Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
Share on FacebookShare on Twitter

অনলাইন জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। এরই মধ্যে জুয়ার বিজ্ঞাপন দেখালে অনলাইন গণমাধ্যমসহ সব ধরনের সাইট ব্লকসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নড়েচড়ে বসেছেন সব অংশীজনরাও।

এবার অনলাইনে জুয়ায় জড়ালে সেই ব্যক্তির মোবাইল নম্বর চিহ্নিত করে তাতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পথে হাঁটছে কর্তৃপক্ষ। পাশাপাশি কেউ অনলাইন বেটিংয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে তার বিকাশ নম্বরটিও বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিটিআরসির কর্মকর্তা এবং বিকাশ, পেমেন্ট সিস্টেম এজেন্সির প্রতিনিধিরা এসব তথ্য জানান। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অনলাইন জুয়ায় জড়িত প্রায় ৫ হাজার এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) হিসাব এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার এখন একটি কমন ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটরদের সমন্বয়ে তথ্য সংরক্ষণ ও নজরদারি করা হবে।

বিশেষ সহকারী বলেন, যারা অনলাইন বেটিংয়ে জড়িত, তাদের ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনাধীন। এছাড়া সিম ও এমএফএসের ইকে-ওয়াইসি সমন্বয়ে দ্রুততম সময়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, দেশকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে হলে জুয়ার চক্রের সুডো সদস্যদের চিহ্নিত করা, ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে লিংক স্লো করা এবং যে নম্বর বা এমএফএস অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়; সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। যাচাইয়ের পর এসব অ্যাকাউন্ট ব্লক করা হবে। তবে ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সভায় অংশ নিয়ে বিকাশের একজন প্রতিনিধি জানান, জুয়ায় জড়িত থাকার অভিযোগে গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে এবং এখন ক্রলিং ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং প্রক্রিয়া উন্নয়ন করা হচ্ছে।

পেমেন্ট সিস্টেম এজেন্সির আরেক প্রতিনিধি জানান, সিম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সমন্বয় করা গেলে অনলাইন জুয়ার সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব।

এদিকে সভায় প্রস্তাব করা হয়, অনলাইন স্ক্যাম ও জুয়া প্রতিরোধে মাদক অধিদপ্তরের মতো একটি বিশেষ সংস্থা গঠন এবং ক্রস-ডোমেইন মনিটরিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

অনলাইন জুয়া বন্ধে করণীয় ঠিক করতে মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিনিধিরা সভায় অংশ নেন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর সিম সংখ্যা ১০টিতে সীমিত করলে জুয়া প্রতিরোধে এটি সহায়ক হবে। একই সঙ্গে যারা জুয়া খেলছেন, তাদের শনাক্ত করাও জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটইন্টারনেট গ্রাহক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ১৪ ৫জি ও ১৪টি ৫জি বাজারে: তরুণদের জন্য পাওয়ারফুল স্মার্টফোন জুটি
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ১৪ ৫জি ও ১৪টি ৫জি বাজারে: তরুণদের জন্য পাওয়ারফুল স্মার্টফোন জুটি

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়
কিভাবে করবেন

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকে বিজ্ঞাপন বয়কট, এক দিনে ক্ষতি ৭২০ কোটি ডলার

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল সিন্ডিকেটের তান্ডব
টেলিকম

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল সিন্ডিকেটের তান্ডব

নতুন সুবিধায় পাবজি
গেম

নতুন সুবিধায় পাবজি

ফরচুন ‘গ্লোবাল ৫০০’ কোম্পানির তালিকায় শাওমি
প্রযুক্তি সংবাদ

ফরচুন ‘গ্লোবাল ৫০০’ কোম্পানির তালিকায় শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ডুয়াল-স্ক্রিন পোর্টেবল মনিটর আনলো আসুস
প্রযুক্তি বাজার

নতুন ডুয়াল-স্ক্রিন পোর্টেবল মনিটর আনলো আসুস

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
মোবাইল এরিনা

অনার রোবট ফোন – সম্পূর্ণ স্পেসিফিকেশন (Honor Robot Phone 5G)

অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের
শিক্ষা ও ক্যাম্পাস

অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ নভেম্বর ২০২৫

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

Techzoom.TV |
TechzoomTV