Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Friday, 17 May 2019
ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই গ্রাহকদের নানান রকম অভিযোগ পাওয়া যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থা (বিটিআরসি)তে। এর প্রেক্ষিতে ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে গত এক বছরে অপারেটরগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে প্রায় ২৯৫ টি অর্থাৎ প্রায় ৩০০ টি অভিযোগ। এর মধ্যে এখনও ঝুঁলে আছে প্রায় ১৬ জন গ্রাহকের অভিযোগ।

বিটিআরসি’র প্রাপ্ত তথ্যমতে, গেলো বছরের ১ মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপারেটরগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে প্রায় ২৯৫টি। এর মধ্যে ডাটা স্প্রীড ও ডাটা ভলিউম নিয়ে গ্রাহকদের ভোগান্তির শীর্ষে রয়েছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে প্রায় ১৫৬টি। এর মধ্যে ডাটা স্প্রিড নিয়ে অভিযোগ রয়েছে ৩১টি যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৯ টি এছাড়া ভলিউম ইস্যু নিয়ে অভিযোগ রয়েছে ৪৬টি যার মধ্যে নিষ্পত্তি রয়েছে ৪৩টি। অর্থাৎ ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক বছরে অভিযোগ জমা পড়েছে ১৫৬টি।

সংশ্লিষ্টরা বলছেন, বিটিআরসিতে মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে যে পরিমান অভিযোগ করছে প্রকৃত অর্থে অভিযোগকারী অনেক বেশি। শুধুামাত্র যে গ্রাহকগুলো খুব বেশি সচেতন বা শহরে বাস করে কেবল তাদের মধ্যে থেকে কিছু কিছু গ্রাহক অভিযোগ করে থাকেন। মফস্বলে বিপুল সংখ্যক গ্রাহক নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছে- যারা প্রতারণা বা হয়রানির শিকার হলে অভিযোগ করতে পারছে না। কেননা ভোগান্তির শিকার হলে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ করা সেটিও অনেক গ্রাহক জানে না।

তারা আরও জানায়, দেশে উন্নত প্রযুক্তি ফোরজি সেবা চালু হলেও মানসম্মত সেবা পাওয়া যাচ্ছে না। বরং নেটওয়ার্ক অসক্ষমতা ও কল ড্রপ বাড়ছে। ঢাকার বাইরে অনেক এলাকায় এখন নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক থাকে না। গ্রামের অনেক গ্রাহক প্রযুক্তির সম্পর্কে জ্ঞানহীন, তারা প্রতারণার শিকার হলেও বুঝতে পারেন না। আবার কেউ বুঝলেও সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ করতে পারেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলালিংকের এক কর্মকর্তা বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইউজার বেশি হলে সাধারণত নেটওয়ার্কের সমস্যা হয়। দেশ এখন প্রযুক্তিগত ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে কিছু কিছু জায়গায় গ্রাহক নেটওয়ার্কজনিত সমস্যায় পড়ছেন। টেক নিউট্রালিটিও (প্রযুক্তি নিরপেক্ষতা) করা হচ্ছে। ফোরজি’র সেবা শুধু স্পেকট্রামের ওপরই নির্ভর করে না, টোটাল ইকো সিস্টেমের ওপর এর গতি নির্ভর করে।’

সম্প্রতি মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান নিয়ে রাজধানীসহ দেশের ১৮টি জেলায় নিরিক্ষা পরিচালনার করলেও সেখানে ডাটা স্প্রিড ও ডাটা ভলিউমের নিয়ে অসন্তোষ প্রকাক করে বিটিআরসি। কোয়ালিটি অব সার্ভিসের বে মার্ক অনুযায়ি, থ্রিজিতে ডাউনলোডের সর্বনি¤œ গতি ২ মেগাবাইট প্রতি সেকেন্ড (এমবিপিএস) আর ফোরজিতে ডাউনলোডের সর্বনি¤œ গতি হওয়ার কথা ৭ মেগাবাইট প্রতি সেকেন্ডে (এমবিপিএস)। থ্রিজিতে টেলিটক ছাড়া অন্য তিন অপারেটরের গতি ৩ এমবিপিএসের ওপরে হলেও টেলিটকের গতি ১ দশমিক ৬৩ এমবিপিএস। অন্যদিকে ফোরজিতে কোন অপারেটরই নির্ধারিত এই মান পূরণ করতে পারেনি। রাজধানীতে ফোরজিতে গ্রামীণফোনের ডাউনলোড স্পিড ৫ দশমিক ৮৮ এমবিপিএস, রবির ৫ দশমিক ৯১ এমবিপিএস ও বাংলালিংকের ৫ দশমিক ১৮ এমবিপিএস। তবে ফোরজিতে আপলোড গতি জিপির ২ দশমিক ৫৫, রবির ২ দশমিক ৫০ এবং বাংলালিংকের ২ দশমিক ৩৩ এমবিপিএস। অর্থাৎ ফোরজির মান সম্মত সেবা প্রদানে ব্যর্থ মোবাইল ফোন অপারেটরগুলো।

রাজধানী ছাড়াও চার বিভাগের ১৮ জেলায় মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নিয়ে পরিক্ষা চালায় বিটিআরসি। খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ড্রাইভ টেস্ট পরিচালনা করে বিটিআরসি। ফোরজি’র জন্যে সর্বনি¤œ সাত এমবিপিএস গতিতে সেবা দেওয়ার কথা থাকলেও সেখানে দেখা গেছে, বাংলালিংক ফোরজিতে তিন দশমিক ৫৬ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। বাকি দুই অপারেটর গ্রামীণফোনের ফোরজি ইন্টারনেটের গতি ৫ দশমিক ১ এমবিপিএস এবং রবি’র আছে ৪ দশমিক ৮৯ এমবিপিএস গতি। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটক যেহেতু ঢাকার বাইরে এখনো ফোরজি নিয়ে যেতে পারেনি, তাই ড্রাইভ টেস্টের এই অংশটিতে তারা হিসাবের মধ্যে আসেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা
টেলিকম

রবির আর্থিক অনিয়ম অনুসন্ধানে বিএসইসি: ১৮ কোটি গ্রাহকের অপারেটরে তোলপাড়!

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কলড্রপ হলে তিন গুণ ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
প্রযুক্তি সংবাদ

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

ই-অরেঞ্জ ও অ্যামাজন বাংলাদেশের সিওও আমান উল্লাহ গ্রেপ্তার
ই-কমার্স

ই-অরেঞ্জ ও অ্যামাজন বাংলাদেশের সিওও আমান উল্লাহ গ্রেপ্তার

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়
কিভাবে করবেন

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়

বিদেশে গমনিচ্ছুকদের প্রতারণা থেকে রক্ষা করবে ক্লাউড-ভিত্তিক রেইমস
প্রযুক্তি সংবাদ

বিদেশে গমনিচ্ছুকদের প্রতারণা থেকে রক্ষা করবে ক্লাউড-ভিত্তিক রেইমস

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2019

ডাটা স্প্রিড ও ভলিউম নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix