Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তারুণ্যের শক্তির জয়গানে এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এল রাইজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ আগস্ট ২০২৫
তারুণ্যের শক্তির জয়গানে এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এল রাইজ
Share on FacebookShare on Twitter

দেশের তরুণ প্রজন্মই সাহস ও দৃঢ়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুগ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে। সম্ভাবনাময় এ তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ চালু করেছে বিশেষ সব অফার ও বান্ডল। তরুণদের অদম্য প্রাণশক্তি ও জাতির ভবিষ্যৎ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার উদযাপনেই এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।     

বর্তমান সময়ের তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনা করে গতবছর রাইজ চালু করে বাংলালিংক। পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠকে ঐক্যবদ্ধ করতে প্রযুক্তির ভূমিকা উপলব্ধি করে যাত্রা শুরু করে রাইজ।  তরুণদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষ করে তোলা ও অন্তর্ভুক্তির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাইজ নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবার পাশাপাশি অত্যাধুনিক এআই টুলস নিয়ে এসেছে, যা তরুণদের শেখার ধারা ত্বরান্বিত করতে, উৎপাদনশীলতা বৃদ্ধিতে ও সৃষ্টিশীলতা বিকাশে ভূমিকা রাখবে। এ উদ্যোগের লক্ষ্য তরুণদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় রিসোর্স দিয়ে সমৃদ্ধ করা, যেন তারা সবসময় কানেক্টেড থাকতে পারেন এবং চলার পথে অনুপ্রাণিত বোধ করেন।        

এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, তরুণদের শুধুমাত্র কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি। তারুণ্য-কেন্দ্রিক এ ব্র্যান্ড এআই প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং তদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে। বাংলাদেশের তরুণদের প্রতি সম্মান জানিয়ে জানিয়ে আমরা বিশেষ অফার নিয়ে এসেছি। আমাদের এ অফার প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও অর্থবহ করে তুলবে; যা তাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব রাখবে। কারণ, আমরা মনে করি, তরুণেরা জাগলেই, দেশ এগিয়ে যাবে।”

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। আরও থাকছে, টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ। এ সিমের মাধ্যমে তরুণেরা দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি ও বিনোদনের স্বাধীনতা উপভোগ করবেন।  

রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে: যেকোনো ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ,’ লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ ও সৃজশীলতা প্রকাশে ‘অ্যাভাটারাইজ।’ এ টুলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সফলতা অর্জনে ভূমিকা রাখবে। বিনামূল্যে প্রয়োজনীয় এ টুলগুলো ব্যবহারের সুযোগ, বর্তমানে দেশের তরুণদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জন্য অর্থবহ ডিজিটাল সমাধান নিয়ে আসার ক্ষেত্রে রাইজের প্রতিশ্রুতিরই প্রতিফলন।   

এছাড়াও, তরুণদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিট। নিচের বান্ডলগুলোর সাথে রয়েছে আনলিমিটেড ডেটা কলিং এবং টফির প্রিমিয়াম কনটেন্ট দেখা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুবিধা।

  • স্টার্টার প্যাকে রয়েছে ৯৭ টাকায় ৩ দিনের মেয়াদে ৭ জিবি ডেটা
  • ব্লেইজ বান্ডলে রয়েছে ১৯৭ টাকায় ৭ দিনের মেয়াদে ২৫ জিবি ডেটা ও ৫০ মিনিট
  • ভাইব প্ল্যানে ২৯৭ টাকায় ৩০ মেয়াদে জন্য ২৫ জিবি ডেটা ও ২০০ মিনিট
  • ফ্লাই বান্ডলে রয়েছে ৪৯৭ টাকায় ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৩০০ মিনিট

দেশের তরুণদের যোগাযোগ, বিনোদন ও প্রোডাক্টিভিটির চাহিদা পূরণের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে এ অফারগুলো নিয়ে আসা হয়েছে। সিম অফার ছাড়াও সম্প্রতি উন্মোচন করা বান্ডলে রয়েছে উচ্চগতির ইন্টারনেট, ভয়েস মিনিট, টফি প্রিমিয়াম উপভোগের সুযোগ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোর মত প্ল্যাটফর্মে আনলিমিটেড ডেটা কলিং -এর সুবিধা।   

স্বল্প সময়ের জন্য হোক, কিংবা মান্থলি প্ল্যান, ব্যবহারকারীদের পছন্দ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়েই এ বান্ডল অফার উন্মোচন করা হয়েছে। ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে রাইজ তরুণদের থেকে জানতে চায়, শিখতে চায় এবং তাদের সাথে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করে।  

Tags: লাইফস্টাইল ব্র্যান্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
টিপস

ট্রুকলার থেকে আপনার ফোন নম্বর মুছবেন যেভাবে

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই
নির্বাচিত

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস
নির্বাচিত

আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস

ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক
টেলিকম

ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক

এক চার্জে ১০১ কিলোমিটার চলবে ই-স্কুটার
অটোমোবাইল

এক চার্জে ১০১ কিলোমিটার চলবে ই-স্কুটার

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি
নির্বাচিত

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix