Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক এনআইডিতে ৩০ জিপি সিম, ব্যবহৃত হয়েছে ৫টি ভিন্ন জন্মতারিখ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
এক এনআইডিতে ৩০ জিপি সিম
Share on FacebookShare on Twitter

এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাঁচটি ভিন্ন জন্মতারিখ দেখিয়ে ৩০টি গ্রামীামীণফোন (জিপি) সিম নিবন্ধন করার মতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ভুক্তভোগী মুহাম্মদ মাহতাব উদ্দীন বিটিআরসিতে অভিযোগ করার পর গ্রামীণফোন কর্তৃপক্ষ নিজেই তাকে এই তথ্য জানিয়েছে। তবে, জন্মতারিখ না মেলার পরও কীভাবে সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হলো, তার কোনো সদুত্তর দিতে পারেনি দেশের শীর্ষ এই মোবাইল অপারেটর।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গ্রামীণফোনের এই কর্মকাণ্ডকে ‘অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।

এর আগে, নিজের অজান্তেই এনআইডির বিপরীতে অসংখ্য সিম নিবন্ধিত হওয়ায় এবং সেগুলো বন্ধ করতে ব্যর্থ হয়ে গত ৪ সেপ্টেম্বর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছিলেন মাহতাব উদ্দীন।

জিডির পর বিটিআরসিতে পুনরায় অভিযোগ জানালে অবশেষে গ্রামীণফোন মাহতাব উদ্দীনের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, “আজকে (গ্রামীামীণফোন থেকে) কল দিয়ে তারা জানালো, আমার এনআইডি তথ্য ব্যবহার করে মোট ৩০টা গ্রামীামীণ সিম নিবন্ধিত আছে। এর মাঝে জন্ম তারিখ ভিন্ন ভিন্ন রেখে, পাঁচটি আলাদা জন্ম তারিখ ব্যবহার করে, ২+৯+৩+১+১৫=৩০টি সিম নিবন্ধন করা হয়েছে। সবগুলো নম্বর আমাকে এক এক করে জানানো হয়েছে। কিন্তু জন্ম তারিখ না মিললে কীভাবে তারা ভেরিফাই করেছে, সেটার কোনো জবাব দিতে পারেনি।”

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ‘টেকজুম ডটটিভি’কে বলেন, “এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড, যা করেছে গ্রামীণফোন। এই ধরনের কর্মকাণ্ডের জন্য অবশ্যই এই প্রতিষ্ঠানকে শাস্তি পেতে হবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের অনৈতিক কাজ আরও অনেক হয়তো হয়েছে, তাই কমিশনকে (বিটিআরসি) একটি তদন্ত কমিটি গঠন করে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাই।”

মাহতাব উদ্দীন তার জিডিতে উল্লেখ করেছিলেন, গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়েও তিনি সিমগুলো বন্ধ করতে পারেননি। কারণ, তার নামে থাকা অন্তত একটি জিপি নম্বর না বললে কর্তৃপক্ষ সিম বন্ধ করতে রাজি হয়নি। অথচ, কোটা পূরণ থাকায় তিনি নতুন সিম কেনা বা অন্য অপারেটর থেকে নম্বর পরিবর্তনের (এমএনপি) মাধ্যমেও কোনো জিপি নম্বর নিতে পারছিলেন না। এই উভয় সংকটে পড়েই তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হন। এই ঘটনা বায়োমেট্রিক সিম নিবন্ধন ব্যবস্থার নিরাপত্তা এবং মোবাইল অপারেটরদের দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Tags: গ্রামীণফোনজিডিবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক
টেলিকম

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক

অব্যবহৃত ডাটা ও মিনিট
টেলিকম

গ্রাহক ভোগান্তি কমাতে মোবাইল অপারেটরদের ৫ নির্দেশনা ভোক্তা অধিদপ্তরের

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা
নির্বাচিত

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা

আইফোন ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার বাড়িয়েছে চীন
টেলিকম

মোবাইল ফোনের কল রেট বাড়ছে

এইচপি ল্যাপটপ এর নতুন সংযোজন এইচপি প্রো বুক ৪৭০
নির্বাচিত

এইচপি ল্যাপটপ এর নতুন সংযোজন এইচপি প্রো বুক ৪৭০

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের জন্য যোগ্য গুগল পিক্সেলের তালিকা প্রকাশ: সর্বশেষ সুযোগ পাচ্ছে পিক্সেল ৬ সিরিজ

অ্যান্ড্রয়েড ১৭-এর চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগেই গুগল তাদের...

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার, কে পাবেন কত?

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix