Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংকের টাকা লোপাটের গুপ্ত কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 26 June 2019
ব্যাংকের টাকা লোপাটের গুপ্ত কৌশল
Share on FacebookShare on Twitter

অনেকেই এখন ইন্টারনেট ব্যাংকিং করেন। এ জন্য মোবাইল বা পিসি থেকে ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন। কিন্তু সাইবার দুর্বৃত্তেরা বসে নেই। নানা কৌশলে ব্যবহারকারীকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিতে কাজ করছে তারা। এর মধ্যে গুগলের নানা অ্যাপ কৌশলে কাজে লাগিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলতে পারে দুর্বৃত্তরা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী গুগল ক্যালেন্ডার, ড্রাইভ, ফটোজের মতো সেবা কাজে লাগায় দুর্বৃত্তরা। সাইবার দুর্বৃত্তদের এসব কৌশল সম্পর্কে জেনে রাখুন।

গুগল ক্যালেন্ডার: গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আপনাকে বোকা বানাতে পারে। কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের ভুয়া আমন্ত্রণ বা রিমাইন্ডার পাঠাতে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারে তারা। সেখানে বলা হতে পারে, আপনার ব্যাংকে কিছু টাকা ঢুকবে, এ জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের পিন নম্বরও চাওয়া হতে পারে। তাই অনলাইনে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত পিন ও পাসওয়ার্ড দেওয়া থেকে সতর্ক থাকুন।

গুগল ফটোজ: আপনার মোবাইলের গুগল ফটোজ অনেক সময় আপনার জন্য বিপদের কারণ হতে পারে। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা গুগল ফটোজের মাধ্যমে আপনার সঙ্গে ছবি শেয়ার করতে পারে, যাতে বিশাল অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিও মন্তব্য আকারে থাকতে পারে। বন্ধু বা বান্ধবীর ছদ্মবেশেও আপনাকে ফাঁসানো হতে পারে। অপরিচিত কোনো উৎস থেকে আসা ছবির মেইলে উত্তর দেওয়ার আগে তাই সচেতন থাকতে হবে। গুগল ফটোজ–সদৃশ নিরীহ দর্শন এসব মেইল আসলে ক্ষতিকর স্ক্যাম।

গুগল ম্যাপস: গুগল ম্যাপের এখন বড় সমস্যা হচ্ছে, এতে অনেক ভুয়া বিজনেস প্রোফাইল বা পেজ তৈরি করা আছে। অনেক প্রকৃত ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভুয়া ব্যবসার পেজ সৃষ্টি করে ক্ষতি করতে পারে দুর্বৃত্তরা। গুগল ম্যাপ থেকে কোনো ব্যবসার সঙ্গে অনলাইন লেনদের করার আগে তাই সতর্ক থাকতে হবে। তা না হলে আপনার অর্থ বেহাত হতে পারে।

গুগল ড্রাইভ: অনেক ম্যালওয়্যার ও প্রতারণাপূর্ণ পেজ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে দুর্বৃত্তদের বেশি আগ্রহ থাকে ব্যাংকিং তথ্য পাওয়ার দিকে। একবার ক্লাউডের মাধ্যমে গুগল ড্রাইভে ঢুকতে পারলে তারা সর্বনাশ করে ছাড়ে। তাই গুগল ড্রাইভে অপরিচিত উৎস কোনো সন্দেহজনক লিংক পেলে তা ক্লিক করা থেকে বিরত থাকুন।

গুগল ফরম: গুগলের অন্যতম টুল ফরম ব্যবহার করে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হয়। দুর্বৃত্তরা নানা জরিপ বা কুইজের আদলে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। তাই কোনো রকম অফার বা প্রলোভনে পড়ে গুগল ফরম পূরণ করবেন না।

গুগল অ্যানালাইটিকস: অনেক প্রতিষ্ঠান গুগলের অ্যানালাইটিকস টুল ব্যবহার করেন। টেক্সট বা ছবিসহ কোনো লিংক পাঠিয়ে অ্যানালাইটিকসের মাধ্যমেও প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা। এতে খোয়াতে পারেন প্রতিষ্ঠানের প্রচুর অর্থ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হ্যাকহ্যাকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপ, যুক্ত হচ্ছে জেমিনাইতে
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই বাতিল গুগলের ‘এআই স্টুডিও’ অ্যাপ, যুক্ত হচ্ছে জেমিনাইতে

ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়েছে ১৯৩ শতাংশ
নির্বাচিত

ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়েছে ১৯৩ শতাংশ

অবিশ্বাস্য মূল্যে সিম্ফনির নতুন ফোরজি ফোন !
নির্বাচিত

অবিশ্বাস্য মূল্যে সিম্ফনির নতুন ফোরজি ফোন !

হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক
প্রযুক্তি সংবাদ

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

স্মার্ট ব্যান্ড এখন শুধু সময় দেখার যন্ত্র নয়।...

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2019

ব্যাংকের টাকা লোপাটের গুপ্ত কৌশল

Techzoom.TV |
TechzoomTV