Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত

শত কোটি টাকার এফডিআর, ১০ ফ্ল্যাটসহ দুর্নীতির ৫ অভিযোগ প্রমাণিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 September 2025
বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত
Share on FacebookShare on Twitter

দুর্নীতি ও অসদাচরণের গুরুতর অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসন বিভাগের উপপরিচালক এবং সাবেক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আমজাদ হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৫ আগস্ট অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই আমজাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে কর্তৃপক্ষ। গত বছরের ১১ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল।

সূত্র জানায়, তার বিরুদ্ধে ওঠা ১৪টি অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে ৫টি গুরুতর অভিযোগের সত্যতা খুঁজে পায়, যার ভিত্তিতে তাকে চাকরিচ্যুতির মতো গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে

তদন্ত কমিটির প্রতিবেদনে আমজাদ হোসেনের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে:

  • অবৈধ সম্পদ: তার নামে ও বেনামে বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার এফডিআর রয়েছে। এছাড়াও, তার স্ত্রী আফসানা আহমেদ এবং আত্মীয়স্বজনের নামে ঢাকা শহরে ১০টি ফ্ল্যাট ও ৫০ শতাংশ জমির মালিকানার প্রমাণ পাওয়া গেছে।
  • অর্থ আত্মসাৎ: কোনো প্রকার বিল-ভাউচার ছাড়াই ১১ লাখ ৭৯ হাজার ৭১৮ টাকা তছরুপ বা আত্মসাৎ করেছেন।
  • ঘুষ গ্রহণ: এক ব্যক্তির বন্ধ হয়ে যাওয়া কিছু করপোরেট সিম পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন।
  • রাজস্ব ক্ষতি: নিবন্ধনহীন একটি শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বেআইনিভাবে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস (T-VAS) দেওয়ার অনুমোদন দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করেছেন।
  • অসদাচরণ: অধস্তন কর্মচারীদের ওপর নিপীড়ন ও নিষ্পেষণের অভিযোগও প্রমাণিত হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত

গত ২৫ আগস্টের কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং বিটিআরসি (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আমজাদ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

গুগলে ক্রোমে গুপ্তচরবৃত্তি, নতুন নিরাপত্তা ত্রুটি

নকিয়ার নতুন চমক! বাজারে আসছে নকিয়া ২.৪
নির্বাচিত

আপডেট পাচ্ছে নকিয়ার যেসব মডেল

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩
নির্বাচিত

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা
নির্বাচিত

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস
নির্বাচিত

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ফিরে আসার সম্ভাবনায় ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2025

বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix