Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাটারি প্রযুক্তিতে পরিবর্তন আনবে ভূগর্ভস্থ খনিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 January 2024
ব্যাটারি প্রযুক্তিতে পরিবর্তন আনবে ভূগর্ভস্থ খনিজ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নতুন ভূগর্ভস্থ খনিজের পদার্থের সন্ধান পেয়েছে মাইক্রোসফট। যা ব্যাটারিতে লিথিয়ামের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমাবে এবং উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন আনবে।

মাইক্রোসফট ও প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরি (পিএনএনএল) যৌথভাবে এ খনিজ উপাদান আবিষ্কার করেছে। একে এন২১১৬ নাম দেয়া হয়েছে।

এআই প্রযুক্তি আবিষ্কৃত এ উপাদান ব্যাটারিতে লিথিয়ামের ব্যবহার প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমাবে বলে দাবি কোম্পানিটির। আবিষ্কারটি লিথিয়ামের পরিবেশগত প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নতুন সমাধান প্রকাশ্যে আনলো। এছাড়াও এটি ব্যাটারিতে শক্তি সংরক্ষণের ধরনেও পরিবর্তন আনবে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আধুনিক এআই ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং ব্যবহার করে মাইক্রোসফটের গবেষকরা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১৮টি নন অর্গানিক পদার্থ নির্বাচন করছে। এজন্য ৩ কোটি ২ লাখ সম্ভাব্য অজৈব বা নন-অর্গানিক পদার্থের তালিকা ব্যবহার করা হয়েছে।

এন২১১৬ নামক নতুন উপাদানটি দ্রুত সময়ের মধ্যে বিকাশ করা হয়েছে। মাইক্রোসফটের এআই স্ক্রিনিং প্রক্রিয়াটিকে আরো ত্বরান্বিত করেছে। প্রতিষ্ঠানটি নয় মাসেরও কম সময়ে একটি কার্যকর ব্যাটারি প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হয়েছে, যা উন্নত এআই ও কম্পিউটেশনাল প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী ব্যাটারি তৈরিতে উদাহরণ স্থাপন করেছে।

মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেসন জ্যান্ডার জানান, আগামী কয়েক দশকের মধ্যে এআইয়ের মাধ্যমে বৈপ্লবিক উদ্ভাবনী ও আবিষ্কার দিয়ে বৈশ্বিক প্রযুক্তি খাতে আরো অগ্রগতি অর্জন করতে চায় কোম্পানি। তিনি বিশ্বাস করেন, আবিষ্কৃত উপাদানটি ব্যাটারি প্রযুক্তিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বৈজ্ঞানিক গবেষণায় এআই সম্ভাবনার ওপর জোর দেন।

রিচার্জেবল ব্যাটারির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লিথিয়াম। বিভিন্ন মেশিন ও যন্ত্রের পাশপাশি বিশেষ করে বিদ্যুচ্চালিত গাড়ি ও স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়ে আসছে সবচেয়ে বেশি। যে কারণে এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এ চাহিদা বৃদ্ধির কারণে ২০২৫ সাল নাগাদ সম্ভাব্য লিথিয়ামের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাই টেকসই বিকল্প খুঁজে বের করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলেও জানান তারা। মাইক্রোসফটের এআইয়ের মাধ্যমে ব্যাটারি প্রযুক্তিতে বৈজ্ঞানিক অগ্রগতিতে একটি কার্যকর সমাধান আনতে পারে বলে আশা করছেন প্রযুক্তিবিশারদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেসবুক

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ
নির্বাচিত

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ

এলজি ‘কে সিরিজে’ আসছে নতুন তিন মডেল
প্রযুক্তি সংবাদ

এলজি ‘কে সিরিজে’ আসছে নতুন তিন মডেল

দেশের স্টার্টআপগুলোয় ১৫ লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে
প্রযুক্তি সংবাদ

দেশের স্টার্টআপগুলোয় ১৫ লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 January 2024

ব্যাটারি প্রযুক্তিতে পরিবর্তন আনবে ভূগর্ভস্থ খনিজ

Techzoom.TV |
TechzoomTV