Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী টেলিকম সরঞ্জামের বাজার ৬৫ হাজার কোটি ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
বিশ্বব্যাপী টেলিকম সরঞ্জামের বাজার ৬৫ হাজার কোটি ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী টেলিকম সরঞ্জাম বাজারের আকার চলতি বছর প্রায় ৬৫ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ২০৩০ সালে বাজারটির আকার বেড়ে ৮৯ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। পাঁচ বছরে মধ্যে টেলিকম সরঞ্জাম বাজারের বার্ষিক প্রবৃদ্ধির হার হবে প্রায় ৬ দশমিক ৩৪ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

টেলিকম সরঞ্জাম হলো সেসব যন্ত্র ও ডিভাইস, যা ফোন, ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ চালাতে ব্যবহার হয়। এর মধ্যে রাউটার, মডেম, সেলুলার টাওয়ার, অ্যান্টেনা, সুইচ, হাব ও স্যাটেলাইট যন্ত্র অন্তর্ভুক্ত। এসব সরঞ্জাম ব্যবহার হয় মোবাইল নেটওয়ার্ক স্থাপন, ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেয়া, ফোনকল ও ডাটা আদান-প্রদান নিশ্চিত করতে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় টেলিকম সরঞ্জামের চাহিদা বাড়ছে। ২০২৪ সালের অক্টোবরের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৫৫২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। মানুষ ব্যক্তিগত ও পেশাদারি কাজের ক্ষেত্রে যোগাযোগ, বিনোদন এবং অনলাইন কেনাকাটার জন্য ইন্টারনেটের ওপর আরো বেশি নির্ভরশীল হচ্ছে। ফলে টেলিকম কোম্পানিগুলো নেটওয়ার্কের গতি ও নির্ভরযোগ্যতা বাড়াতে আধুনিক সরঞ্জাম কিনছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, উচ্চগতির ফাইভজি নেটওয়ার্ক চালু হওয়ার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য ইন্টারনেটের চাহিদা আরো বেড়েছে। বিশ্বে এখন প্রায় ৩২০টি ফাইভজি নেটওয়ার্ক চালু রয়েছে। ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তি দ্রুত তথ্য আদান-প্রদান (কম লেটেন্সি) এবং বেশি তথ্য একসঙ্গে পাঠানোর সক্ষমতা (উচ্চ ব্যান্ডউইডথ) দেয়। ফলে স্বচালিত গাড়ি, স্মার্ট সিটি ও অটোমেশন শিল্পের মতো উন্নত প্রযুক্তি ঠিকভাবে কাজ করতে পারে। ফাইভজি নেটওয়ার্ক চালু রাখতে এবং এটি ভালোভাবে কাজ করাতে টেলিকম সরঞ্জাম বেশ গুরুত্বপূর্ণ।

ফাইভজি নেটওয়ার্কের বিস্তার ধীরে ধীরে টেলিকম শিল্পের চেহারা বদলে দিচ্ছে এবং টেলিকম সরঞ্জামের বাজার বৃদ্ধির সুযোগ তৈরি করছে। একই সঙ্গে টেলিকম কোম্পানিগুলো নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো আধুনিক করছে। ফলে বেস স্টেশন, স্মল সেল ও শক্তিশালী অ্যান্টেনার মতো উন্নত সরঞ্জামের চাহিদা বাড়ছে। ফাইভজি নেটওয়ার্কের সম্প্রসারণ কেবল বড় শহর পর্যন্ত সীমাবদ্ধ নয়, শহরতলি ও গ্রামীণ এলাকায়ও সম্প্রসারণ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে টেলিকম কোম্পানিগুলোকে শক্তিশালী এবং বড় পরিসরে ব্যবহারযোগ্য টেলিকম সরঞ্জামে আরো বেশি বিনিয়োগ করতে হচ্ছে।

গ্লোবাল মার্কেট ইনসাইট বলছে, টেলিকম সরঞ্জামের বাজারকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও সার্ভিস বা পরিষেবা। গত বছর হার্ডওয়্যার অংশের বাজার হিস্যা ছিল ৪০ শতাংশের বেশি। রাউটার, সুইচ ও হাবের মতো হার্ডওয়্যার টেলিকম নেটওয়ার্ক গড়ে তোলা এবং সমর্থনের জন্য অপরিহার্য। এগুলো ঐতিহ্যবাহী ফোনকল এবং আধুনিক ডাটানির্ভর ব্যবহার, যেমন ফাইভজি, আইওটি ও ক্লাউড কম্পিউটিং চালাতে সহায়ক।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদন অনুযায়ী, টেলিকম খাতে সাম্প্রতিক বছরে স্বল্পমেয়াদি কিছু পরিবর্তন দেখা গেলেও পুরো শিল্পটি এখন বড় প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে, যা গ্রাহকসেবা ও অভ্যন্তরীণ কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করছে। বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের ব্যবসা ও প্রযুক্তি উন্নত করার জন্য অন্যান্য সংস্থার সঙ্গে বিশেষ ধরনের সহযোগিতার সম্পর্ক তৈরি করছে।

Tags: টেলিকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
টেলিকম

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার
টেলিকম

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
টেলিকম

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: পলক
টেলিকম

আজ সকাল-সন্ধ্যা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা
টেলিকম

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!
প্রযুক্তি সংবাদ

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix