Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১ ঘণ্টার জন্য বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 August 2025
১ ঘণ্টার জন্য বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন চীন
Share on FacebookShare on Twitter

প্রায় ১ ঘণ্টার জন্য ইন্টারনেটে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল চীন। যদিও এ সময় স্থানীয় সাইটগুলোয় প্রবেশ করতে পারছিলেন চীনা ইন্টারনেট গ্রাহকরা। স্থানীয় সময় ২০ আগস্ট গভীর রাতে হঠাৎ বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশ। সম্প্রতি এমন ঘটনার কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো পরীক্ষামূলক প্রয়োগ। খবর ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনে ২০ আগস্ট রাত ১২টা ৩৪ মিনিট থেকে ১টা ৪৮ মিনিট পর্যন্ত (বেইজিং সময়) প্রায় ১ ঘণ্টা বৈশ্বিক ওয়েবসাইটগুলোয় প্রবেশ বন্ধ ছিল। এ সময় দেশের ভেতরে থাকা ব্যবহারকারীরা আন্তর্জাতিক সাইটে প্রবেশ করতে ব্যর্থ হন। যদিও অভ্যন্তরীণ ওয়েবসাইটগুলোয় কোনো সমস্যা হয়নি।

ঘটনাটি প্রথম শনাক্ত করে অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রেট ফায়ারওয়াল রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়, ওই সময় চীনের সেন্সরশিপ ব্যবস্থা অস্বাভাবিক আচরণ করে। বিশেষভাবে, নিরাপদ ওয়েবসাইটে ব্যবহৃত পোর্ট ৪৪৩ (ওয়েবসাইটে নিরাপদভাবে প্রবেশের মাধ্যম) পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সুরক্ষিত ওয়েবসাইট ও বিদেশী সার্ভারের সেবাগুলো অচল হয়ে পড়ে।

এ বিভ্রাটের প্রভাব পড়ে বিভিন্ন অ্যাপ ও আন্তর্জাতিক সেবায়ও। অ্যাপল আইক্লাউড, টেসলার সংযুক্ত গাড়িসেবা ও বহু ক্লাউড প্লাটফর্ম ওই সময় ব্যবহার করা যায়নি।

চীনে ‘গ্রেট ফায়ারওয়াল’ নামে পরিচিত ইন্টারনেট সেন্সরশিপ বহু বছর ধরে চালু আছে। তবে হঠাৎ সারা দেশে পোর্ট ৪৪৩ বন্ধ হওয়া বিশেষজ্ঞদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান বা সংবেদনশীল সময়ে এমন কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু ওই রাতে কোনো বিশেষ ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রযুক্তি ওয়েবসাইট দ্য রেজিস্টার।

গ্রেট ফায়ারওয়ালের প্রতিবেদন জানিয়েছে, এ ঘটনায় ব্যবহৃত যন্ত্র কোনো পরিচিত সেন্সরশিপ প্রযুক্তির সঙ্গে মেলে না। তাদের ধারণা, এটি নতুন প্রযুক্তি পরীক্ষার অংশ ছিল অথবা নেটওয়ার্ক কনফিগারেশনে ভুল হয়েছিল।

ঘটনার সময় নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানেও বড় ধরনের ট্র্যাফিক পতন ঘটে।

নেটব্লকস জানিয়েছে, পাকিস্তান চীনা প্রযুক্তি দ্বারা প্রভাবিত সেন্সরশিপ ব্যবহার করে। তবে দুটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বেইজিং সরকার কোনো ব্যাখ্যা দেয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট
নির্বাচিত

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি
নির্বাচিত

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি

স্মার্টফোনের নিচে কেন রাখা হয় এই ছোট্ট ছিদ্র?
কিভাবে করবেন

স্মার্টফোনের নিচে কেন রাখা হয় এই ছোট্ট ছিদ্র?

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
টেলিকম

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

ভিডিওতে গল্প বলুন, ব্যবসা বাড়ান
ই-কমার্স

ভিডিওতে গল্প বলুন, ব্যবসা বাড়ান

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2025

১ ঘণ্টার জন্য বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন চীন

Techzoom.TV |
TechzoomTV