Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যান্ডউইডথ সংকটের গুজবকে ভিত্তিহীন বলছে সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 October 2025
ব্যান্ডউইডথ সংকটের গুজবকে ভিত্তিহীন বলছে সরকার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে বিএসসিপিএলসি দুটি Trusted Submarine Cable System — SEA-ME-WE-4 এবং SEA-ME-WE-5 — সফলভাবে পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।

দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় Trusted ক্যাবল প্রকল্প SEA-ME-WE-6 বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে, কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০,০০০ জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে।

সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত “ব্যান্ডউইডথ ঘাটতি” সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।

এছাড়া, একটি স্বার্থান্বেষী মহল “Untrusted Submarine Cable System” সংযোগের চেষ্টা করছে, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশ এ ধরনের অনির্ভরযোগ্য সংযোগ সম্পর্কে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

বাস্তবে, বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩,০০০ জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহক-বান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি সন্মানিত সকল অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছে — বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে, দেশের নিরাপদ ও নির্ভরযোগ্য Trusted Submarine Cable System (SEA-ME-WE-4 ও 5) থেকে ব্যান্ডউইডথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে রেডমি কে ৪০ প্রো প্লাস
নির্বাচিত

আসছে রেডমি কে ৪০ প্রো প্লাস

যে চারটি কারণে আপনি কিনবেন আইকিউওও ৩ স্মার্টফোন
নির্বাচিত

যে চারটি কারণে আপনি কিনবেন আইকিউওও ৩ স্মার্টফোন

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!
নির্বাচিত

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

স্টারলিংকের ইন্টারনেট সেবা আনবে গ্রামীণফোন ও বিএসসিএল
টেলিকম

স্টারলিংকের ইন্টারনেট সেবা আনবে গ্রামীণফোন ও বিএসসিএল

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন
নির্বাচিত

স্মার্টফোনের দাম বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 October 2025

ব্যান্ডউইডথ সংকটের গুজবকে ভিত্তিহীন বলছে সরকার

Techzoom.TV |
TechzoomTV