Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 June 2019
হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করায় হুয়াওয়ের ক্ষতির প্রভাব প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই। একই সঙ্গে তিনি জানান, আগামী দুই বছরে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলার বা ১০ হাজার কোটি ডলারের বেশি কম হবে বলে ধারনা করা হচ্ছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা।

এই প্রথমবারের মতো হুয়াওয়ের সম্ভাব্য আর্থিক ক্ষতি সম্পর্কে ধারনা পাওয়া গেল। একই সঙ্গে প্রযুক্তিবিশ্বের সমস্যার আভাষ সম্পর্কেও একটা ধারনা দিয়েছেন মি. রেন।

আগের বছর ১০ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার আয়ের হিসাব দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা ছিল ২০১৭ সালের চেয়ে ১৯.৫ শতাংশ বেশি।

আজ (১৭ জুন) হুয়াওয়ে নিয়ে চলমান সংকটের বিষয়ে সরাসরি কথা বলতে ফেসবুক লাইভে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই একথা বলেন। বিশ্বের বিখ্যাত দুই জন বিশেষজ্ঞের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে ওই লাইভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/ChinaGlobalTVNetwork/videos/480618515813435/

 

যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর অনেকেই ধারণা করেছিলেন, প্রতিষ্ঠানটির বিশাল অংকের ক্ষতি হবে। তবে ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে তা এতোদিন অজানাই ছিলো।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই জানিয়েছেন, আগামী দুই বছরে হুয়াওয়ের আয় কমবে ১০০ বিলিয়ন ডলার (১০ হাজার কোটি ডলার)। উৎপাদন কমানোর ফলে তারা এই বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হবে। তবে কোন খাতে তাদের আয় সবচেয়ে বেশি কমবে তা জানাননি তিনি।

তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞার পর বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করতে পারছিনা, অনেক সম্মেলন-মেলায় অংশ নিতে পারছিনা। যা আমাদের ভাবনার মধ্যে ছিলনা।

প্রতিষ্ঠানের আর্থিক খাতে বড় ধাক্কা এলেও গবেষণা এবং উন্নয়নে খরচ কমানো হবে না বলেও জানিয়েছেন রেন। একই সঙ্গে কর্মীর ছাটায়ের সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন।

চীনের শেনজেনে হুয়াওয়ের হেডকোয়ার্টারে ‘কফি উইথ রেন’ শিরোনামে একটি প্যানেল আলোচনার আয়োজন করে হুয়াওয়ে। সেখানেই তিনি এসব তথ্য জানান।

আলোচনার এক পর্যায়ে রেনকে জিজ্ঞেস করা হয় বিদেশে হুয়াওয়ে ফোনের বিক্রি ৪০ শতাংশ পর্যন্ত কমেছে কিনা। এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। জুন ও মে মাসের হিসাব অনুযায়ী এই পরিমাণ বিক্রি কমেছে।

তবে রেন জানান, চীনের বাজারে হুয়াওয়ে ফোনের বিক্রি খুব দ্রুত গতিতে বাড়ছে।

সাময়িক এই ক্ষতিতে হতাশ নন হুয়াওয়ে প্রধান। হুয়াওয়েকে তিনি একটি উড়ে চলা ক্ষতিগ্রস্ত প্লেনের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, শীঘ্রই আপন গতিতে ফিরে আসবে হুয়াওয়ে। ২০২১ সালের মধ্যে তারা গ্রাহকদেরকে স্বাভাবিক গতিতে সেবা দিতে পারবে।

উল্লেখ্য, আজ সোমবার (১৭ জুন) দুপুর ১২টায় চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে রেন ঝেংফেই হুয়াওয়ের বিষয়ে বিভিন্ন ভুল ধারণার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন এবং বিশ্ববাসীর কাছে নিজের মতামত তুলে ধরেন। হুয়াওয়ে বাংলাদেশ ফেসবুক পেজ (https://www.facebook.com/HuaweiTechBD/) এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পেজ থেকে লাইভ অনুষ্ঠানটি দেখা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক্সক্লুসিভ ক্যাশব্যাকের সাথে পাঠাও-এ চলে এলো সিএনজি!
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ ক্যাশব্যাকের সাথে পাঠাও-এ চলে এলো সিএনজি!

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

দেশের এক পয়সাও চুরি করবো না: ফয়েজ আহমদ তৈয়্যব

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?
কিভাবে করবেন

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এল  অপো এ৩১(২০২০)
প্রযুক্তি সংবাদ

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এল অপো এ৩১(২০২০)

অপো এফ১৫: শক্তিশালী র‍্যাম ও চিপসেট নিশ্চিত করবে স্মুথ পারফরমেন্স
নির্বাচিত

অপো এফ১৫: শক্তিশালী র‍্যাম ও চিপসেট নিশ্চিত করবে স্মুথ পারফরমেন্স

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2019

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix