Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 November 2025
মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
Share on FacebookShare on Twitter

সরকার টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি, সেবার মান বাড়ানো এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ অনুমোদন করেছে । এর মাধ্যমে ২০১০ সালের জটিল আইএলডিটিএস (ILDTS) নীতি বাতিল করে আইজিডব্লিউ (IGW), আইআইজি (IIG), এবং আইসিএক্স (ICX) এর মতো স্তরগুলো বাদ দেওয়া হয়েছে ।

কিন্তু এই নীতিমালার খসড়া গাইডলাইন প্রকাশের পরই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করেছে, নতুন নিয়মে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং মোবাইল অপারেটরদের বিশেষ সুবিধা দেওয়ায় দেশীয় আইএসপি উদ্যোক্তারা ধ্বংসের মুখে পড়বেন ।

গ্রাহক পর্যায়ে খরচ বাড়ার শঙ্কা আইএসপিএবি’র নেতারা জানান, নতুন খসড়া গাইডলাইনটির সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর । তারা বলেন, আইএসপি অপারেটরদের ওপর নতুন করে ৫.৫ শতাংশ রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) আরোপ করা হয়েছে । এই অতিরিক্ত ফি ও চার্জের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ অতিরিক্ত প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বৃদ্ধি পাবে ।

আইএসপিএবি গ্রাহকদের উদ্দেশে বলে, “আমরা আপনাদেরকেই সেবা দিচ্ছি। এই দাবি/প্রতিবাদ আপনাদের জন্য…। আমাদেরকে দোষারোপ করবেন না।” । সংগঠনটি এই অযৌক্তিক ফি বাতিলের দাবি জানিয়েছে ।

‘অসম’ প্রতিযোগিতার মুখে দেশীয় উদ্যোক্তারা আইএসপিএবি’র সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো, মোবাইল ফোন অপারেটরদের (এমএনও) ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের বাজারে প্রবেশের সুযোগ দেওয়া। সংগঠনটি অভিযোগ করে, প্রস্তাবিত খসড়া নীতিমালার আড়ালে মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস একসেস (FWA) (যেমন- জিপিফাই, রবি-ওয়াইফাই) এবং সরাসরি লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে ।

আইএসপিএবি মনে করে, এটি নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা দেশীয় আইএসপিগুলোর জন্য একটি “চরম অসম প্রতিযোগিতা” সৃষ্টি করবে এবং দেশীয় বিনিয়োগকে চরম অনিশ্চয়তার মুখে ফেলবে ।

আইএসপিএবি’র সুনির্দিষ্ট দাবি সংগঠনটি এই “অসম” প্রতিযোগিতা বন্ধে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে। এর মধ্যে প্রধান দাবিগুলো হলো:

  • সেলুলার মোবাইল সার্ভিস প্রোভাইডার (সিএমএসপি) গাইডলাইন থেকে এফডাব্লিউএ (ফিক্সড ওয়্যারলেস একসেস) এবং হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করা ।
  • সিএমএসপি গাইডলাইন থেকে হোম/অফিস/ইনডোর প্রাঙ্গনে ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয় করার অনুমতি বাতিল করা ।
  • এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) গাইডলাইন থেকে ৫.৫% রেভিনিউ শেয়ারিং ও ১% সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) বাতিল বা পুনর্বিবেচনা করা ।
  • জাতীয় ও জেলা পর্যায়ের এফটিএসপি লাইসেন্সের মধ্যে সার্ভিস বৈষম্য না রাখা ।

নীতির লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ অন্যদিকে, গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত সরকারি গেজেটে বলা হয়েছে, ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’-এর মূল উদ্দেশ্য হলো পুরনো ও খণ্ডিত কাঠামো বাতিল করা । নতুন নীতির লক্ষ্য একটি “ব্যবসা-বান্ধব এবং উদ্ভাবন-চালিত লাইসেন্সিং কাঠামো” তৈরি করা , যা স্থানীয় উদ্যোক্তাদের জন্য “সমান সুযোগের ক্ষেত্র” তৈরি করবে এবং সেবার মান বাড়িয়ে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করবে ।

তবে আইএসপিএবি’র নেতারা বলছেন, এই নীতি দেশীয় উদ্যোক্তাদের ধ্বংস করবে। তারা ইন্টারনেটের মূল্য নির্ধারণের বিষয়ে ‘জনগণের সরকার’ ও দেশের সব রাজনৈতিক দলের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সেবাখাত এবং দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখা যায় ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Internet Price HikeISPABTelecom Policy 2025আইএলডিটিএসআইএসপিএবিইন্টারনেটের দামএফটিএসপিটেলিযোগাযোগ নীতিমালা ২০২৫বিটিআরসিমোবাইল অপারেটররেভিনিউ শেয়ারিংসিএমএসপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

smartphone on instalment Banglalink
টেলিকম

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

গণমাধ্যমকর্মীদের কল্যাণে পথচলা শুরু করল টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ
নির্বাচিত

গণমাধ্যমকর্মীদের কল্যাণে পথচলা শুরু করল টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেসবুক
নির্বাচিত

ফেসবুকের যে বিষয়গুলো দেখবেন বাংলাদেশি দিয়া

স্মার্টফোনে ছবি তুলে আয়
কিভাবে করবেন

স্মার্টফোনে ছবি তুলে আয়

২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
নির্বাচিত

ভারতের বাজারে চীনা স্মার্টফোন ব্যান্ডের দাপট

রিয়েলমি মোবাইলের নতুন সংযোজন রিয়েলমি কিউ ৩ প্রো কার্নিভাল
নির্বাচিত

রিয়েলমি মোবাইলের নতুন সংযোজন রিয়েলমি কিউ ৩ প্রো কার্নিভাল

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2025

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা

Techzoom.TV |
TechzoomTV