজন কমলেও স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোতে নারীরা এখনো পিছিয়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম, বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খাতসংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট দাম কমানোর হুঁশিয়ারিফয়েজ আহমদ তৈয়্যব বক্তব্যবিটিআরসিবিটিআরসি সংবাদ সম্মেলন ২০২৫বিশ্ব টেলিযোগাযোগ দিবস ২০২৫মোবাইল ইন্টারনেট মূল্য বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার
টেলিকম

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার

আনইনস্টল করুন এখনই স্মার্টফোনের বিপজ্জনক অ্যাপ গুলো
টিপস

আনইনস্টল করুন এখনই স্মার্টফোনের বিপজ্জনক অ্যাপ গুলো

মিউজিক ভিডিও নিয়ে আসছে লাইকি
প্রযুক্তি সংবাদ

মিউজিক ভিডিও নিয়ে আসছে লাইকি

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

Load More

ট্রেন্ডিং টপিক

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর
প্রযুক্তি সংবাদ

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2025

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা: ফয়েজ আহমদ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV