Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ-জি নেটওয়ার্ক তরঙ্গ কি শরীরের ক্ষতি করছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
ফাইভ-জি নেটওয়ার্ক
Share on FacebookShare on Twitter

সম্প্রতি দেশে মোবাইল নেটওয়ার্কে ফাইভ-জি সেবা চালু করেছে শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। ফাইভ-জির মাধ্যমে ইন্টারনেটের গতি আরও বাড়বে, যা আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে। ফাইভ-জির গতি ফোর-জির চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি হতে পারে। তবে দেশভেদে গতিতে ভিন্নতা দেখা যায়। ফাইভ-জিতে ডাটা আদান-প্রদানের সময় অনেক কম লাগে। ফলে ইন্টারনেট ব্যবহারে পাওয়া যায় স্বাচ্ছন্দ্য।

ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় দেশে খুঁজে পাওয়া একটু মুশকিলই বটে। স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করছেন। যোগাযোগ, ব্রাউজিং কিংবা ভিডিও দেখার কাছে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু কাজের সময় ইন্টারনেটের স্পিড ঠিকমতো না পাওয়া বা বাফারিং নতুন কোনো ঘটনা নয়। সেই সমস্যার সমাধান সহজেই হবে ফাইভ-জি ইন্টারণেট ব্যবহারে।

এছাড়া যেসব অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই সেখানেও দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের যেসব দেশে ফাইভ-জি চালু আছে, সেখানে সাধারণ গ্রাহকদের ব্যবহার ছাড়াও বন্দর পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম, চিকিৎসা, শিক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শিল্প খাতে এই সেবা ব্যবহৃত হয়।

তবে অনেকেই মনে করেন ফাইভ-জি নেটওয়ার্ক তরঙ্গ হয়তো মানবদেহের জন্য ক্ষতিকর। এর আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বা প্রমাণ পাওয়া যায়নি। জার্মানির কনস্ট্রাক্টর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, উচ্চক্ষমতার ফাইভ-জি নেটওয়ার্কের তরঙ্গ চরম পরিস্থিতিতেও মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

পিএনএএস নেক্সাস নামের একটি বৈজ্ঞানিক প্রবন্ধে প্রকাশিত সেই গবেষণাপত্রে বলা হয়েছে, গবেষণা চলাকালে উচ্চক্ষমতাসম্পন্ন ফাইভ-জি নেটওয়ার্কের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের সামনে মানুষের ত্বকের কোষ সরাসরি উন্মুক্ত করা হয়েছিল। তবে ফাইভ-জি নেটওয়ার্কের তরঙ্গ মানুষের ত্বকের ওপরে কোনো প্রভাব তৈরি করেনি।

বিজ্ঞানীরা সরাসরি মানুষের চামড়ার কোষে ৫জি তরঙ্গ প্রয়োগ করে দেখেছেন। ফলাফল: কোনো ধরনের ক্ষতি হয়নি-না জিন বদলেছে, না ডিএনএতে কোনো প্রভাব পড়েছে। শুধু তাপ সৃষ্টি ছাড়া আর কিছুই ঘটেনি।

৫জি প্রযুক্তিতে যে তরঙ্গ ব্যবহার হয় তাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) তরঙ্গ। এগুলো হলো নন-আইয়নাইজিং রেডিয়েশন, মানে হলো এরা কোষ বা ডিএনএ ভেঙে ফেলতে পারে না। শুধু তাপ সৃষ্টি করতে পারে, যেমন মাইক্রোওয়েভ ওভেন করে। তবে মোবাইল টাওয়ার থেকে যে মাত্রায় তরঙ্গ আসে, তা এতটাই কম যে শরীরে ক্ষতি করার মতো নয়।

২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি শাখা আইএআরসি রেডিও তরঙ্গকে “সম্ভবত ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে” এমন একটি ক্যাটাগরিতে রেখেছিল। কিন্তু এই গ্রুপে কফি আর আচাড়ও আছে! অর্থাৎ ঝুঁকির প্রমাণ খুবই দুর্বল।

আরও সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। ২০২৪ সালে হু-এর সমর্থনে একটি বড় গবেষণায় দেখা গেছে-মোবাইল ব্যবহার আর মস্তিষ্কের ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার আরেকটি বিশাল গবেষণাও একই ফল দিয়েছে। যেহেতু এখন পর্যন্ত ৫জি নিয়ে বড় কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি, তাই অযথা আতঙ্কের কারণ নেই।

Tags: ফাইভ-জিফাইভ-জি নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ১২: রিয়েলমি আনল পোর্ট্রেট মাস্টার স্মার্টফোন
নির্বাচিত

রিয়েলমি ১২: রিয়েলমি আনল পোর্ট্রেট মাস্টার স্মার্টফোন

গ্যালাক্সি এ৩১এস এ থাকবে বড় ব্যাটারি ও পাঁচটি ক্যামেরা
নির্বাচিত

গ্যালাক্সি এ৩১এস এ থাকবে বড় ব্যাটারি ও পাঁচটি ক্যামেরা

মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করার কিছু টিপস
কিভাবে করবেন

মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করার কিছু টিপস

আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী ভারতী এয়ারটেল ও ইনফ্রাটেল
টেলিকম

আরো ৮ হাজার কোটি রুপি পরিশোধ করেছে এয়ারটেল

হিউমেন এআই পিন এল বাজারে, দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

হিউমেন এআই পিন এল বাজারে, দাম ও স্পেসিফিকেশন

বন্যায় ক্ষতিগ্রস্ত টেলিযোগাযোগের ২০০৮ সাইট, সচল ১২৫৫টি
টেলিকম

বন্যায় ক্ষতিগ্রস্ত টেলিযোগাযোগের ২০০৮ সাইট, সচল ১২৫৫টি

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি...

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix