Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-জেডটিই সরাতে জার্মানির নতুন আইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 November 2025
৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-জেডটিই সরাতে জার্মানির নতুন আইন
Share on FacebookShare on Twitter

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোতে চীনা প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে এক যুগান্তকারী ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতে দেশটির ফেডারেল পার্লামেন্ট সম্প্রতি একটি নতুন আইন পাস করেছে, যেখানে হুয়াওয়ে ও জেডটিই-এর মতো চীনা কোম্পানির সরঞ্জাম ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে পাস হওয়া এই আইন কার্যকরের লক্ষ্যে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই ৫জি কোর নেটওয়ার্ক থেকে সমস্ত চীনা সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জার্মানি অবশেষে সেই সিদ্ধান্ত নিল, যেটি নিয়ে ইউরোপ বহু বছর ধরে দ্বিধায় ছিল। এই আইনের মাধ্যমে বার্লিন স্পষ্ট করে দিল যে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না এবং ভবিষ্যতের ৬জি নেটওয়ার্ককে চীনা প্রযুক্তি থেকে পুরোপুরি মুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য।

‘৬জি নেটওয়ার্কে চীন থাকবে না’ বার্লিনে এক অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ (Friedrich Merz) এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “আইন অনুযায়ী, ৫জি কোর নেটওয়ার্কে থাকা সব চীনা সরঞ্জাম ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রয়োজন হলে সরকার টেলিকম অপারেটরদের আর্থিক সহায়তাও দিতে পারে।”

ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে তিনি আরও কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “৬জি নেটওয়ার্কে চীনের কোনো অংশ আমরা ব্যবহার করবো না।”

নতুন এই আইনে জার্মানির ইন্টেরিয়র মন্ত্রণালয়কে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় যদি কোনো কোম্পানিকে ‘নিরাপত্তা ঝুঁকিপূর্ণ’ মনে করে, তাহলে সেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারবে। শুধু তাই নয়, চলমান নেটওয়ার্ক থেকেও দ্রুত সরঞ্জাম অপসারণের নির্দেশ দিতে পারবে। এই আইন শুধু টেলিকম নয়, বরং বিদ্যুৎ, পরিবহণ, স্বাস্থ্য, ও ডিজিটাল অবকাঠামোসহ সব গুরুত্বপূর্ণ খাতের জন্যই প্রযোজ্য হবে।

বাণিজ্য ও নিরাপত্তার ভারসাম্য তবে চীনের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং চীন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্য অংশীদার। এই বাস্তবতায় চ্যান্সেলর মার্জ বলেন, “চীনের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া (Decoupling) সম্ভব নয়। কিন্তু ঝুঁকি আমরা উপেক্ষা করতে পারি না।”

এদিকে জার্মানির প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, হঠাৎ করে সরবরাহকারী পরিবর্তন করলে নেটওয়ার্ক আপগ্রেডেশনের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ইউরোপে ‘ডমিনো এফেক্ট’ জার্মানির এই পদক্ষেপের পর ইউরোপের অন্যান্য দেশও এখন চীনা প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকি আরও গুরুত্ব দিয়ে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন, জার্মানির এই সিদ্ধান্ত পুরো ইউরোপে একটি ‘ডমিনো এফেক্ট’ তৈরি করবে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন (EU) একটি ‘আইসিটি সাপ্লাই চেইন টুলবক্স’ তৈরি করছে, যার লক্ষ্য পুরো ইউরোপজুড়ে চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো। ইইউ এমন নতুন নীতিমালা তৈরি করছে, যেখানে টেলিকম ছাড়াও সৌরশক্তি, ইলেকট্রিক গাড়ি ও স্মার্ট ডিভাইসের ক্ষেত্রেও সরবরাহকারীর নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৫জি6G৬জিChinaCybersecurityEUGermanyZTEইউরোপীয় ইউনিয়নচীনচীনা জায়ান্ট হুয়াওয়েজার্মানিজেডটিইফ্রিডরিখ মার্জসাইবার নিরাপত্তাহুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক
প্রযুক্তি সংবাদ

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক

পিসিতে অ্যান্ড্রয়েড গেমস খেলার অ্যাপ আনলো গুগল
প্রযুক্তি সংবাদ

মহামারীতে চাঙ্গা গুগলের বিজ্ঞাপন ব্যবসা

টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা
টেলিকম

টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক

শিশুর অটিজম শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি সংবাদ

শিশুর অটিজম শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2025

৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-জেডটিই সরাতে জার্মানির নতুন আইন

Techzoom.TV |
TechzoomTV